বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছোট বোনকে হত্যার হুমকি দিয়ে বড় বোনকে একাধিকবার ধর্ষণের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় ছোট বোনকে হত্যার হুমকি দিয়ে বড় বোনকে (১৯) একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে তিন সন্তানের জনক এক মুদি দোকানীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই যুবতী ৭ মাসের অন্তসত্তা হয়ে পড়েছেন।

মঙ্গলবার রাতে ওই যুবতীর মা বাদী হয়ে মুদি দোকানী ইয়াসিন হাওলাদারকে (৫০) আসামি করে কলাপাড়া থানায় ধর্ষন মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত ইয়াছিনের বাড়ি লালুয়া ইউপির চর চান্দুপাড়া গ্রামে।
তিনি ওই গ্রামের মৃত আজাহার হাওলাদারের ছেলে।

ধর্ষণে অন্তসত্তা যুবতী জানান, তার পরিবারটি অত্যন্ত গরীব, বিধায় তার বাবা-মা রাতে বিভিন্ন নদ-নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকেন। গত ৮ মাস আগে গভীর রাতে বাবা-মা তাকে ঘরে ছোট বোনের সাথে রেখে মাছ শিকারে গেলে খড়ের ঘরের বেড়া ভেঙ্গে ইয়াছিন ভিতরে প্রবেশ করে। পরে ঘুমন্তাবস্থায় তার হাত ও মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে ইয়াছিন। এসময় ওই যুবতী ঘটনা সবাইকে জানিয়ে দেয়ার কথা বললে পাশে ঘুমিয়ে থাকা ছোট বোনকে হত্যার হুমকি দেয় অভিযুক্ত। পরে একইভাবে তার মা-বাবার অনুপস্থিতিতে একাধিকবার ধর্ষণ করে যুবতীর ঘরের পাশের দোকানী ইয়াছিন। এরপরে গত দুই মাস আগে পারিবারিকভাবে ওই যুবতীকে বিয়ে দেয়া হলে শশুর বাড়ির লোকজন তার শারিরিক পরিবর্তন লক্ষ্য করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে অন্তসত্তা হওয়ার বিষয়টি প্রকাশ পায়।

যুবতী আরো জানান, শুধুমাত্র ছোট বোনকে মেরে ফেলার ভয়ে তিনি কাউকে কিছু জানাতে পারেননি।

কলাপাড়া থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, যুবতীকে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে।

সৌজন্যে: আওয়ার নিউজ বিডি

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!