বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতাল) ওই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউ.এন.ও.) রুলী বিশ্বাস।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ১৫ থেকে ১৯ জুন ২০২২ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। শুধু ১৭জুন শুক্রবার এই কার্যক্রম বন্ধ থাকবে। ১৮ ও ১৯ জুন এ কার্যক্রম যথারীতি চলবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল ভিটামিন ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্থ্য বিধি মেনে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে উল্লিখিত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহবান জানানো হয়েছে।

কলারোয়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউ.এইচ. এন্ড এফ.পি.ও.) ডাক্তার মাহবুবুর রহমান সান্টু, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর.এম.ও.) ডাক্তার শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডাক্তার রনজিৎ হালদার, নার্সিং সুপারভাইজার বিলকিস খাতুন, মেডিকেল টেকনোলজিস্ট (ই.পি.আ.) কাজী নাজমুল হাসান, স্বাস্থ্য পরিদর্শক (এইচ.আই.) নজরুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর শফিকুয রহমান, প্রধান সহকারী আবুল কালাম আজাদসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

ছবিতে..

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম