রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এরশাদের কবর জিয়ারতের মাধ্যমে জাতীয় পার্টির রাজনীতি শুরু করলেন বিদিশা

প্রয়াত জাপা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের কবর জিয়ারতের মাধ্যমে জাতীয় পার্টিতে সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশের ঘোষণা দিয়েছেন তার সাবেক স্ত্রী বিদিশা।

সোমবার দুপুরে রংপুরের পল্লী নিবাস বাসভবনে এরশাদের কবর জিয়ারতের পর তিনি এ ঘোষণা দেন।
এসময় তার সাথে পুত্র এরিক ছিল।

বিদিশা বলেন, আমি আমার মরহুম স্বামীর কবর জিয়ারতের মধ্যদিয়ে জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত হলাম।
জানি এজন্য আমাকে অনেক বাধা বিপত্তি পার হতে হবে। যত বাধাই আসুক না কেন মানুষের ভালোবাসা নিয়ে আমি আমার স্বামীর আদর্শ বাস্তবায়নে কাজ করে যাব।

তিনি আরও বলেন, এরিক একমাত্র এরশাদের উত্তরাধীকারি। এরশাদের সম্পত্তি গ্রাসের জন্য একটি গ্রুপ উঠে পড়ে লেগেছে।

তিনি বলেন, আমার স্বামী এরশাদকে দিয়ে অনেকেই মন্ত্রী এমপি হয়েছেন। কিন্তু পরবর্তীতে তারা কেউই খোঁজ রাখেননি। যারা খোঁজ রেখেছেন তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। এরশাদের মৃত্যুর পর মাটি দিতে আসতে আমাকে এবং পুত্র এরিককে বাধা দেয়া হয়েছে। এমনকি কবর জিয়ারত করতেও আসতে দেয়া হয়নি।
আমি সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে জাতীয় পার্টিকে এগিয়ে নিতে চাই।

এসময় এরিক বলেন, আমার মা রাজনীতি করুক এটা আমি চাই। আমার বাবা রংপুরের মাটিতে শুয়ে আছে তার জন্য এবং আমার জন্য আপনারা দোয়া করবেন।

এরিক আরও বলেন, প্রতিনিয়ত আমাকে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে। হুমকির কারণে আমি ও আমার মা সব সময় আতঙ্কে থাকি।

এদিকে হঠাৎ করে রংপুরে এরিক এরশাদকে সঙ্গে নিয়ে বিদিশার আগমনে জাতীয় পার্টির তৃণমূল নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে কৌতুহল সৃষ্টি হয়েছে। অনেকের মাঝে জল্পনা কল্পনা শুরু হয়েছে। অনেকে মনে করছে জাপার মূল দলে ঠাঁই পেতে বিদিশাকে বেগ পেতে হবে।

কবর জিয়ারতের পরে ছেলে এরিককে সাথে নিয়ে এরশাদের নবনির্মিত পল্লী নিবাস ভবনের উপরে যান। এসময় তাদের সাথে ছিলেন এরশাদ কল্যাণ ট্রাস্টের পরিচালনা মণ্ডলীর সদস্য এরিক এরশাদের লিগ্যাল অ্যাডভাইজার এডভোকেট কাজি রুবায়েত হাসান, বিএনএ-এর চেয়াারম্যান সেকেন্দার আলী মনি, ট্রাস্টের প্রেস সচিব ও বিদিশা এরশাদ এর একান্ত সহকারী সচিব সায়েম সাকলায়েন রাজিব প্রমুখ।

এদিকে, রংপুরে বিদিশার হঠাৎ আগমন প্রসঙ্গে জাতীয় পার্টির কোন নেতাই মন্তব্য করতে রাজী হননি। সকলেই তাকিয়ে রয়েছেন কেন্দ্র থেকে নির্দেশের অপেক্ষায়।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী