রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দরবনে কাঁকড়া-মাছ আহরণে রেকর্ড সংখ্যক জেলের প্রবেশ

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বিভিন্ন নদী খালে দীর্ঘ ৬৫ দিন জেলেদের মাছ-কাঁকড়া আহরণ বন্ধ থাকার পর গত পহেলা সেপ্টেম্বর হতে পুনরায় বন বিভাগের পক্ষ হতে অনুমতি প্রদান শুরু হয়েছে। এতে করে সুন্দরবন উপকূলীয় পেশাদার জেলেরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বানের ¯্রােতের মত সুন্দরবনে প্রবেশ শুরু করে। সুন্দরবনে পুনরায় মাছ-কাঁকড়া আহরণ শুরু করতে পেরে জেলে পরিবারের মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হয়েছে। জেলেদের সাথে কথা বলে জানাযায়।

বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা (এসও) সুলতান আহম্মেদ জানান, গত পহেলা সেপ্টেম্বর হতে অদ্যবধি আড়াই হাজার জেলে প্রবেশ ফি দিয়ে সুন্দরবনের ভেতর প্রবেশ করেছে। যা বিগত বছরের তুলনায় দ্বিগুন। মাছ আহরনের জন্য জন প্রতি প্রবেশ ফি ৭ টাকা এবং কাঁকড়া আহনের জন্য ৬ টাকা নির্ধারন করা হয়েছে। একজন জেলে সর্বোচ্চ ৭ দিন সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণ করতে পারবে। এসময়ে আহরিত মাছ-কাঁকড়ার পরিমান হিসাব করে সরকারি রাজস্ব দিতে হবে জেলেদের।

গাবুরার চকবারা গ্রামে জেলে ফিরোজ ও আবুল হোসেন জানান, দীর্ঘদিন পর সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণ করতে পেরে তারা আনন্দিত। জনজীবনে স্বস্তি ফিরে পেয়েছে জেলে পরিবার।

সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম.এ হাসান জানান, দীর্ঘদিন পর পুনরায় অনুমতি দেওয়ায় উল্লেখযোগ্য সংখ্যক জেলে সুন্দরবনে প্রবেশ করেছে। তাছাড়া নদী খালে প্রচুর পরিমান মাছ ও কাঁকড়া পাওয়া যাচ্ছে। জেলেদের নির্বিঘেœ মাছ-কাঁকড়া আহরণের জন্য বন বিভাগের পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে।

সূত্রে. পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন