শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষক হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কলারোয়া মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের শোকবার্তা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সম্প্রতি ইভটিজার ছাত্র কতৃক শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শোক প্রকাশ করে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব নির্বাচিত সভাপতি ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, উপজেলা কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক, সাবেক কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, শিক্ষক নেতা প্রধান শিক্ষক পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক সামছুল হক, প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ঘোষ, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, কল্যাণ সমিতির সাধারন সম্পাদক সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসরাম, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোন্তফা বাকী বিল্লাহ শাহী, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক নেতা আব্দুল করিম, শামছুর রহমান লাল্টু, হুমায়ুন কবির, হাফিজুর রহমান, দিলীপ কুমার, মুজিবর রহমান, শফিকুল ইসলাম, উৎপল কুমার সাহা সহ শিক্ষক নেতৃবৃন্দ ও শিক্ষক- কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, ঢাকার আশুলিয়ার চিত্রশাইলে হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে শনিবার দুপুরে স্কুলের ১০ম শ্রেণীর ইভটিজার ছাত্র আশরাফুল আহাসান জিতু ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে।

পরে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে শিক্ষক উৎপল কুমার সরকার মৃত্যবরণ করেন।

কর্মরত অবস্থায় উচ্ছৃংখল ও বখাটে ছাত্রের স্টাম্পের আঘাতে দায়িত্ববান শিক্ষকের মৃত্যুতে আমরা শোকাহত। প্রয়াত শিক্ষকের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ