বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ভাইয়ের মৃত্যু, বোন গুরুত্বর আহত

মণিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন মুত্তাকিন হৃত্তিক (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় গুরুত্বর আহত হয়েছেন বন্যা চৌধুরী নামে এক নারী (২৪)। শুক্রবার (১৯ আগস্ট-২০২২) দুপুরে মণিরামপুর নওয়াপাড়া সড়কের কুচলিয়া ওয়াবদা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত মাহিন খুলনার ফুলতলা উপজেলার দামুধার গ্রামের মোফাজ্জেল তালুকদারের ছেলে। তিনি যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। আর আহত বন্যা চৌধুরী একই এলাকার এনামুল কায়েসের স্ত্রী। সম্পর্কে মাহিন ও বন্যা মামাতো ফুফাতো ভাই বোন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মণিরামপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব বিশ্বাস বলেন- দুপুরে মোটরসাইকেলে চড়ে মাহিন ও বন্যা মণিরামপুরে আসছিলেন। তারা কুচলিয়া ওয়াবদা নামক স্থানে মোড় ঘুরতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় পড়ে গিয়ে ঘটনাস্থলে মাহিনের মৃত্যু হয়।

প্রণব বিশ্বাস বলেন- দুপুর ১টা ৩০ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এরপর মেয়েটিকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসি। বন্যা চৌধুরীর স্বামী এনামুল কায়েস বলেন- আমার স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা। শুক্রবার (১৯ আগস্ট- ২০২২) দুপুরে মণিরামপুরের রাজগঞ্জে তাকে এক কবিরাজ দেখাতে নেওয়ার কথা ছিল। আমি ব্যবসায়ীক কাজে ব্যস্ত থাকায় মামাতো ভাইয়ের সাথে বন্যাকে মণিরামপুরে পাঠিয়েছিলাম।

এনামুল কায়েস বলেন- আমার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তাকে মণিরামপুর থেকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- নিহত যুবকের লাশ আমাদের হেফাজতে আছে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি