সাতক্ষীরায় নবাগত পুলিশ সুপারের যোগদান


সাতক্ষীরার নতুন পুলিশ সুপারের (এসপি) দায়িত্ব গ্রহণ করেছেন কাজী মনিরুজ্জামান। বুধবার (২৩ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর তিনি অফিসে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স.ম কাইয়ুম, জেলা ট্রাফিক ইনচার্জ শ্যামল মুখার্জী, হাসান মল্লিক, জেলা গোয়েন্দা পুলিশের ওসি বাবুল আক্তারসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ। কাজী মনিরুজ্জামান এর আগে পুলিশের বিশেষ শাখা (এসবি) ঢাকায় পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ১৯৭৬ সালের ৩০ জুন ঝিনাইদহের গোবিনাথপুরে জন্মগ্রহণ করেন। ১৯৯২ সালে হরিনাকুন্ডু পিএনহাই স্কুল থেকে এসএসসি ও ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে এমএসএস ডিগ্রি লাভ করেন। উল্লেখ্য, কাজী মনিরুজ্জামান সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩-১৪ সালের নাশতকা দমনে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
সাতক্ষীরা সদর উপজেলার কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষের ছাদের একটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গাবিস্তারিত পড়ুন

সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক এবং একুশে টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি জি,এমবিস্তারিত পড়ুন


