বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিভিন্ন মন্দিরে চলছে দূর্গাদেবীর রং তুলির আচঁড়

আগামী ২৫ সেপ্টেম্বর রবিবার মহালয়ের মধ্য দিয়ে মর্তলোকে মায়ের বাড়িতে হাতির পিঠে চড়ে দূর্গা দেবীর পৃথিবীতে আগমন ঘটবে এবং চলে যাবেন নৌকায় চড়ে।

সেই লক্ষ্যে কলারোয়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে চলছে সাজ সাজ রব। সনাতন ধর্ম বিশ্বাসীদের সবচেয় বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। শুধু হিন্দু সম্প্রদায় নয় দেশের অন্য ধর্মের মানুষও এ উৎসবে অন্তর্ভুক্ত হন নানাভাবে।

আগামী ১ লা অক্টোবর ৬ষ্টী তিথিতে দেবীদূর্গার বোধন ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে ৫ দিনব্যাপি দূর্গোৎসব। আর মাত্র কয়টা দিন বাকী তাই সারা দেশের ন্যায় কলারোয়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ, মন্দির এবং প্রতিমালয় গুলোতে চলছে দেবী প্রতিমা গড়ে তোলার রং তুলির আঁচড়ের ধুম। অনেক আগেই উপজেলার ৪৪ টি স্থানে দেবীর মূল অবয়ব গড়ে তোলা হয়েছে। এখন শেষ পর্যায়ে চলছে রং তুলির কাজ। মাটির প্রলেপ শেষে তাই মাতৃ রুপকে আপন মনের মাধুরী মিশিয়ে ফুটিয়ে তুলতে সবচেয়ে বেশি কষ্ট করতে হয় প্রতিমা শিল্পী বা ভাস্করকে। কেননা পরম শ্রদ্ধা, আগ্রহ আর ভক্তিতে হাতের পরম আর তুলির আঁচড়ে মাটির মূর্ত হয়ে উঠেন দেবী। তাই এখন বলা চলে গুরু দ্বায়িত্বের কারনে দম ফেলার ফুরসুরত নাই প্রতিমা কারিগরদের।

গতকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে কলারোয়া উপজেলার দেয়াড়ায় সাতক্ষীরা যাদব ঘোষ ডেয়ারীর মানসী সার্বজনীন পূজা মন্ডপসহ পৌর সভার ৮ টি পূজা মন্ডপে ঘুরে দেখা গেছে প্রতিমা নিমার্ণে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পরা। সরেজমিনে উপজেলার দেয়াড়া ঘোষপাড়া যাদব ঘোষ ডেয়ারীর মানসী দূর্গাপুজা মন্ডপে দেখা যায় এই বঙ্গের শ্রেষ্ঠ প্রতিমা শিল্পী চন্দন কুমার মন্ডল তার নরম হাতের রং তুলির আঁচড়ে মাটির মৃর্ত্যকে পূর্নাঙ্গ দেবীতে রুপান্তর করেছে।

এ বছর কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৌরসভায় মোট ৪৫ টি স্থানে দূর্গোৎসব উৎযাপিত হবে। এর মধ্যে ৮টিতে কোন ঝুঁকি নেই। আর ১৫ টি পূজা মন্ডপে গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করা হবে। ২০টি পূজা মন্ডপে অধিক গুরুত্ব সাথে পালন করা হবে জানা যায়। তবে সবচেয়ে গুরুত্ব দিয়ে পালন করা হবে দেয়াড়া ঘোষপাড়া সমীরনের বাড়ী মানসী দূর্গাপূজা।

এ বছর পৌরসভাসহ মোট ৪৫ টি পূজামন্ডপের মধ্যে দেয়াড়া ঘোষপাড়া মানসী দূর্গা পূজা জেলার শ্রেষ্ঠত্বের দাবী করেন আয়োজকরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা