শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গোপালগঞ্জে গাছের সঙ্গে বাসের ধাক্কা, পুলিশসহ নিহত ৪

গোপালগঞ্জ সদরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ ৪ জন নিহত হয়েছেন। এ সময় আরও ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার চন্দ্রদিঘলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত পুলিশ সদস্য আবদুল আলিম (৩০) ও বাগেরহাট সদরের জয়নাল আবেদিন (২২)। বাকি দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। নিহত পুলিশ সদস্য ভিআইপি ডিউটিতে গোপালগঞ্জে এসেছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবুল কালাম আজাদ।

তিনি জানান, খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী দিদার পরিবহনের একটি বাস চন্দ্রদিঘলিয়া নামক স্থানে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায়। এতে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায়।এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০ জন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, সকালে ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলিয়া নামক স্থানে খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সঙ্গে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের