শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে বিয়ে বাড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোরের মণিরামপুরে আনিশা খাতুন নামের ২ বছর বয়সী একটি শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

সোমবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার গোবিন্দপুর গ্রামে ঘটনাটি ঘটে।

আনিশা যখন পানিতে ডুবছিল তখন বাড়ির সবাই বরযাত্রী যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলো। আনিশার কাকার এদিন বিয়ে ছিলো। তার মৃত্যুতে বিয়ের আনন্দ পরিবারটির কাছে বিষাদে পরিণত হয়েছে।
শিশুটি গোবিন্দপুর গ্রামের তহিদুল ইসলামের মেয়ে। বাবা মায়ের একমাত্র মেয়ে সে।

নিহত শিশুর চাচি হালিমা বেগম বলেন- আমার দেবর সাহিদুল বহুদিন পর বিদেশ থেকে ফিরেছেন। আমরা তাঁর খুলনা ফুলতলায় বিয়ে ঠিক করেছি। সোমবার সকালে বাড়ির সবাই বরযাত্রী যাওয়ার জন্য তৈরি হচ্ছিলো। আনিশাকে সাথে নেওয়ার জন্য ওর মা নতুন জামা পরিয়েছিলেন। সে জামা খুলে কোনো এক ফাঁকে পুকুরে নেমে পড়ে সে।

হালিমা বেগম বলেন- সবাই যখন মাইক্রোবাসে উঠবে তখন আনিশাকে পাওয়া যাচ্ছিলো না। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পুকুরে ডুবন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। এরপর শিশুটিকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা হাসপাতালে আনা হয়। তখন ডাক্তার আনিশাকে মৃত ঘোষণা করেন।

মণিরামপুর হাসপাতালের প্রধান তন্ময় বিশ্বাস বলেন- হাসপাতালে আনার পর আমরা শিশুটিকে মৃত অবস্থায় পেয়েছি। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।

মণিরামপুর থানার ইনচার্জ (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি বলেন- এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছি।

এদিকে আনিশার মৃত্যুর ঘটনায় তাৎক্ষণিক তার চাচার বিয়ে বন্ধ হয়ে গেছে। শিশুটির বাবা তহিদুল ইসলাম বলেন, উপস্থিত বিয়ের কাজ বন্ধ করা হয়েছে। আমরা মেয়ের মৃত্যুর বিষয়টি তাঁদের জানিয়ে দিয়েছি।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান
  • পরীক্ষার্থী ও পথচারীদের ঠান্ডা শরবত খাওয়ালো রাজগঞ্জ হাইস্কুল শিক্ষার্থীরা
  • আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃ*ত্যু
  • মনিরামপুরে ধান ঝাড়া মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
  • মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
  • মনোহরপুরে মটরভ্যান চুরি : দিশেহারা রসুল মোল্লা