সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অসহায় ভ্যান চালককে ভ্যান গাড়ি দিলেন জেলা প্রশাসক

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর গ্রামের অসহায় ভ্যান চালক আব্দুর রউফ গাজীকে নতুন ভ্যান ক্রয় করে দিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

রবিবার (৬ নভেম্বর) দুপুর ২ টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভ্যানটি তাকে হস্তান্তর করা হয়।

এর আগে, শুক্রবার (২৮ অক্টোবর) বিকালে সদর উপজেলার কদমতলা বাজার থেকে চুরি হয়ে যায় তার ভ্যানটি। পরবর্তীতে পাগলের মত খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি ভ্যানটির। এরপর হাউমাউ করে কান্নাকাটি করতে থাকেন ভ্যান চালক রউফ গাজী। শুক্রবার গণমাধ্যমে ভ্যান হারানোর সংবাদ প্রকাশিত হয়।

পরবর্তীতে সংবাদটি সাতক্ষীরা জেলা প্রশাসকের নজরে আসে। এরপর তিনি রবিবার দুপুরে ভ্যান চালক আব্দুর রউফকে একটি নতুন ভ্যান উপহার দেন।

নতুন ভ্যান পেয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন দরিদ্র ভ্যান চালক আব্দুর রউফ গাজী। তিনি এ সময় জানান, দুটি এনজিও থেকে ৬০ হাজার টাকা ঋণ নিয়ে ভ্যানটি কিনেছিলাম। কিন্তু সেটা চুরি হয়ে যায়। এখন নতুন ভ্যান উপহার পেয়ে অনেক খুশি। ভ্যান চুরি হয়ে যাওয়ার পর থেকে দিনে এক বার খেতে পেরেছি। এ কয়দিন কোন রোজগার করতে পারেনি এজন্য আমি, আমার স্ত্রী ও প্রতিবন্ধী মেয়টা কোনরকমে বেঁচে ছিলাম।

ডিসি সাহেবের পক্ষ থেকে নতুন ভ্যানটি উপহার পেয়ে আবারো পুনরায় রোজগার করতে পারবো। যদি ভ্যানের ব্যবস্থা না হতো তাহলে না খেয়ে মরতে হতো। তাছাড়া কিস্তির টাকা দেওয়া সম্ভব হতোনা। এখন রোজগার করে কিস্তির টাকা দিতে পারবো একই সাথে নিত্যপ্রয়োজন মিটাতে পারবো।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, ভ্যান হারিয়ে কান্নকাটি করছে আব্দুর রউফ গাজী এমন সংবাদ সামনে আসার পর গত বুধবার তাকে অফিসে আসতে বলা হয়। এরপর রবিবার দুপুরে তাকে নতুন ভ্যানটি উপহার দেওয়া হয়।

উল্লেখ্য, আব্দুর রউফ গাজী সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর এলাকার ভাড়াটিয়া। তার নিজস্ব কোন জমি জায়গা না থাকায় তিনি তুজলপুর এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করছেন। অভাব অনটনের মধ্যে তিনি চার মেয়েকে বিয়ে দিয়ে এখন স্বামী স্ত্রী ও প্রতিবন্ধী মেয়েকে নিয়ে সেখানে বসবাস করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন