সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে এমপি রবির লেখা ‘বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন

বাংলা প্রকাশনার ইতিহাসে প্রথম জমকালো বর্ণিল
আয়োজনের মধ্য দিয়ে ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রকাশিত বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ নভেম্বর) ভারতীয় সময় সন্ধ্যা ৬টায় ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার ভগৎ সিং যুব আবাসের
মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে ত্রিপুরার উপমূখ্য মন্ত্রী শ্রী যীষ্ণু দেব বর্মন বাংলাদেশের মহান জাতীয় সংসদের সংসদ সদস্য সাতক্ষীরা সদর-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির লেখা বই ‘বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’।

প্রধান অতিথির বক্তব্যে ত্রিপুরার উপমূখ্য মন্ত্রী শ্রী যীষ্ণু দেব বর্মন বলেন, বঙ্গবন্ধু কন্যার জীবন সংগ্রাম ও তার আত্মজীবনী নিয়ে ‘বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ বইয়ের লেখককে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের মাননীয়সপ্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের উন্নয়নে মিশন ও ভিশন নিয়ে কাজ করছেন। বাংলাদেশকে তিনি উন্নয়নের শিখড়ে নিয়ে গেছেন। তিনি আরো বলেন, আমি খুবই আনন্দিত যে আমি একজন বীর মুক্তিযোদ্ধার লেখা বইয়ের মোড়ক উন্মোচন
করতে পেরে। আমি নিজেকে গর্বিত মনে করছি।”

বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি তার বক্তব্যে বলেন, “স্বজন হারানো ব্যাথা বুকে নিয়েও স্বদেশকে এগিয়ে নিতে বাঙালী জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দূঢ়তা দেখিয়েছেন তা বিশ্বে বিরল ও অনন্য। বিশ্বের অন্যান্য দেশের পাঠকদের কথা বিবেচনায় নিয়ে বইটি একই মলাটে বাংলা ও ইংরেজি দু’টি ভাষায় প্রকাশ করেছি।

বইটি সম্পর্কে লেখক মীর মোস্তাক আহমেদ রবি বলেন, একটি সুন্দর সমাজ ওসসমৃদ্ধ দেশ গঠনে নেতৃত্বের বিশেষ গুণাবলী লাগে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রজন্মের জন্য বিরল নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। বইটিতে প্রধানমন্ত্রীর বাল্যকাল থেকে অদ্যবধি জীবনের বিভিন্ন পর্যায়গুলোসসন্নিবেশিত হয়েছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের ত্রিপুরার ভানগার্ড টিভির চেয়ারম্যান সেবক ভট্টাচার্য, বইটির প্রকাশনা সমন্বয়কারী হিসেবে ছিলেন কাজী মাহতাব সুমন, বাংলাদেশ সংস্করণের
প্রকাশক খন্দকার সোহেল (ভাষাচিত্র প্রকাশনী, ঢাকা) এবং ভারতীয় প্রকাশক তীর্থঙ্কর দাস (নীহারিকা পাবলিশার্স, আগরতলা) উপস্থিত ছিলেন।

এসময় ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন ঐতিহাসিক এই অনুষ্ঠানে সাহিত্য-প্রেমীসহ ভারত-বাংলাদেশের শিল্পী ও কলাকুশলী এবং গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিতসছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন