Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর ছাড়পত্র নিতে ২০০ টাকা এবং শিশুর হাতে লাগানো ক্যানুলা খুলে দিতে ৫০ টাকা দাবির অভিযোগ উঠেছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ছাড়পত্র আটকে রাখার পাশাপাশি রোগীর স্বজনদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও করেছেন এক শিশুর মা। সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের ভাদড়া গ্রামের সাড়ে তিন মাস বয়সী শিশু রিফাত শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে গত ১৯ সেপ্টেম্বর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হয়। টানা সাতবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম বাস্তবায়নের দাবিতে কলারোয়ায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলারোয়া মহিলা ডিগ্রি কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মাহবুবুর রহমান। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর ও তালা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে

যার নাম শুনলে বাঙ্গালীর জিবে জল এসে যায়। সাধারণ মানুষের এখন তা চোখে দেখা দুস্কর। আর আজকের প্রজন্মের শিশুরা তা চিনে না, জানে না। – হ্যাঁ বলছিলাম বাংলাদেশের রুপালী ইলিশের কথা। আজকের শিশুর কাছে “রুপালী ইলিশ” রুপ কথায় পরিণত হতে চলেছে। ষাট ও সত্তরের দশকে জৈষ্ঠ্য মাসের শেষে কলারোয়ার গ্রামগঞ্জের হাট বাজারে রুপালী ইলিশ আসা শুরু হত। আর বর্ষাকাল থেকে শরৎকালের শেষ অবধি মাঠঘাট নালা ডোবায় পাওয়া মলাঢেলা, কই, শিং, মাগুর,বিস্তারিত পড়ুন
বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন

বিচারিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করে সাতক্ষীরায় ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি’ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মামলার তদন্ত থেকে শুরু করে আদালতে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন এবং বিচারিক কার্যক্রমে উদ্ভূত বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে সম্মেলনে গুরুত্ব দেওয়া হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.বিস্তারিত পড়ুন
তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি

সাতক্ষীরার তালা বাজারের রত্না জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে দোকানের পেছনের দেয়াল ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে স্বর্ণ ও রুপার অলংকারসহ প্রায় ২৩ লাখ ৪ হাজার টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি করেছেন দোকান মালিক উত্তম কুমার সিংহ। শনিবার সকালে দোকান খুলে চুরির বিষয়টি টের পান উত্তম কুমার সিংহ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দোকান মালিক উত্তম কুমার সিংহ জানান, সকালে দোকান খুলে ভেতরেবিস্তারিত পড়ুন
রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ
শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বী করে তুলতে জীবিকা সহায়তা প্রদান করেছে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশন। শনিবার (২৬ সেপ্টেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে দুই ইউনিয়নের মোট ৩০টি দরিদ্র পরিবারের মাঝে জীবিকা সহায়তা বিতরণ করা হয়। এর মধ্যে ১৫টি পরিবারকে দুটি করে ছাগল এবং ১৫টি পরিবারকে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়। ফাউন্ডেশন সূত্রে জানা যায়, উপকূলীয় এলাকার দরিদ্র ও অসহায় পরিবারগুলোকে এককালীন সহায়তার মধ্যেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা

যুব নেতৃত্বে অধিকার প্রতিষ্ঠা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সহনশীল উদ্যোগ গ্রহণের লক্ষ্যে সাতক্ষীরায় ‘এনগেজ (ENGAGE)’ প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বারসিক (BARCIK), নেটজ বাংলাদেশ (NETZ Bangladesh) ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় এবং সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে সভাটির আয়োজন করা হয়। সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির দেন সাতক্ষীরা সদর উপজেলা সমবায়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা, র্যালি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে শহরের ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক শোভাযাত্রা ও র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। অনুষ্ঠান পরিচালনাবিস্তারিত পড়ুন
মাঠের ফসল ঘরেই হবে খাঁটি সস-আচার: ভরা মৌসুমে লোকসান ঠেকিয়ে কৃষকের পকেট ভরার সহজ উপায়

ভরা মৌসুমে ফসলের বাম্পার ফলন দেখে কৃষকের চোখে মুখে আনন্দের ঝিলিক উঠলেও, সেই আনন্দ খুব বেশি সময় স্থায়ী হয় না। পণ্য হাটে তোলার পরপরই পচনশীল কাঁচামালের বাজার দর হু হু করে নামতে শুরু করে। একদিকে কোল্ড স্টোরেজের অভাব, অন্যদিকে দ্রুত পচে যাওয়ার ভয়—এই দুই সংকটে পড়ে কৃষক তার ঘাম ঝরানো ফসল পানির দামে ফড়িয়া বা পাইকারদের হাতে তুলে দিতে বাধ্য হন। টমেটো, আম, কাঁচামরিচ কিংবা কুলের মতো পচনশীল ফসলে লোকসানের এইবিস্তারিত পড়ুন
জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী

ওয়ার্ল্ড ব্যাংক ও এডিবির মত বহুজাতিক সংস্থার বাইরে একক রাষ্ট্র হিসেবে জাপান বাংলাদেশে সবচেয়ে বড় অর্থনৈতিক সহায়তা প্রদান করে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, জাপান ও বাংলাদেশের জনসংখ্যার মধ্যে কাঠামোগত পার্থক্য রয়েছে। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাপানে দক্ষ শ্রমিক প্রেরণ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. আবদুল মঈন খান বলেন, জাপানে জনসংখ্যা ‘ইনভার্টেড পিরামিড’ বাবিস্তারিত পড়ুন

