Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে এক ছাত্রী গোল্ডেন এ প্লাসসহ ৮ পরীক্ষার্থী জিপিএ-৫ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। স্কুল সূত্রে জানা যায়, যশোর বোর্ডে সম্প্রতি এসএসসি-২৬’ প্রকাশিত ফলাফলে ওই স্কুল থেকে ৬৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করার অনুমতি লাভ করে। এর মধ্যে ৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত থাকায় ৬৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। অংশগ্রহনকারী পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী সামিয়া খাতুন গোল্ডেন এ প্লাস অর্জন করে উত্তীর্ণ হয়।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনিতে ৩০ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাশ মন্ডল (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) ভুক্তভোগীর বাবা নারায়ণ চন্দ্র শীল (৬০) বাদী হয়ে আশাশুনি থানায় এ ঘটনায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার পলাশ মন্ডল উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের নরেন্দ্রনাথ মন্ডলের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়,গত ১৫ এপ্রিল রাত ৮টার দিকে ফকরাবাদ এলাকায় পলাশ মন্ডলের মৎস্য ঘেরের বাসায় তার প্রতিবন্ধী মেয়েকে নিয়ে ধর্ষণ করাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু জাহিদ ডাবলু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হিসেবে অন্তত কক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মিজ্ কাউসার আজিজ। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবু সালেহ মো. আশরাফুল আলম,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ড্রেনেজ, সবুজ এলাকা, জনস্বাস্থ্যের উন্নয়নে সমন্বয় দাবি

সাতক্ষীরা পৌরসভার সংকট দীর্ঘ, এই সব সমস্যাসমুহ সমাধান করতে এখানকার নারী ও পুরুষ সবাইকে একসাথে সম উদ্যোগী হতে হবে। সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী (সিইও) আসাদুজ্জামান নাগরিকদের পরামর্শমুলক বিশেষ কর্মশালায় সভাপতির বক্তব্যে একথা বলেন। একই সাথে তিনি পৌরসভার ওয়েবসাইট ও সোশ্যাল সাইট আপডেট করার উপর গুরুত্বারোপ করেন। তিনি এই মাধ্যমগুলো দিয়ে নাগরিক সেবার পাশাপাশি সমস্যা চিহ্ণিতকরণ ও সমাধানের পথে এগিয়ে যাওয়ার কথা বলেন। নগর পরিবেশ ব্যবস্থাপনায় আন্তঃবিভাগীয় সমন্বয় জোরদার, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে বইছে উৎসবের আমেজ। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ঐতিহ্যবাহী আয়োজনে ‘অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর মঞ্চে নেমেছিল এক রোমাঞ্চকর টেনিস লড়াই। কোর্টের লাল মাটিতে র্যাকেটের প্রতিটি শটে ভেসে আসে দর্শকের করতালি আর উত্তেজনা। রুদ্ধশ্বাস এই টেনিস ম্যাচ গ্যালারিতে বসে সানন্দে উপভোগ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সুযোগ্য সভাপতি মিজ্ কাউসার আজিজ এবং জেলা পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য আবু সালেহ মো. আশরাফুল আলম। খেলার প্রতিটি সেটেইবিস্তারিত পড়ুন
আহত ছাত্রদল নেতা বাপ্পিকে হাসপাতালে দেখতে গেলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ

সাতক্ষীরায় হামলায় আহত জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পি, তাঁর পিতাসহ ছাত্রদলের আহত নেতাকর্মীদের দেখতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যান জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের নেতৃবৃন্দ। রোববার (৯ আগস্ট) হাসপাতালে গিয়ে তাঁরা আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে অবহিত হন। এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলী হামলার ঘটনায় প্রয়োজনীয় সব ধরনের আইনগত সহায়তা প্রদানের আশ্বাস দেন। তিনি বলেন, আহতদের চিকিৎসা ওবিস্তারিত পড়ুন
শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু

সাতক্ষীরার শ্যামনগরে বাবা ও মায়ের কাজের সময়ে দৃষ্টি অগোচরে তিন বছরের শিশু প্রাণ হারালো পানিতে ডুবে। শিশুটির নাম মো: জাওয়াত (৩)। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ -ওসি সাফিউল ইসলাম জানান, ১০ আগস্ট(সোমবার) দুপুরে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বাদঘাটা গ্রামে ঘটনাটি ঘটে। স্বজনদের বিলাপ আর শোকাবহ পরিস্থিতির মধ্য দিয়ে রাতেই শিশুটির দাফন সম্পন্ন করা হয়েছে। শিশুটি যশোর জেলার কেশবপুর থানার কেশবপুর গ্রামের মনিরুজ্জামান এর একমাত্র পুত্র সন্তান। মনিরুজ্জামান চাকরির সুবাদে পরিবারসহ শ্যামনগরেবিস্তারিত পড়ুন
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

খুলনায় ইউনিয়ন পরিষদ পরিচালনা ব্যবস্থা, জলবায়ু সহনশীলতা, পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ-এর কনসোর্টিয়াম GO4IMPact কর্মসূচির আওতায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এ প্রশিক্ষণের আয়োজন করে। সোমবার (১০ আগস্ট) খুলনার আভা সেন্টারে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। জুলাই-আগস্ট ২০২৬ সময়ে ৮টি ব্যাচে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলার ইউনিয়নবিস্তারিত পড়ুন
মেয়ের জিপিএ-৫ আলীপুর স্কুলের হাবিবার সাফল্যে বাবা-মায়ের চোখে আনন্দের অশ্রু

যশোর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চমৎকার সাফল্য অর্জন করেছে হাবিবা খাতুন। আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান/সাধারণ বিভাগ থেকে অংশগ্রহণ করে সে জিপিএ-৫.০০ (গোল্ডেন এ+) পেয়ে উত্তীর্ণ হয়েছে। হাবিবা রইচপুর গ্রামের বাসিন্দা মোঃ হোসেন আলী ও জেসমিন নাহার দম্পতির কন্যা। হাবিবার রোল নম্বর ১৩৫৭০৬ এবং রেজিস্ট্রেশন নম্বর ২৩১৩৮৬৬৫৮৩। মেয়ের এই অনন্য অর্জনে আনন্দিত তার পরিবার ও স্বজনেরা। ফলাফল প্রকাশের পর হাবিবার পিতা মোঃ হোসেন আলী সামাজিক যোগাযোগমাধ্যমবিস্তারিত পড়ুন
এসএসসি ও দাখিলে এ+ প্রাপ্তদের সাতক্ষীরায় ছাত্রশিবিরের তাৎক্ষণিক সংবর্ধনা

এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) অর্জনকারী অদম্য ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সাতক্ষীরা শহর শাখা। সোমবার (১০ আগস্ট) সকালে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়াস্থ আল-আমিন ট্রাস্টের মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা প্রদান করা হয়।সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মোঃ নুরুন্নবীর চমৎকার পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহিম। প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহিম বলেন, “আজকের এইবিস্তারিত পড়ুন

