রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন।’ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, ‘বিমসটেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। ভারতের পক্ষ থেকেও আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। আর প্রধানমন্ত্রী যেকোনো সময় ভারতে যেতে পারেন।’ বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ‘বন্ধু পাল্টানো যায়, কিন্তুবিস্তারিত পড়ুন

বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না: অর্থমন্ত্রী

বিএনপি সরকারের অধীনে কোনো ধরনের পৃষ্ঠপোষণমূলক বা স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এখানে কে কার সঙ্গে পরিচিত, এই সরকারের অধীনে এগুলো চলবে না। সে যে পদেরই মন্ত্রী হোক বা যত প্রভাবশালী লোকই হোক না কেন, সরকারের আমল থেকে কোনো পৃষ্ঠপোষণতার সুযোগ নেই। মঙ্গলবার (১১ আগস্ট) চট্টগ্রামে কাস্টমস ও বন্দরের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক যৌথ মতবিনিময় সভা শেষেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোট হবে বিকেল ২টা থেকে ৫টা

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। চিফ হুইপ বলেন, সংসদ সদস্যরা আসন নম্বর অনুযায়ী নির্ধারিত বুথে গিয়ে ভোট দেবেন। ব্যালটে প্রার্থীর নাম লিখে ভোট দিতে হবে। ভোটগ্রহণ শেষে গণনা করে ফলাফল ঘোষণা করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনায় বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ১১ আগস্ট, স্কুলের প্রধান শিক্ষকের অফিসকক্ষে শিক্ষার মানোন্নয়নে করণীয়” শীর্ষক ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় স্থানীয় শিক্ষাবিদ, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। সুশীল সমাজ ও অংশীদারদের যৌথ প্রচেষ্টায় শিক্ষার সামগ্রিক পরিবেশ ও মান বৃদ্ধির লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বর্তমান শিক্ষাব্যবস্থারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। মঙ্গলবার (১১ আগস্ট) দিনব্যাপী ধুলিহর ইউনিয়নের সফরের অংশ হিসাবে জনগনের দোয়া ও ভালোবাসায় সিক্ত হলেন সাতক্ষীরা সদর ও দেবহাটা থেকে নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা মুহাদ্দিস আব্দুল খালেক। এসময় সফরের অংশ হিসাবে সর্বপ্রথম ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাদক বিরোধী জনসচেতনতা মুলক অনুষ্ঠানে অংশগ্রহন করেন। এর পরে ধুলিহর ইউনিয়নের সবচাইতে প্রান্তীক এলাকা যুগিপোতা গ্রামের যুগিপোতা উন্নয়ন সংগঠনের বার্ষিক সভায় অংশগ্রহন করে,এরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন

সাতক্ষীরার ঐতিহ্যবাহী সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন টিভি চ্যানেল ডিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম বেলাল হোসাইন। তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এম. শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য,সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন, নির্বাহী সদস্য যথাক্রমে এড. খায়রুল বদিউজ্জামান,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকালে শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউয়ের মেঘনা হলে জেলা সাহিত্য পরিষদ সাতক্ষীরার আয়োজনে জেলা সাহিত্য পরিষদের সভাপতি মোঃ শহিদুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুল হামিদ, কলারোয়া উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি বিশিষ্ট সাহিত্যিক প্রফেসর আবু নছর,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার

নিখোঁজের ২দিন পর সাতক্ষীরার আশাশুনিতে ব্যবসায়ী কালাম সরদারের (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে আশাশুনি উপজেলার আগরদাঁড়ি গ্রামের নিহতের বড় ভাই নূর ইসলামের বাড়ির পিছন থেকে পুলিশ তার কাদামাখা মরদেহ উদ্ধার করে। তিনি আশাশুনি উপজেলার আগরদাঁড়ি গ্রামের রহিম সরদারের ছেলে। আশাশুনি উপজেলার আগরদাঁড়ি গ্রামের গোলাম কিবরিয়া জানান, তার বাবা গ্রাম থেকে বিভিন্ন প্রকার ফল কিনে বাজারে বিক্রি করতেন। দাদা মৃত আব্দুর রহিমের কাছ থেকে আট শতক জমি কিনে নিয়েছেন মর্মেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল

প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে সাতক্ষীরা জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। শতভাগ অকৃতকার্য হওয়ার তালিকায় উঠে এসেছে উপজেলা পর্যায়ের নিম্ন মাধ্যমিক ও নৈশ বিদ্যালয়ের নাম। সোমবার (১০ আগস্ট) দুপুরে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও জেলা শিক্ষা কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সাতক্ষীরায় শতভাগ ফেল করা ৪ প্রতিষ্ঠান হলো -আশাশুনি উপজেলার, আশাশুনি গোদাড়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। সাতক্ষীরা সদরের সাতক্ষীরা নৈশ বিদ্যালয় (নাইটবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল

সাতক্ষীরার কলারোয়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল। বিদ্যালয়টির ১৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১২১ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৪০ জন। ফলাফলের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে কলারোয়া গার্লস পাইলট হাই স্কুল। এ বিদ্যালয়ের ৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৯০ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৩০ জন। তৃতীয় হয়েছে ভাটিয়ালি মাধ্যমিক বিদ্যালয়—৭২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৬ জন, জিপিএ-৫ পেয়েছে ৯বিস্তারিত পড়ুন