শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ইসি ছাড়ার সময় দুই কমিশনারের গাড়িতে জুতা নিক্ষেপ!

সদ্য পদত্যাগের করা নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা ও মো. আনিছুর রহমানের গাড়িতে জুতা নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবন থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। পদত্যাগ করে কমিশনারদের জন্য বরাদ্দ করা গাড়িতে ইসি ছাড়ার সময় বাইরের বিক্ষুপ্ত জনতা এই নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা ও মো. আনিছুর রহমানের গাড়িতে জুতা নিক্ষেপ করে। দুপুর ১২টায় সাংবাদিকদের সঙ্গে ‘সৌজন্য বিনিময়’ অনুষ্ঠানে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুলবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক। বুধবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় তার সঙ্গে দেখা করতে যান ব্রিটিশ হাইকমিশনার। এক ঘন্টারও বেশি সময় ধরে এই সাক্ষাতে পরিবর্তনের পর বাংলাদেশ কোথায় যাচ্ছে এ বিষয় নিয়ে খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন সারাহ কুক। ইউকের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, তাদের যে ভাবনা তাও খালেদা জিয়াকে জানিয়েছেন। খালেদা জিয়া অনুরোধ করেছেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দীর্ঘ কারাভোগের পর বিএনপি নেতাদের মুক্তিলাভ

শেখ জিল্লু ও কামরুল হাসান।। কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মিথ্যা সাজানো মামলায় ৭০ বছর সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ কারাভোগের পর মঙ্গলবার বিকেলে ঢাকার কেরানিগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তিলাভ করেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা হাবিবুল ইসলাম হাবিব। এরপর বুধবার জামিনে সাতক্ষীরা জেলা কারাগার থেকে মুক্তিলাভ করেছেন কলারোয়ার বিএনপির ২৫ নেতৃবৃন্দ। সাতক্ষীরা জেলা কারাগারের সামনে সকাল থেকে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। সময়বিস্তারিত পড়ুন

ভ্যানে লাশ তোলার ভাইরাল ভিডিওতে আরও দুই পুলিশের পরিচয় শনাক্ত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত রাস্তায় পড়ে থাকা লাশ একটি ভ্যানগাড়িতে স্তূপ করছে পুলিশ। ১ মিনিট ১৪ সেকেন্ডের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। এবার সেই ভিডিওটিতে থাকা আরও দুই পুলিশ সদস্যের পরিচয় মিলেছে। পরিচয় শনাক্ত হওয়া দুই পুলিশ সদস্য হলেন- আশুলিয়া থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) বিশ্বজিৎ রায় ও কনস্টেবল মুকুল। মঙ্গলবার (৩বিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ প্রায় ৩১ হাজার অভিবাসী আটক

মালয়েশিয়ায় বেশ কিছুদিন ধরেই চলছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান। চলমান এই অভিযানে শত শত অভিবাসীকে আটক করছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। আর সর্বশেষ সোমবার আটকদের মধ্যে রয়েছেন ১৭ বাংলাদেশের নাগরিক। জানা গেছে, অনেক দিন দেশটিতে থাকার পরও যাদের বৈধ কাগজপত্র নেই, স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ধরপাকড় অভিযান নিয়ে অভিবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মালয়েশিয়ার পুলিশ ও ইমিগ্রেশন বিভাগ যৌথভাবে এ অভিযান চালাচ্ছে বলে জানা যায়। সোমবার বেরিতা আরটিএমবিস্তারিত পড়ুন

পুলিশ কর্মকর্তা কাফী ৮ দিনের রিমান্ডে

শিশু আলিফ অপহরণ মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আবদুল্লাহিল কাফীর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে সকাল ৬টা ৪৫ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এসময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান আট দিনের রিমান্ডের আদেশ দেন। সোমবার কাফীর বিরুদ্ধে মরদেহ পুড়িয়ে ফেলার অভিযোগে আশুলিয়া থানায় একটি মামলাবিস্তারিত পড়ুন

সাবেক আইজিপি মামুনের ৮ ও শহীদুলের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার মিছিলে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুনের ৮ দিনের এবং রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের ৭ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে তাদের আদালতে আনা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিন করে রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।বিস্তারিত পড়ুন

ঘনকুয়াশায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের আগমনী বার্তা

ভাদ্র মাসের মাঝামাঝি সময়েই দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঘন কুয়াশা নিয়ে এসেছে শীতের আগমনী বার্তা। ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ঘন কুয়াশার দেখা মিলছে। ঘাসের ডগায়, ধানের পাতায় জমছে শিশির বিন্দু। পায়ের স্পর্শে অনুভূত হচ্ছে হিমেল পরশ। সূর্যোদয়ের মধ্য দিয়ে মিষ্টি রোদ আর সবুজ ঘাসের পাতার ওপর শিশির বিন্দু জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে তেঁতুলিয়ায় এমন দৃশ্য দেখা গেছে। ফসলের মাঠে উঁকি দিচ্ছে নতুনবিস্তারিত পড়ুন

কারামুক্ত বিএনপির সাবেক এমপি হাবিবকে ফুলেল শুভেচ্ছা কলারোয়া যুবদলের

৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে গত চার বছর ধরে কারান্তরীণ বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি, সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব কারামুক্ত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কলারোয়া উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে রাজধানী ঢাকার ধানমন্ডিতে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের নিজস্ব বাসায় গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা যুবদল নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ হাকিম সবুজ, সিনিয়রবিস্তারিত পড়ুন

হাসিনাকে ফাঁসির দাবি

৭০ বছর সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সাবেক এমপি হাবিব কারামুক্ত

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ প্রায় ৪ বছর কারাভোগের পর মুক্তি পেলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। রাজধানী ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে তিনি মুক্তি পান। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘আমাকে ৭০ বছরের সাজা দেয়া হয়েছিলো যাবিস্তারিত পড়ুন