Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ডিজেল-অকটন-পেট্রোলের দাম কমলো

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিজিলের দাম কমেছে ১ টাকা ২৫ পয়সা, অকটন-পেট্রোলের দাম কমেছে লিটারে ৬ টাকা। শনিবার (৩১ আগস্ট) অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ তথ্য জানান। জানা গেছে, নতুন দাম অনুযায়ী অকটেন ১২৫ টাকা, পেট্রোল ১২১ টাকা ও ডিজেল ১০৫ টাকা ২৫ পয়সা বিক্রির সিদ্ধান্ত হয়েছে। শনিবার রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর করা হবে। সূত্র:কালবেলা
আকস্মিক ভেঙে গেলো কলারোয়ার বেত্রাবতী নদীর বাঁশের সাঁকো

শেখ জিল্লু: কলারোয়ার তরকারি বাজার সংলগ্ন বেত্রবতী নদীর উপর কাঠ ও বাঁশের তৈরি সাঁকোটি আকস্মিক ভেঙে পড়েছে। নদীর পানির তীব্র স্রোতে শুক্রবার বিকেলে সাঁকোটি ভেঙে দুই খন্ড হয়ে যায়। ফলে সাঁকোর উভয় পাড়ের মানুষ হঠাৎ করে অবর্ণনীয় সমস্যার মুখে পড়েছেন। স্থানটি কাঠের ব্রিজ নামে পরিচিত। সাঁকোর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা কলারোয়া পৌরসভার সাবেক প্রশাসক প্রয়াত আজিজুল হক চৌধুরীর ছেলে সাংবাদিক আরিফুল হক চৌধুরী জানান, বিকেল পৌণে ৪টার দিকে সাঁকোটি ভেঙে যায়। সেইবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা ট্রাক-ট্যাংকলরী-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন ১০ অক্টোবর

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা ট্রাক ট্যাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ খুলনা-৭৬৪) এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) সকাল ১০ টায় নারিকেলতলাস্থ ইউনিয়নের চত্বরে শেখ মিলন রহমানের সভাপতিত্বে বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শ্রমিকদলের সভাপতি ও কেন্দ্রীয় শ্রমিক দলের সহ যুগ্ম সাধারন সম্পাদক মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় পাচারের শিকার নারী-পুরুষদের জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ

সাতক্ষীরায় মুক্তি সাউথ এশিয়া প্রকল্পের উপকারভোগীদের জীবন দক্ষতা বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছে। ২৯ ও ৩০ আগস্ট অগ্রগতি রিসোর্ট, সাতক্ষীরার কনফারেন্স রুমে ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা ইউএসস্টেট ডিপার্টমেন্ট এর অর্থায়নে ও একপাট-লুক্রেমবার্গ এর সহযোগিতায় রাইটস যশোর এ প্রশিক্ষনের আয়োজনে করে। প্রশিক্ষণে অংশগ্রহনকারী হিসেবে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকা থেকে আগত মানব পাচারের শিকার ও মানব পাচারে ক্ষতিগ্রস্থ হওয়া ১৫ জন নারী-পুরুষ। প্রকল্পটি মানব পাচারের শিকারবিস্তারিত পড়ুন
গুম হওয়া ব্যক্তিদের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: মির্জা ফখরুল

বাংলাদেশে গত ১৫ বছরের গুমের ঘটনা জাতিসংঘের অধীনে তদন্তের উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নেয়ার দাবি জানান। শুক্রবার (৩০ আগস্ট) বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে এক সংহতি সভায় তিনি এ কথা বলেন। এতে বিএনপিসহ অঙ্গ সংগঠনের গুম হওয়া পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘দীর্ঘকাল রাজনীতিতে আছি।বিস্তারিত পড়ুন
আগামি নির্বাচন ইতিহাসের কঠিন পরীক্ষা: তারেক রহমান

আগামি জাতীয় নির্বাচনকে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আগামি নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন। নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময়ই জনসমর্থনের ওপর নির্ভরশীল। শুক্রবার (৩০ আগস্ট) রাজশাহী বিভাগের জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি গত ১৭ বছর ধরে শত জুলুম ও নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে, তার ধারবাহিকতা রাখতেবিস্তারিত পড়ুন
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্ন ‘কল্পনাপ্রসূত’: নয়াদিল্লি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ করলে ভারত কী জবাব দেবে, এমন প্রশ্ন করা করা হয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে। শুক্রবার (৩০ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এমন প্রশ্নের সম্মুখীন হলেও এর সরাসরি কোনো উত্তর না দিয়ে তিনি বলেছেন, এই ধরনের প্রশ্ন অনুমাননির্ভর। আর অনুমাননির্ভর কোনো প্রশ্নের উত্তর দেয়ার রীতি নেই। এ সময় রণধীর জয়সওয়াল বলেন, গত ৫ আগস্ট খুব সংক্ষিপ্ত নোটিশে তিনি ভারতে প্রবেশের অনুমতি দিতেবিস্তারিত পড়ুন
অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবে ভারত: জয়শঙ্কর

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারত কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার (৩০ আগস্ট) রাজধানী দিল্লিতে রাজীব সিক্রির লেখা ‘স্ট্র্যাটেজিক কনড্রামস: রিশেপিং ইন্ডিয়াস ফরেন পলিসি’বই প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনের কথা উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে সরকার ক্ষমতায় রয়েছে, তার সঙ্গেই আমরা আলোচনা করব, এটাই স্বাভাবিক। জয়শঙ্কর বলেন, সবাই অবগত, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দুই দেশের সম্পর্ক নানা উত্থান-পতনের মধ্যে দিয়েবিস্তারিত পড়ুন
বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ সমর্থন করে না : মির্জা ফখরুল

বিএনপি কখনই কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি সমর্থন করে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, আমি কখনই কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের পক্ষে নই। আমার দলও সেটা বিশ্বাস করে না। আমাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের শুরু করেছেন। আগে তো আওয়ামী লীগ একদলীয় শাসন শুরু করেছিল উল্লেখ করে তিনি বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রবিস্তারিত পড়ুন
পান্নার কাছে প্রায় দুই কোটি ডলার ছিল, দাবি স্বজনদের

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার লাশ উদ্ধারের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ভারতের মেঘালয় পুলিশ। বৃহস্পতিবার সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ আগস্ট পূর্ব জৈন্তিয়া পাহাড়ের দোনা ভোই গ্রামের একটি সুপারি বাগান থেকে পান্নার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়। ওই এলাকাটি বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে। এদিকে, বাংলাদেশ থেকে ভারতে পালানোর সঙ্গে পান্নার সঙ্গে বিপুল পরিমাণ ডলার ছিল বলে দাবি করেছে তার স্বজনরা। পুলিশের বরাত দিয়েবিস্তারিত পড়ুন

