শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামি ৭ দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠপ্রশাসন) মোহাম্মদ খালেদ রহীমকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। এ কমিটির সদস্য-সচিব হবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়)। সদস্য হিসেবে থাকবেন- জননিরাপত্তাবিস্তারিত পড়ুন

জলে কুমির ডাঙ্গায় বাঘ, হাসিনা ইস্যুতে চরম শঙ্কায় ভারত

গেলো ৫ আগস্ট ছাত্রজনতার প্রবল গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে আত্নরক্ষা করেন পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এবার সেই হাসিনাকে নিয়ে উভয়সংকটে পড়েছে দিল্লি। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, শেখ হাসিনাকে নিয়ে এখন উভয়সংকটে আছে ভারত। কারণ, ভারত যদি হাসিনাকে প্রত্যার্পণ করে, তাহলে সমালোচকরা বলবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক গড়েছে নয়াদিল্লি। আর অন্যদিকে শেখ হাসিনার প্রতি যারা অনুগতবিস্তারিত পড়ুন

কেশবপুরে জমিতে গাছ কর্তন, আদালতে মামলা

যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়নের আটন্ডা গ্রামে ভোগদখলীয় জমির উপর রোপন করা মেহেগনি গাছ জোরপূর্বক কর্তন করা হয়েছে। এ ব্যাপারে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালাত কেশরপুর যশোর মোছাঃ সাজিদা বেগম নীজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। সি আর মামলা, যার নং- ৭৮৬ তারিখ-২৩/১২/২০২৪ইং। মামলা সূত্রে জানা গেছে, যশোরের কেশবপুর উপজেলার তিন নম্বর মজিদপুর ইউনিয়নের আটন্ডা গ্রামের মৃত সোনাই মোড়ল মাতা মৃত অভিরোননেছার মেয়ে মোছাঃ সাজিদা বেগম (৪০) মাতৃসূত্রে প্রাপ্তবিস্তারিত পড়ুন

নড়াইলে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক রোমান গ্রেফতার

নড়াইলের লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক রোমান গ্রেফতার। নড়াইলের লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এফ আর রোমান রায়হান (৩০) কে রাজধানীর শ্যামলী এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে শ্যামলী সিকেডি হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে র‍্যাব-৬ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়। এফ আর রোমান রায়হান লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামের ফরমান আলী শেখের ছেলে।বিস্তারিত পড়ুন

তদন্ত কমিটি গঠন

সচিবালয়ে আগুন ষড়যন্ত্র কিনা তদন্তের পর বলা যাবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কি না তা তদন্তের পর বলা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শনের পর সচিবালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান। তিনি বলেন, এ ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। মন্ত্রিপরিষদ সচিবকে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করার জন্য। এই আগুন কোনোবিস্তারিত পড়ুন

৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সচিবালয়ের আগুন

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। তাদের পাশাপাশি মোতায়েন করা হয় সবগুলো বাহিনীর সদস্যদের। এরই মধ্যে প্রাণ গেছে ফায়ার সার্ভিসের এক কর্মীর। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, আগুন নেভাতে ১৯টি ইউনিট কাজ করেছে। প্রায় ছয় ঘণ্টা পর ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমরা আগুন লাগার খবর পেয়েছি ১টা ৫২টা মিনিটে।বিস্তারিত পড়ুন

সচিবালয়ের আগুন লাগা ভবনে আছে যেসব মন্ত্রণালয়

প্রায় ৬ ঘণ্টা ধরে জ্বলছে সচিবালয়। ৬ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রশাসনের এই প্রাণকেন্দ্রের ৭ নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সবগুলো বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে সাত নম্বর ভবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে আগুন। বাইরে থেকেও আগুনের শিখা দেখা যায়। ধারণা করা হচ্ছে, ওই ভবনে থাকা মন্ত্রণালয়গুলোর বহু গুরুত্বপূর্ণ নথিপত্র এরই মধ্যে পুড়ে গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগুনবিস্তারিত পড়ুন

সচিবালয়ে ভয়াবহ আগুন

দেশের প্রশাসনিক কেন্দ্র রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের একটি ভবনে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বুধবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের খবর পায় রাত ১টা ৫২ মিনিটে। এরপর প্রথম ইউনিট কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ইউনিট বাড়ানো হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭বিস্তারিত পড়ুন

মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই করছে মন্ত্রণালয়

ভুয়া মুক্তিযোদ্ধার সনদে বেশি চাকরি শিক্ষক, ব্যাংক ও পুলিশে

ভুয়া মুক্তিযোদ্ধার সনদ নিয়ে এখনো সরকারি চাকরিতে কর্মরত আছেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মধ্য ভাটেরচরের বাসিন্দা মৃত রজব আলী দেওয়ানের ছেলে মো. আব্দুল হক। তিনি গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। তার তিন সন্তানও ‘মুক্তিযোদ্ধার সন্তান’ কোটায় চাকরি করছেন। এক ছেলে পুলিশ বাহিনীতে, আরেক ছেলে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে এবং আরেক জন সুপ্রিম কোর্টে চাকরিরত। আওয়ামী লীগ সরকারের আমলে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপজেলার প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সংক্রান্ত সভা হয়। সভায় উপজেলার হালনাগাদবিস্তারিত পড়ুন

ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা কখনই মেনে নেওয়ার নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা। বিএনপি সবসময়ই এ দাবি জানিয়ে আসছে। সীমান্ত হত্যা কখনই মেনে নেওয়ার নয়। বুধবার সন্ধ্যায় হঠাৎ ব্যক্তিগত সফরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেই গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, ফ্যাসিবাদমুক্ত দেশ নতুনভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি কাজ করছে। এ সময়বিস্তারিত পড়ুন