Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মূল্যস্ফীতি ঠেকাতে কঠোর মুদ্রানীতি বজায় রাখার ঘোষণা অর্থমন্ত্রীর

উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, অতিরিক্ত মুদ্রা সরবরাহ করে সাময়িক স্বস্তি আনার নীতি থেকে সরে এসে এখন স্থিতিশীল ও টেকসই অর্থনীতির ওপর জোর দিচ্ছে সরকার। শনিবার (২৫ এপ্রিল) অর্থ মন্ত্রণালয় আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্য ও অর্থ মন্ত্রণালয়ের নিউজ কাভার করা সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আমির খসরুবিস্তারিত পড়ুন
কলেজ শিক্ষার্থী রিজওয়ানের তৈরি গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

কলেজ শিক্ষার্থী রিজওয়ান রশীদের নির্মিত গো-কার্ট (রেসিং কার) চালিয়ে তাকে উৎসাহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে তিনি গো-কার্টটি পরিদর্শন করেন। রিজওয়ান রশিদ নামের ওই শিক্ষার্থী সম্পূর্ণ নিজস্ব নকশায় ও নিজের হাতে গো-কার্টটি তৈরি করেছেন। এছাড়া তাকে উৎসাহ দিতে নিজেই এটি চালিয়ে দেখেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী তার কার্যালয়ের প্রাঙ্গণে ওই শিক্ষার্থীর তৈরি গাড়িটি খুঁটিয়ে দেখেন। গাড়ির কাঠামো, ইঞ্জিনের ধরন ও নকশা দেখেন তিনি। এ সময় তারবিস্তারিত পড়ুন
বাতিঘরে জাইমা রহমান, সংগ্রহ করলেন যেসব বই

রাজধানীর বাংলামোটরের চেইন বুকশপ বাতিঘরে গিয়ে বই সংগ্রহ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে সেখানে যান তিনি। প্রায় আধা ঘণ্টা সময় ঘুরে নিজের পছন্দমতো বেশ কিছু বই সংগ্রহ করেছেন তিনি। গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ। তিনি বলেন, ‘জাইমা রহমান অন্য সাধারণ পাঠকের মতোই বই কিনতে এসেছিলেন।’ জানা গেছে, জাইমরা সংগ্রহ করা বইয়ের তালিকায় রয়েছে কাজী নজরুল ইসলাম, হুমায়ূন আহমেদ, আনিসুল হকেরবিস্তারিত পড়ুন
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে (২৫ এপ্রিল) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সমন্বয়ে দ্রুত বিকল্প স্থান নির্ধারণ করার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, উচ্ছেদ হওয়া হকারদের এমন জায়গায় পুনর্বাসন করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্য ও উৎসাহের সঙ্গে ব্যবসা করতে পারবেন। সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর-১ এলাকা এবং ঢাকা দক্ষিণবিস্তারিত পড়ুন
‘শিক্ষাপ্রতিষ্ঠানে ‘আদুভাই’-‘দাদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ : জামায়াতের আমির

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’, ‘দাদুভাই’ গিয়ে আমাদের সন্তানদের ওপর ছড়ি ঘুরাক, এমনটা দেখতে চাই না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে দা-কিরিচ-কুড়াল দেখতে চাই না। খাতা এবং কলম দেখতে চাই। এই সংস্কৃতি বন্ধ করতে হবে। যদি বন্ধ না করেন, মনে রাখবেন, ‘জুলাই’ শুধু ‘২৪’ সালে ছিল না, ‘জুলাই’ প্রত্যেক বছরে আছে।’ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিতবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এখনো নিখোঁজ থাকা নাহিদা সুলতানা বৃষ্টির ভাই জানিয়েছেন যে তার বোন জীবিত নেই। মার্কিন পুলিশ এ তথ্য জানিয়েছে। এর আগে নিখোঁজ অপর শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ ফ্লোরিডার কাছের ট্যাম্পা বে-র একটি সেতু থেকে উদ্ধার করা হয়েছে এবং তার রুমমেটকে আটক করা হয়েছে বলে শুক্রবার আইনশৃঙ্খলা বাহিনী জানায়। ঢাকায় থাকা বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিবিসিকে জানান পুলিশ এখনো মরদেহ নাবিস্তারিত পড়ুন
বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি

চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়ের বিরুদ্ধে। এ সংক্রান্ত বিষয়ে ভুক্তভোগী মিজানুর রহমানের করা মামলায় ডিএমপির ক্যান্টনমেন্ট থানা পুলিশ গ্রেফতারের পর তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় দেবু প্রসাদ রায়কে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।বিস্তারিত পড়ুন
ফেসবুকে ছড়িয়ে পড়া তাপমাত্রা বৃদ্ধির তথ্যটি গুজব

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৯ এপ্রিল থেকে দেশে তাপমাত্রা ৪৭ থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বৃদ্ধি পাবে এমন একটি গুজব ছড়িয়ে পড়েছে। এই খবরটি বানোয়াট ও মিথ্যা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৫ এপ্রিল) আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, বিষয়টি ভুয়া, বানোয়াট ও মিথ্যা। পাশাপাশি, ২৬ ও ২৭ এপ্রিল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সারাদেশের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। এর আগে আজ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক প্রকাশিতবিস্তারিত পড়ুন
তালায় প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় তালা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব হলরুমে এই আলোচনা সভা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টুর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, তালা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু,বিস্তারিত পড়ুন
বৈশাখী মেলা শেষে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ময়লার স্তুপ, দুর্গন্ধে অতিষ্ঠ

সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বৈশাখী মেলা শেষ হলেও এখনও পড়ে আছে ময়লার স্তুপ। দীর্ঘদিন ধরে আবর্জনা অপসারণ না হওয়ায় পার্কজুড়ে সৃষ্টি হয়েছে দুর্গন্ধ, যা দর্শনার্থীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, পার্কের বিভিন্ন স্থানে মেলার সময় জমে থাকা প্লাস্টিক, খাবারের উচ্ছিষ্ট, কাগজসহ নানা ধরনের বর্জ্য স্তূপাকারে পড়ে আছে। আজ তোলা ছবিতেও সেই ময়লার স্তুপ স্পষ্টভাবে ধরা পড়েছে। দর্শনার্থীরা অভিযোগ করেন, মেলা শেষ হওয়ার পরও পার্কবিস্তারিত পড়ুন

