Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ফিলিস্তিনে নিহতদের প্রায় অর্ধেক নারী ও শিশু: জাতিসংঘ

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম ইসরায়েলি আগ্রাসনে নিহতদের প্রায় অর্ধেক নারী ও শিশু। জাতিসংঘ এই তথ্য নিশ্চিত করে বলেছে, নিহত ফিলিস্তিনিদের অন্তত ৫০ শতাংশই নারী ও শিশু। খবর ফক্স নিউজের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে চলা ইসরায়েলের একটানা আগ্রাসনে অন্তত ৩৫ হাজার ১৭৩ জন নিহত হয়েছেন। গত ৩০ এপ্রিল পর্যন্ত নিহতদের মধ্যে প্রায় ২৫ হাজার জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৪০ শতাংশ পুরুষ, ২০ শতাংশ নারী এবংবিস্তারিত পড়ুন
গোপন নথি ফাঁস, দুবাইয়ে সম্পদের পাহাড় পাকিস্তানের রাষ্ট্রপতির

অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক দ্য অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্টের (ওসিসিআরপি) ‘দুবাই আনলকড’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে দেখা গেছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিসহ কয়েকজন রাজনীতিবিদ ও সাবেক সেনা কর্মকর্তার বিপুল পরিমাণ গোপন সম্পদ রয়েছে। খবর ডনের। মঙ্গলবার (১৪ মে) প্রকাশিত এ প্রতিবেদনে দেখা গেছে, গোপনে বিপুল সম্পদের মালিকানা অর্জনের একটি আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাত। পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের ধনকুবেররা দুবাইয়েরবিস্তারিত পড়ুন
মিশা-ডিপজলের কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনের ফল বাতিল চেয়ে নতুন নির্বাচন দাবি করে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ। একই সঙ্গে রিটে মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। বুধবার (১৫ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়েছে। নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় এ রিট করেন। নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এ ঘটনা তদন্তেবিস্তারিত পড়ুন
রাশিয়ার নতুন মন্ত্রীসভার অনুমোদন

পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভ্লাদিমির পুতিন। আগামী ছয় বছরের জন্য নতুন করে মন্ত্রীসভা গঠন করেছেন তিনি। মঙ্গলবার (১৪ মে) নতুন মন্ত্রিসভার অনুমোদন দিয়েছেন পুতিন। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এক বিবিৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রুশ বার্তা সংস্থা তাসের। নতুন এ মন্ত্রিসভায় রয়েছেন ১০ জন উপ-প্রধানমন্ত্রী এবং ২১ জন কেন্দ্রীয় মন্ত্রী। তাদের মধ্যে ১৬ জন মন্ত্রীকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন এবং প্রতিরক্ষা, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, বিচার ও জরুরি পরিস্থিতিবিস্তারিত পড়ুন
কক্সবাজারে আরসার আস্তানায় অভিযান, বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার ২

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লাল পাহাড়ে আরসার আস্তানায় অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১৫। বুধবার ভোররাত থেকে এ অভিযান শুরু হয়। এখন পর্যন্ত সেখান থেকে আরসার ২ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করেছে। র্যাব-১৫ এর মুখপাত্র (ল অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। এদিকে র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান,বিস্তারিত পড়ুন
ইসরায়েলকে আরও ১০০ কোটি ডলারের অস্ত্র দিতে চায় যুক্তরাষ্ট্র

দখলদার ইসরায়েলকে ১০০ কোটি ডলার মূল্যের অস্ত্র সরবরাহ করতে চায় হোয়াইট হাউস। নতুন এই অস্ত্র সহায়তার মধ্যে ট্যাংকের গোলাবারুদ, মর্টার এবং কৌশলগত সাঁজোয়া যানসহ অন্যান্য আরও সামরিক সরঞ্জাম রয়েছে। খবর বিবিসি। ফিলিস্তিনের গাজার শাসকগোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শেষ হয়ে আসা ইসরায়েলি অস্ত্রভাণ্ডার পূর্ণ করতে এসব অস্ত্র দেওয়া হচ্ছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল যদি গাজার রাফাহ শহরে বড় ধরনের আগ্রাসন চালায় তাহলে তিনি অস্ত্রের চালান বন্ধবিস্তারিত পড়ুন
রাফা’র নিয়ন্ত্রণে নিতে ইসরায়েল-হামাস তুমুল লড়াই

গত অক্টোবরে গাজা থেকে চালানো রক্তক্ষয়ী হামলায় হতবিহ্বল ইসরায়েল প্রতিশোধ নিতে আট মাসেরও বেশি সময় ধরে গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে আসছে। আকাশপথের পাশাপাশি স্থলপথেও আক্রমণ চালাচ্ছে দখলদার দেশটি। গাজাকে ধ্বংসস্তুপে পরিণত করার পর কয়েকদিন ধরে উত্তর গাজার জাবালিয়া এবং দক্ষিণ রাফার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় ইসরায়েল। এ নিয়ে গাজার শাসকগোষ্ঠীর সঙ্গে ইসরায়েলি বাহিনীর তুমুল যুদ্ধ চলছে। যুদ্ধে হামাস এবং ইসরায়েলের সেনাবাহিনী উভয় পক্ষই তাদের শত্রুদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির দাবি করেছে। খবর আল জাজিরার।বিস্তারিত পড়ুন
বছরের পর বছর অনুপস্থিত থাকায় কলারোয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা বেলালী চাকুরীচ্যুত

বিনা অনুমতি ও বিনা ছুটিতে বছরের পর বছর শিক্ষা প্রতিষ্ঠানের অনুপস্থিত থাকায় কলারোয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আমিরুল ইসলাম বেলালীকে চুড়ান্তভাবে চাকরীচ্যুতির আনুমোদন দিয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যলয়। বিশ্ববিদ্যালয়ের বোর্ড সভার সিদ্ধান্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত ২১/০৪/২০২৪ তারিখের এই অনুমোদন কলারোয়া আলিয়া ফাজিল মাদ্রাসা কর্তৃপক্ষকে প্রদান করা হয়েছে। মাদ্রাসা সূত্রে জানা গেছে, বিভিন্ন অনিয়ম ও দীর্ঘদিন মাদ্রাসায় অনুপস্থিত জনিত কারণে কলারোয়া আলিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আমিরুল ইসলাম বেলালীর বিরুদ্ধে মাদ্রাসা কর্তৃপক্ষ ‘কেনবিস্তারিত পড়ুন
‘বাংলাদেশের ফুচকাই সেরা’- বললেন ডোনাল্ড লু ও পিটার হাস

পরনে সাদা পোশাকের ওপর নীল অ্যাপ্রোন। মাথায় টুপি। দেখে মনে হবে পুরোদস্তুর রাধুনি তাঁরা। সামনে নানা পাত্রে সাজানো খাবার। সেখান থেকে ফুচকা হাতে তুলে নিয়ে সমস্বরে বললেন, ‘বাংলাদেশের ফুচকাই সেরা।’ বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কথা। মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এমনই একটি ভিডিও শেয়ার করা হয়েছে। আজ মঙ্গলবার এ আয়োজন করা হয়েছিল রাজধানীর গুলশানে আমেরিকান ক্লাবে। ভিন্নধর্মী এ আয়োজনে কিছু সময়ের জন্যবিস্তারিত পড়ুন
নড়াইলের লোহাগড়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নড়াইলের লোহাগড়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপি ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়। মঙ্গলবার (১৪ই মে) এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম, ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমেবিস্তারিত পড়ুন

