সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নির্বাচন ভবনে নির্বাচনি কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র নিয়ে নির্বাচন ভবনে আসেন বিএনপির জ্যেষ্ঠ নেতা আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আখতারুজ্জামান মিয়া ওবিস্তারিত পড়ুন

সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি

রাষ্ট্রপতি ভবনে যাওয়ার পথ তৈরি হতেই বদলে গেল সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বের সমীকরণ। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলীয় প্রার্থী করার সিদ্ধান্তের পরপরই মন্ত্রিসভায় আনা হয়েছে জরুরি রদবদল। ফখরুলের দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে শুরু করে স্বরাষ্ট্র ও পানিসম্পদ মন্ত্রণালয়েও এসেছে পরিবর্তন। সূত্র জানায়, প্রশাসনিক কার্যক্রমে কোনো ধরনের শূন্যতা তৈরি না করে সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরগুলো সচল রাখা এবং রাজনৈতিক পরিবর্তনেরবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় দলের মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি পদে বিএনপির দলীয় প্রার্থী কে হচ্ছেন, এ নিয়ে গত কয়েক দিন ধরেই আলোচনা ও গুঞ্জনবিস্তারিত পড়ুন

সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

সরকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি তাকেই প্রার্থী হিসেবে চূড়ান্ত করায় তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে। বিএনপির একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের শীর্ষ ও সিনিয়র নেতাদের সঙ্গে হওয়া বৈঠকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্ত হয়। এরপরই তিনি সরকার ও দলের মহাসচিব এবং স্থায়ী কমিটিবিস্তারিত পড়ুন

বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে বিএনপির শীর্ষ ও জ্যেষ্ঠ নেতাদের জরুরি বৈঠকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। বৈঠক শেষে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপির অভ্যন্তরে নেতৃত্বের নতুন সমীকরণ তৈরি হয়েছে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি করার বিষয়টি চূড়ান্ত হয়েছে। ইতোমধ্যে তিনি বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন। ফলে এখন দলের ভেতরে সবচেয়ে বড় প্রশ্ন—তার স্থলাভিষিক্ত হবেন কে? বৃহস্পতিবার (১৩ জুলাই) এ বিষয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের অবস্থান চূড়ান্ত হয়। মির্জা ফখরুল মহাসচিবের পদ থেকে পদত্যাগ করায় এই পদে সবচেয়ে বেশিবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে লড়তে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পক্ষে এলডিপি প্রেসিডেন্ট অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টা ৪৯ মিনিটে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়। মনোনয়নপত্র গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ এর ‘নির্বাচনী কর্তা’ এএমএম নাসির উদ্দিন। অলি আহমদের মনোনয়নপত্রের প্রস্তাবক হলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এবং সমর্থক নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। মনোনয়নপত্র জমা দেওয়ারবিস্তারিত পড়ুন

৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূরীকরণে

কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

​সাতক্ষীরার কলারোয়ায় কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে। কলারোয়ার কামারালী বিল থেকে শুরু করে ওফাপুর লস্কর খাল পর্যন্ত বিস্তৃত ১.৬৮ কিলোমিটার দৈর্ঘ্য ও ২৫ ফিট প্রস্থের অতি গুরুত্বপূর্ণ ‘ওফাপুর মাঠপাড়া মাঝের খাল’-এর কচুরিপানা ও আগাছা পরিষ্কার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় ওফাপুর মাঠপাড়া মসজিদ সংলগ্ন স্থানে খাল ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। ‘সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট’ (SAFALবিস্তারিত পড়ুন

খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাস গুপ্ত। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সাবিনা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, খুলনা দিঘলিয়া উপজেলার সকল ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ইউপি প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। সভায় প্রকল্পেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আদালি সরদারের পুত্র। পরিবার ও স্থানীয়দের বরাতে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ-ওসি মো: শাফিউল আলম পাটোয়ারী জানান, জমিতে কৃষি কাজরত অবস্থায় বজ্রপাতে আক্রান্ত হলে দ্রুত তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু পথিমধ্যেই তিনি প্রাণ হারাণ বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরবিস্তারিত পড়ুন