মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

তেহরানের অধিকার মেনেই যুক্তরাষ্ট্রকে চুক্তি করতে হবে: ইরানের স্পিকার

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানের অধিকারগুলো মেনেই যুক্তরাষ্ট্রকে চুক্তি সম্পাদন করতে হবে। পাকিস্তানে মার্কিন আলোচকদের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে ইসলামাবাদে পৌঁছানোর পর তিনি এই মন্তব্য করেন। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ’র বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ইরানি প্রতিনিধি দলের এই নেতা সাংবাদিকদের জানান,‘ইরান সদিচ্ছা নিয়েই ইসলামাবাদে এসেছে, তবে যুক্তরাষ্ট্রের ওপর তাদের আস্থা নেই’। তিনি আরও উল্লেখ করেন, অতীতের আলোচনায় দুই পক্ষের মধ্যে করা প্রতিশ্রুতি পূরণে ওয়াশিংটনেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার দুটি মাদরাসার নতুন ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ার দুটি মাদরাসার নতুন ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলার সরসকাটি দাখিল মাদরাসা ও পৌরসভাধীন মুরারীকাটি দাখিল মাদরসার ওই ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহা. ইজ্জত উল্লাহ। মুরারীকাটি মাদরাসার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক নেতা সাইদুর রহমান। সাইদুর রহমান বলেন, তারেক রহমানের নেতৃত্বেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর স্ত্রীর দগ্ধ লাশ উদ্ধার

সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসীর স্ত্রীর দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা নতুন বাজারের ওয়াহেদের মোড় এলাকার একটি বাড়ি থেকে ওই লাশ উদ্ধার হয়। নিহত শারমীন সুলতানা (৩০) ওই গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী। আব্দুল হান্নান মালয়েশিয়া প্রবাসী। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কলারোয়া থানার ওসি এইচএম শাহীন জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির রান্না ঘরে মহিলার দগ্ধ লাশ দেখতে পায়। বৈদ্যুতিক সর্টসার্কিটবিস্তারিত পড়ুন

সুন্দরবনে টহল চলাকালে ডাকাত সন্দেহে গুলিবর্ষণ, অস্ত্র উদ্ধার

সুন্দরবন,সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের বাইনতলা এলাকা থেকে জলদস্যুদের ফেলে যাওয়া ৩টি দেশিয় অস্ত্র ও ৪টি কার্তুজ উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা।এরআগে শুক্রবার বিকেলে বাইনতলা এলাকায় জলদস্যুদের উপস্থিতি টের পেয়ে তাদের উদ্দেশ্যে গুলিবর্ষণ করা হয়। এ সময় দুষ্কৃতিকারীরা গহীন জঙ্গলে পালিয়ে যায়। বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুর রহমান জানান,বনবিভাগের একটি বিশেষ টিম বিকাল ৩টার দিকে কঞ্চির খালের বাইনতলা এলাকায় টহলরত ছিল। এ সময় বনের ভেতরে কিছু সন্দেহভাজন দুষ্কৃতিকারীর উপস্থিতি টের পায় টহল দল।বিস্তারিত পড়ুন

সুন্দরবন, সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটায় নৌকা ডুবি, পাঁচ মৌয়াল উদ্ধার, নিখোঁজ-৩

সুন্দরবন, সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ করতে গিয়ে নৌকা ডুবির ঘটনায় চার মৌয়ালকে উদ্ধারের পর আরও এক মৌয়াল ফিরে এসেছেন। এঘটনায় নিখোঁজ রয়েছেন এখনও তিন মৌয়াল। বৃহস্পতিবার রাতে বন বিভাগের একটি টিম ঘটনাস্থলে গিয়ে চার জনকে উদ্ধার করে বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনে নিয়ে আসেন। আর শুক্রবার ফিরে আসেন ইকরামুল কবির নামের আরেক মৌয়াল। এর আগে গত ৬ এপ্রিল রাতে সুন্দরবনের কাচিকাটা এলাকা ঝড়ের কবলে পড়ে মৌয়ালদের একটি নৌকা ডুবির ঘটনা ঘটে। উদ্ধারকৃত মৌয়ালরাবিস্তারিত পড়ুন

দুইদিনেই পাশ ৪১ বিল, নতুন ইতিহাস গড়ল সংসদ

বিরোধী দলের তীব্র আপত্তির মধ্যেই মাত্র দুই দিনে মোট ৪১টি বিল পাস করে নতুন ইতিহাস গড়েছে জাতীয় সংসদ। এর মধ্যে একদিনেই সর্বোচ্চ ৩১টি বিল পাসের নজির স্থাপন করা হয়েছে, যা দেশের সংসদীয় ইতিহাসে একটি রেকর্ড। শুক্রবার (১০ এপ্রিল) অধিবেশনের ১৩তম কার্যদিবসে আরও ১০টি বিল পাস হয়। সকালে উত্থাপিত এসব বিলের ওপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় আলোচনা ছাড়াই সর্বসম্মতিক্রমে সেগুলো পাস করা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদেরবিস্তারিত পড়ুন

জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ বিল পাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ- ২০২৬’, জাতীয় সংসদে পাস করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় এ সংক্রান্ত প্রস্তাব সংসদে উত্থাপন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনসহ গণঅভ্যুত্থানের মর্ম ও আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে এ বিল উত্থাপন করেন। এ সংক্রান্ত ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে আনা জুলাইবিস্তারিত পড়ুন

হজযাত্রীদের জন্য জরুরি সতর্কবার্তা দিল ধর্ম মন্ত্রণালয়

হজযাত্রায় যেকোনো ধরনের নিষিদ্ধ পণ্য বহন করা থেকে বিরত থাকতে যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। শুক্রবার (১০ এপ্রিল) মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ অনুরোধ জানানো হয়েছে। বার্তায় হজযাত্রীদের সতর্ক করে বলা হয়েছে, হজ এজেন্সি বা অন্য কোনো ব্যক্তির প্ররোচনায় প্রলুব্ধ হয়ে নিষিদ্ধ দ্রব্য বহন করা আইনত দণ্ডনীয় অপরাধ। মন্ত্রণালয়ের বার্তায় আরও জানানো হয়েছে, সৌদি আরবের আইন অনুযায়ী হজযাত্রীদের লাগেজে নেশাজাতীয় ওষুধ, তামাক পাতা, জর্দা, গুল, পানপাতা,বিস্তারিত পড়ুন

সংসদে ২০টি বিল পাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে আজ শুক্রবার ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে উত্থাপিত বিলগুলো পাস হয়। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে সেগুলো পাশ হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। অন্তর্বর্তীকালীন সময়ে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টিবিস্তারিত পড়ুন

যশোরের নাভারণে ইয়াবা ও বিপুল টাকাসহ আটক ১

যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ এলাকায় অভিযান চালিয়ে তিনশত পিস ইয়াবা এবং মাদক বিক্রির বিপুল পরিমাণ নগত টাকাসহজিয়াউর রহমান নামে এক মাদক কারবারিকে আটক করেছে যশোর (ডিবি) পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) সকালে ঝিকরগাছা উপজেলার নাভারণ পুরাতন বাজার রেলক্রসিং ও কুন্দিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জিয়াউর রহমান বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে, বর্তমানেতিনি ঝিকরগাছার কুন্দিপুর গ্রামে বসবাস করেন। শুক্রবার দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে একবিস্তারিত পড়ুন