শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

২০ জুলাই চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (৮ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন আয়োজন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের এসএসসির রেজাল্টবিস্তারিত পড়ুন

বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের ওষুধ বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (৮ জুন) সকালে নিজ মন্ত্রণালয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসার সুবিধার্থে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ কর্তৃক অনুদান হিসেবে ১ লাখ ইন্ট্রাভেনাস ফ্লুইড (আইভি স্যালাইন) হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে ১৪০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে। এই সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করছে সরকার। এজন্য সরকার বেসরকারি ওষুধ প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সহযোগিতা করবে। তিনি বলেন,বিস্তারিত পড়ুন

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সম্মত ঢাকা-মস্কো

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে সোমবার (৮ জুন) রাশিয়ার রাজধানী মস্কোতে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক, জাতিসংঘসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন দুই নেতা। বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী প্রায় চল্লিশ বছর আগে জাতিসংঘে নিজ নিজ দেশের প্রতিনিধি হিসেবে তাদের বন্ধুত্ব শুরুর কথাও স্মরণ করেন। বাংলাদেশি প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

নবম পে স্কেল নিয়ে আবারও অনিশ্চয়তা!

২০১৫ সালে অষ্টম পে স্কেল কার্যকর হওয়ার প্রায় এক যুগ পরও নবম পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় চাকরিজীবীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। নতুন বেতন কাঠামোর আনুষ্ঠানিক প্রজ্ঞাপন ও বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা বাড়তে থাকায় উদ্বেগের মধ্যে রয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আগামী ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা থাকলেও জুন মাসের মধ্যেই প্রজ্ঞাপন জারি না হলে প্রশাসনিক ও আইনি জটিলতা দেখা দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।বিস্তারিত পড়ুন

বিসিবি পরিচালক হওয়ার পরদিনই প্রতিমন্ত্রীর ছেলের পদত্যাগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হওয়ার একদিনের মাথায় পদত্যাগ করেছেন মীর শাকরুল আলম সীমান্ত। সোমবার (৮ জুন) তিনি বিসিবি সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একাধিক পরিচালক। পদত্যাগপত্রে তিনি ব্যবসায়িক ব্যস্ততাকে কারণ হিসেবে উল্লেখ করেছেন। মীর শাকরুল আলম সীমান্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলে। পদত্যাগপত্রে তিনি বলেন, তার পিতা সরকারের প্রতিমন্ত্রী হওয়ায় পারিবারিকবিস্তারিত পড়ুন

সংসদীয় দল ভেঙে বিজেপিকে সমর্থনের ঘোষণা তৃণমূলের ২০ এমপির

ভারতের রাজধানী দিল্লিতে ভেঙে গেল তৃণমূলের সংসদীয় দল। শুভেন্দু অধিকারীর ডাকা মিটিংয়ে বিজেপিকে সমর্থন দেয়ার কথা ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেসের ২০ জন সংসদ সদস্য। ঘটনাচক্রে তৃণমূল কংগ্রসের ২০ জন সংসদ সদস্য যখন দিল্লিতে বিজেপির সরকারকে সমর্থন ঘোষণা করছেন, সেই সময়ে তৃণমূল কংগ্রেসের দুই সর্বোচ্চ নেতা-নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়- দু’জনেই দিল্লিতে হাজির বিজেপির বিরুদ্ধে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে। তবে তারই দলের দীর্ঘদিনের সংসদ সদস্যরা তখন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দ্র ইয়াদভের সঙ্গেবিস্তারিত পড়ুন

শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

যশোরের শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর নামে দায়ের করা মামলাকে মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক দাবি করে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার সকাল ১১টায় শার্শা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ মানববন্ধন শুরু হয়ে শার্শা থানার সামনে পর্যন্ত বিস্তৃত হয়। এতে বিএনপি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ১৭ বছরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ঘোড়াদৌড় প্রতিযোগিতায় জনতার ঢল

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর সংলগ্ন ঐতিহ্যবাহী জাহানাবাজ আধার মানিক বিলে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল ‘ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। আবহমান কাল ধরে গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে এবং গ্রামীণ মানুষকে অনাবিল আনন্দ দিতেই মূলত এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ​আজ ৭ জুন (রবিবার) বিকালে আয়োজিত এই জমকালো প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিগত জাতীয় নির্বাচনে সাতক্ষীরা-০২ (দেবহাটা এবং সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। ​ব্রহ্মরাজপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম-এরবিস্তারিত পড়ুন

তালা ডাকবাংলার নতুন ভবন নির্মাণ হবে: জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, তালা ডাকবাংলার জরাজীর্ণ ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হবে। পাশাপাশি তালা বাজারের পুকুরপাড় এলাকার মার্কেট উদ্ধার ও পুনর্নির্মাণের মাধ্যমে বাজারকে একটি আধুনিক মডেল বাজারে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। রোববার (৭ জুন) সন্ধ্যায় তালা ডাকবাংলা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল!

সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। রোববার (৭ জুন) বিকেলে আকস্মিকভাবে বের হওয়া এই মিছিলটি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ​প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, বিকেলের দিকে একদল যুবক সুলতানপুর এলাকায় হঠাৎ জড়ো হয়ে একটি মিছিল বের করেন। মিছিল থেকে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেওয়া হয়। তবে পুরো বিষয়টি ছিল অত্যন্ত সংক্ষিপ্ত। মাত্র কয়েক মিনিটের মধ্যে মিছিলটি শেষ করে অংশগ্রহণকারীরাবিস্তারিত পড়ুন