Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেব : চিফ হুইপ

জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, দেশের স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেব। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, গত দুই বছরে স্থানীয় সরকার ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল। অনেক জনপ্রতিনিধি পলাতক ছিলেন এবং সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল ছিল। এ অবস্থায় জনসেবা চালু রাখা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তীবিস্তারিত পড়ুন
ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সিএসও প্রশিক্ষণ অনুষ্ঠিত

ব্রেকিং দ্য সাইলেন্স-এর “স্পিক আপ” প্রকল্পের আলোকে ৩দিন ব্যাপি অ্যাডভোকেসি, জবাবদিহিতা এবং মানবাধিকারে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের (সিএসও) ভূমিকা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৭ থেকে ১১ এপ্রিল ৩ কর্মদিবস ব্যাপি উক্ত সিএসও ভূমিকা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাটি সাতক্ষীরা অগ্রগতি রিসোর্টে অনুষ্ঠিত হয়। সিএসও ভূমিকা বিষয়ক প্রশিক্ষণে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের ভূমিকা, অধিকার ও মানবাধিকারের মৌলিক ধারনা, শিশু অধিকার ও শিশু সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা, লিঙ্গভিত্তিক সংবেদনশীলতা ও সমতাভিত্তিক দৃষ্টিভঙ্গী, ডিজিটাল অধিকার ও নিরাপত্তা, অ্যাডভোকেসি ওবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় অ্যাড. এম শাহ আলমের উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও মতবিনিময়

নবীন আইনজীবীদের পেশাগত পথচলায় দিকনির্দেশনা ও উৎসাহ দিতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে সংবর্ধনা ও মতবিনিময় সভা। জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. এম শাহ আলমের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সিনিয়র ও নবীন আইনজীবীদের মিলনমেলায় প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ২টায় জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি কক্ষে এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওসমান গনি, অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, অ্যাডভোকেট সাহেদুজ্জামান সাহেদ, অ্যাড.বিস্তারিত পড়ুন
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরাতে গণসংযোগ-লিফলেট বিতরণ

জুলাই জাতীয় সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরাতে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। ৯ এপ্রিল বৃহষ্পতিবার সন্ধায় সাতক্ষীরা নিউমার্টে চত্বর থেকে তুফান কোম্পানি মোড় সংলগ্ন সড়কের পথচারি ও দোকানদারদের মাঝে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। এসময় জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, এনসিপির জেলা আহবায়ক কামরুজ্জামান বুলু, বিডিপির সদস্য সচিব, জেলাবিস্তারিত পড়ুন
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতি, সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংগঠনের সাবেক সভাপতি মোঃ আব্দুর রব ওয়ার্ছী। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ডাঃ এ. কে. এম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে নব-নির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি তুলে ধরা হয় এবং তাদের আনুষ্ঠানিকভাবেবিস্তারিত পড়ুন
জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিনে যুক্ত হলেন কাজী সাজেদুর রহমান

দেশের অন্যতম অর্থনৈতিক পত্রিকা দৈনিক বাণিজ্য প্রতিদিন-এর সঙ্গে যুক্ত হয়েছেন কাজী সাজেদুর রহমান। সম্প্রতি তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তার যোগদানপত্র তুলে দেন বাণিজ্য প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক গিয়াস উদ্দিন। যোগদানকালে কাজী সাজেদুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে আমি গণমাধ্যমের সঙ্গে কাজ করছি। আজ থেকে বাণিজ্য প্রতিদিনের সঙ্গে আমার নতুন পথচলা শুরু হলো। আশা করি, সবার সহযোগিতা নিয়ে আগামীতে পত্রিকাটিকে দেশের শীর্ষ অর্থনৈতিক দৈনিকে পরিণত করতেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহবায়ক কমিটি; আহবায়ক বাবু, সদস্য সচিব রিপন

সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। বুধবার ৮ এপ্রিল জাতীয়তাবাদী ক্রীড়াদল কেন্দ্রীয় কমিটির আহবায়ক নিয়াজ মোর্শেদ ও সদস্য সচিব জাহেদ পারভেজ চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে উক্ত আহবায়ক কমিটির অনুমোদন দেন। কমিটির আহবায়ক হলেন গোলাম ফারুক বাবু, সিনিয়র যুগ্ম আহবায়ক এস কে রবিউল ইসলাম শিবলু, সদস্য সচিব মীর তাজুল ইসলাম রিপন, সদস্য আলমগীর কবির রানা, শেখ আব্দুর রহমান রানা, ওয়াহিদুজ্জামান আকাশ, একরামুল ইসলাম লালু, এসকে তারিকুজ্জামান, এম এম মজনুবিস্তারিত পড়ুন
যশোরের রাজগঞ্জ তেল পাম্পে একাধিকবার তেল নেয়ার অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ তেল পাম্পে প্রতিদিনই তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের উপচেপড়া ভিড় দেখা যায়। তবে সম্প্রতি এক দিনে একই ব্যক্তি একাধিকবার তেল নিচ্ছেন- এমন দৃশ্য নিয়মিতই চোখে পড়ছে। এতে প্রকৃত কর্মজীবী মানুষ, যারা সময়ের অভাবে লাইনে দাঁড়াতে পারেন না, তারা দীর্ঘক্ষণ অপেক্ষায় থেকেও একবারও তেল নিতে পারছেন না। এতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। স্থানীয়দের অভিযোগ, কিছু ব্যক্তি সারাদিন ঘুরে ঘুরে লাইনে এসে ৩-৪ বার করে ৫০০ টাকার তেলবিস্তারিত পড়ুন
বিসিডিএস সাতক্ষীরা জেলা শাখার বিশেষ সাধারণ সভা

বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগস্টিস সমিতি (বিসিডিএস) সাতক্ষীরা জেলা শাখার বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১ টায় সমিতির নিজস্ব কার্যালয়ে সমিতির সহ-সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ সাধারণ সভায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সদস্য এবং প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, আমিরুল ইসলাম, মনিরুল ইসলাম, সদর উপজেলা শাখার সহ-সভাপতি আরিফুজ্জামান, সদস্য রাজ দেবনাথ, খগেন্দ্র নাথ মন্ডল, আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা উপজেলা কমিটির সদস্য রাজু আহমেদ, শ্যামনগর উপজেলার দবির উদ্দিন, আশাশুনিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিদপ্তর অনুমোদিত ২০২৫-২৬ সালের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সকল খেলা শারীরিক ফিটনেস ঠিক হয়বিস্তারিত পড়ুন

