Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত টানা অতিভারী বৃষ্টিতে খাল, বিল, পুকুর, মৎস্যঘের ও বিভিন্ন জলাশয় নতুন পানিতে প্লাবিত হয়েছে। আর সেই নতুন পানিকে ঘিরেই শুরু হয়েছে দেশীয় প্রজাতির মাছ ধরার উৎসব। এলাকার বিভিন্ন খাল-বিল ও প্লাবিত মাঠে মাছ ধরতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। শনিবার (১১ জুলাই-২০২৬) সরেজমিনে দেখা গেছে- রাজগঞ্জের খালিয়া বালির খাল, মানিকগঞ্জের খাল, মোবারকপুর খালসহবিস্তারিত পড়ুন
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা পর্যন্ত বন্যা ও পাহাড়ধস-সংশ্লিষ্ট ঘটনায় ৪৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৯ জন। পানিবন্দি হয়ে পড়েছেন ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবারের সদস্যরা, আর ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১০ লাখ ২২ হাজার ৯৬৩। ১১ জুলাই মন্ত্রণালয়ের দৈনিক প্রতিবেদনে বলা হয়েছে, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জেরবিস্তারিত পড়ুন
নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন জানিয়েছেন, নতুন কারিকুলাম করা হচ্ছে না। বর্তমানে যে কারিকুলাম রয়েছে, সেটিই সংশোধন ও পরিমার্জন করা হচ্ছে। রোববার (১২ জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের নতুন চারটি পাঠ্যবইয়ের কাঠামোবিস্তারিত পড়ুন
প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন। রোববার (১২ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ফল প্রকাশের ঘোষণা দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফল প্রকাশেরবিস্তারিত পড়ুন
স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, জাতীয় কাউন্সিল আয়োজন, মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন এবং তৃণমূলকে আরও সক্রিয় করার সিদ্ধান্তে গুরুত্ব দিয়েছে বিএনপি। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি নেতা-কর্মীদের পুনর্বাসন, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি ও বন্যা পরিস্থিতিও আলোচনায় স্থান পায়। প্রায় দুই মাস পর শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়।বিস্তারিত পড়ুন
বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা

বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনাসহ শত শত নদীর জালে গঠিত এই ভূখণ্ডের আশীর্বাদ যেমন নদী, তেমনি অভিশাপও বন্যা। প্রতিবছর বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হলেও কিছু কিছু বছর বন্যা এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে, তা দেশের ইতিহাসে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে। এসব বন্যা শুধু ঘরবাড়ি বা ফসলের ক্ষতিই করেনি, বরং অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যব্যবস্থা এবং মানুষের জীবনযাত্রায় দীর্ঘমেয়াদি প্রভাব ফেলেছে। বর্তমানে টানা মৌসুমি বৃষ্টি ও উজান থেকেবিস্তারিত পড়ুন
প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’। সরকারের এই উদ্যোগের মাধ্যমে ব্যাংকিং সুবিধা, বীমা, বিনিয়োগ, সম্পদ সুরক্ষা, অনলাইন পেমেন্টসহ বিভিন্ন জরুরি সেবা একই প্ল্যাটফর্মে পাওয়া যাবে বলে জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তবে উদ্যোগটিকে ইতিবাচক হিসেবে দেখলেও তথ্যের নিরাপত্তা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রবাসী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা অর্জন এবং রিজার্ভ সমৃদ্ধ রাখতে প্রবাসীদেরবিস্তারিত পড়ুন
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষাসৈনিক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১২ জুলাই) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের রাজনীতির এক প্রজ্ঞাবান, অভিজ্ঞ, সৎ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব ছিলেন। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, প্রজ্ঞা ও দায়িত্ববোধের সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া শিক্ষামন্ত্রী,বিস্তারিত পড়ুন
সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফা র্যাংকিংয়ের হিসাবে বিশ্বকাপের সেমিফাইনালে যাদের ওঠার কথা, তারাই উঠল। মানে ফিফা র্যাংকিংয়ে শীর্ষ চার দল হলো—ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। বিশ্বকাপের সেমিফাইনালেও উঠেছে এই চার দলই। বিশ্বকাপ ইতিহাসে এমনটা ঘটল এই প্রথমবার। সেমিফাইনালে ওঠা চার দলই আবার সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। অতীতে বিশ্বকাপ জেতা চার দলই সেমিফাইনালে উঠেছে—এমন ঘটনা বিশ্বকাপের ইতিহাসে তৃতীয়বার। এর আগে ১৯৯০ ও ১৯৭০ আসরে চার বিশ্বচ্যাম্পিয়ন ওঠেবিস্তারিত পড়ুন
আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১২ জুলাই) সকাল ১১টায় এক ফেসবুক পোস্টে শফিকুর রহমান বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সুপ্রিম কোর্টের একজন খ্যাতিমান সিনিয়র আইনজীবী এবং একজন পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তার পেশাগত ওবিস্তারিত পড়ুন

