সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে লিওনেল মেসির দল। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচের ১০ মিনিটেই লিওনেল মেসির কর্নার থেকে হেডে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে দান এনদোয়ে গোল করে সমতায় ফেরায় সুইজারল্যান্ডকে। ৭২ মিনিটে ভিএআর পর্যালোচনার পর ডাইভ দেওয়ার কারণে দ্বিতীয় হলুদবিস্তারিত পড়ুন

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন

সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অসুস্থ সাবেক রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের শারীরিক অবস্থার খোঁজবিস্তারিত পড়ুন

পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে বৃহস্পতিবার শুরু হয়েছে জাতীয় পরিবেশ মেলা। সপ্তাহব্যাপী মেলার উদ্বোধন শেষে সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণেই বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি মেলায় অংশ নেওয়া পরিবেশবাদী সংগঠনের স্টল ও নানা রকম ফুল-ফল আর ওষুধি গাছ দিয়ে সাজানো নার্সারিগুলো ঘুরে দেখেন। স্টলে স্টলে ঘোরার সময় প্রধানমন্ত্রী প্রতিটি উদ্যোগের খোঁজখবর নেন এবং তরুণদের পরিবেশবান্ধব কর্মকান্ডের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী মেলা প্রাঙ্গণের মঞ্চের কাছে পরিবেশবাদী সংগঠন ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিসবিস্তারিত পড়ুন

বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি মডেল মসজিদের হলরুমে দিনব্যাপী পরিবেশ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা সুশীল সমাজ সংগঠনের সদস্য সালেহা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গাজী আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সনজিত কুমার দাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা

কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ৮দলীয় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ উপলক্ষে পাবলিক ইনস্টিটিউটে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার আহবায়ক আরিফুল ইসলামের প্রতিনিধি যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল হক। ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্মবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর পালিয়ে থাকা তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

২০২৪ সালের ৫ আগস্টের পর ছুটিতে গিয়ে কর্মস্থলে আর ফিরে না আসায় পুলিশের তিন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে একজন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে, একজন নিজ বাড়িতে অবস্থান করতে এবং অপরজন ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে আর কর্মস্থলে যোগ দেননি। বৃহস্পতিবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের চাকরিচ্যুত করার আদেশ জারি করা হয়। চাকুরিচ্যুত তিন কর্মকর্তা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার জুয়েলবিস্তারিত পড়ুন

যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। বিএনপি সরকার গঠন করার পর প্রশাসনে এটিই প্রথম বড় পদোন্নতি। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে নতুন যুগ্ম-সচিবদের পদায়ন করে আদেশ জারি করা হয়নি। প্রজ্ঞাপনে বলা হয়, যুগ্ম-সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর বা অনলাইনে ই-মেইলে ([email protected]) পাঠাতে পারবেন।বিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কোনো কূটনৈতিক ঘাটতি নেই বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সেইসঙ্গে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, তা প্রাসঙ্গিক নয় বলেও মনে করছেন তিনি। বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা দেশে ফেরার কথা বলছেন এবং সময়ের উল্লেখ করেছেন। তাহলে তাকে ফেরাতে বাধা কোথায়- জানতেবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। গত দেড় মাসে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই মাছের ঘেরে ব্যবহৃত বৈদ্যুতিক মোটর পরিচালনার সময় দুর্ঘটনার শিকার হয়েছেন। একের পর এক প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। একই সঙ্গে মাছের ঘেরে অবৈধ বিদ্যুৎ সংযোগ, ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইন নাকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির ঘাটতি-এসব বিষয় নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানাবিস্তারিত পড়ুন

খুলনার ডুমুরিয়ায়

লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ

খুলনার ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা বাজার সংলগ্ন এলাকায় ‘মার্তৃ ফ্রেস ড্রিংকিং ওয়াটার’ নামে একটি প্রতিষ্ঠানে ভয়াবহ অস্বাস্থ্যকর পরিবেশে বোতলজাত পানি উৎপাদনের চিত্র উঠে এসেছে। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে, বোতলের ভেতরে লোহার রড বা ধাতব বস্তু প্রবেশ করিয়ে পরিষ্কার করা হচ্ছে, আর সম্পূর্ণ খালি হাতেই চলছে পানি বোতলজাত করার কাজ। কর্মীদের কারও হাতে নেই গ্লাভস বা মাস্ক স্বাস্থ্যবিধির কোনো ন্যূনতম মানও মানা হচ্ছে না। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন