সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলের কাউন্সিল এলাকায় খাদ্যের সন্ধানে একসাথে প্রায় ১৫টি হনুমানের একটি দল ঘুরে বেড়াতে দেখা গেছে। বৃহস্পতিবার (০৯ জুলাই ২০২৬) বিকেলে হনুমানগুলো এলাকার বিভিন্ন সড়ক, গাছপালা ও বসতবাড়িতে বিচরণ করে। স্থানীয় সূত্রে জানা যায়, হনুমানগুলোর স্থায়ী আবাস যশোরের কেশবপুর উপজেলায়। সেখান থেকে খাদ্যের অভাবে তারা রাজগঞ্জ অঞ্চলে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হনুমানগুলো বিভিন্ন বাড়ির ছাদ, গাছ ও রান্নাঘরে উঠে খাবারের সন্ধান করছে। এ সময়বিস্তারিত পড়ুন

প্রতিষ্ঠার ৬ বছরেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম, অনিশ্চয়তায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়

প্রতিষ্ঠার ছয় বছর পার হলেও এখনো শিক্ষা ও গবেষণা কার্যক্রম শুরু করতে পারেনি খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। নিজস্ব ক্যাম্পাসের অভাব, জমি অধিগ্রহণে ধীরগতি এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিলম্বের কারণে কার্যক্রম চালু হওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এতে করে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তারা কার্যত কর্মহীন সময় পার করছেন। বর্তমানে একটি ভাড়া করা ভবনে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিরালা আবাসিক এলাকায় ছয় তলা একটি ভবন ভাড়া নিয়ে অফিস পরিচালনা করাবিস্তারিত পড়ুন

শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল

যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজগঞ্জ বাজারে অবস্থিত রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি, মেধা বিকাশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মিলনস্থল। ১৯৪৬ সালের ১৮ জানুয়ারি প্রতিষ্ঠিত বিদ্যালয়টি প্রায় আট দশক ধরে আলোকিত মানুষ গড়ে তোলার পাশাপাশি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ঝাঁপা বাওড়ের মনোরম তীরঘেঁষে বিদ্যালয়টির অবস্থান। চারদিকে সবুজ বনায়ন, নির্মল পরিবেশ এবং জলাভূমির নয়নাভিরাম দৃশ্য বিদ্যালয়টিকে দিয়েছে একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী

‎প্রতিবন্ধী হয়ে জন্মই যেন আজন্ম পাপ শারীরিক প্রতিবন্ধী আবুবকর সিদ্দিকের। এখন তার বয়স পঁচিশ বছর। জন্মগত শারীরিক প্রতিবন্ধী হওয়ার অপরাধে তার মা হাসিনা খাতুনকে তালাক দিয়েছিল পিতা আব্দুল বিশ্বাস। এরপর থেকে হাসিনা খাতুন সন্তানের মুখের দিকে চেয়ে ২৩ বছর ধরে একা হাতে মাঠে ও ক্ষেত খামারে বৃদ্ধা মা আর প্রতিবন্ধী ছেলেকে আগলে রেখেছিল। কিন্তু ক্যানসারের কাছে হার মেনে বিনা চিকিৎসায় তিনিও চলে গেছেন ২ বছর আগে। এখন ভাঙা টালির ছোট্ট ঝুপড়িতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

“জলবায়ু পরিবর্তন : আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ব্যাণার প্লনাকার্ড ও ফেস্টুন সহকারে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় গিয়েবিস্তারিত পড়ুন

দুই দফা দাবিতে চতুর্থ দিনের কর্মবিরতি

সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্থায়ী স্বীকৃতির দাবিতে সারাদেশে চলমান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টানা চতুর্থ দিনের কর্মবিরতি পালন করে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ডাক বিভাগের শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ২টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রধান ডাকঘরের সামনে সমাবেশ করে। পরেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান

সাতক্ষীরায় বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে সাতক্ষীরা বাস মালিক সমিতির কার্যালয়ে সাতক্ষীরা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে উক্ত অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের নমিনী ও খুলনা বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা আলহাজ্ব মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে আলোচনা সভা বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিকবিস্তারিত পড়ুন

বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

বিশ্বের সবচেয়ে কম বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয় হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীকে এই অবস্থা থেকে বের করে আনতে পরিকল্পিত নগরায়ণ, পরিবেশ সংরক্ষণ এবং নির্বিচারে শিল্পকারখানা স্থাপনের প্রবণতা বন্ধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায়বিস্তারিত পড়ুন

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

পরিবেশ সংরক্ষণ, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক-২০২৫’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ এর জাতীয় অনুষ্ঠানমালার উদ্বোধনী আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে এ পদক তুলে দেন। জাতীয় পরিবেশ পদক-২০২৫ এ ব্যক্তিগত পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে পদক পেয়েছেন আলহাজ ফরহাদ আলী মেমোরিয়ালবিস্তারিত পড়ুন

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৯ জুলাই) হাইকোর্টের এক আদেশে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পর এ নিয়ে রাজধানীতে প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে আজ হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। ওই প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের অধীনে হচ্ছে। পঞ্চদশ সংশোধনীগুলো বাংলাদেশের মানুষের জীবনেবিস্তারিত পড়ুন