মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় সাংবাদিকদের সাথে নির্বাচন পরবর্তী মতবিনিময়ে স্বপন এমপির ভাই ডিটু

জাতীয় সংসদ নির্বাচনের পরদিন সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন সাতক্ষীরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনের ছোট ভাই মো. আবু নাসির ডিটু। সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যার পর সাতক্ষীরার কলারোয়া প্রেসক্লাবে এসে কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় করেন তিনি। আলাপকালে বিশিষ্ট ব্যবসায়ী ডিটু বলেন, ‘একটি গুরুত্বপূর্ণ চেয়ার একজন মানুষকে দায়িত্ববান করে তোলে। আমার ভাইয়ের নতুন পথচলায় সকলের সহযোগিতা কামনা করছি। মানুষ ভুলের উর্ধ্বে নয়, সুতরাং কোন ভুল ত্রুটিবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে ভারত-চীন-রাশিয়াসহ বিভিন্ন দেশের অভিনন্দন

বাংলাদেশে নিযুক্ত ভারত, রাশিয়া, চীন, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান ও ব্রাজিলের রাষ্ট্রদূত এবং মরক্কোর রাষ্ট্রদূত ও ডিন অব দ্য ডিপ্লোমেটিক কোর আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৮ জানুয়ারি) গণভবনে এই সাক্ষাৎ হয়। এছাড়া আগা খান ডিপ্লোমেটিক রিপ্রেজেন্টেটিভের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্ব স্ব দেশেরবিস্তারিত পড়ুন

সরকার যেখানে যাকে জেতাতে চেয়েছে সেটাই করেছে: জিএম কাদের

সরকার যেখানে নিরপেক্ষ নির্বাচন করতে চেয়েছে সেখানেই নিরপেক্ষ হয়েছে, যাকে জেতাতে চেয়েছে সেটাই করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। সোমবার (৮ জানুয়ারি) দুপুরে নগরীর সেনপাড়ায় স্কাইভিউ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। জিএম কাদের বলেন, সার্বিকভাবে নির্বাচন ভালো হয়নি। আমরা যেটা আশঙ্কা করেছিলাম সেটাই হয়েছে। সরকার যেখানে নিরপেক্ষ নির্বাচন করতে চেয়েছে সেখানেই নিরপেক্ষ হয়েছে। সরকার যেখানে যাকে জেতাতে চেয়েছে সেটাই করেছে। সরকারের নিয়ন্ত্রণে এবিস্তারিত পড়ুন

জনগণের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনা করবে আওয়ামী লীগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনা করবে আওয়ামী লীগ। ইশতেহারে দেওয়া ওয়াদা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। সোমবার (৮ জানুয়ারি) আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নির্বাচনের পরদিন এটি ছিল তাদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। এসময় ওবায়দুল কাদের বলেন, এই নির্বাচন দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় মাইলফলক হয়ে থাকবে। বিএনপি-জামায়াত এবারও ব্যর্থ হয়েছে। বারবারবিস্তারিত পড়ুন

জাতীয় নির্বাচনে ৪১.৮ শতাংশ ভোট পড়েছে: সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ ফলাফলে কারও সন্দেহ থাকলে চ্যালেঞ্জের আহ্বান দিয়েছেন তিনি। সোমবার (৮ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ আহ্বান জানান সিইসি। ভোটপড়ার চূড়ান্ত হার জানিয়ে তিনি বলেন, এখন যে ফলাফল দাঁড়িয়েছে সেটা হচ্ছে ৪১ দশমিক ৮ শতাংশ। কারও যদি সন্দেহ-দ্বিধা থাকে, ইউ ক্যান চ্যালেঞ্জ ইটএবং এটা পরীক্ষা করে দেখতে পারেন। সিইসি বলেন, রেজাল্টগুলোবিস্তারিত পড়ুন

অবাধ, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হয়েছে: ভারতসহ ৯ দেশের পর্যবেক্ষক

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, স্বচ্ছ ও উৎসবমুখর হয়েছে বলে জানিয়েছেন ভারতসহ নয়টি দেশের নির্বাচনী পর্যবেক্ষক দল। সোমবার (৮ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক সংবাদ সম্মেলনে তারা এ কথা জানান। সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এবং দেশটির মুসলিম কংগ্রেসের ডেপুটি চিফ সৈয়দ আলী জহির বক্তব্য দেন। তিনি বলেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে আমরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ইরাক, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভারত, নেপালবিস্তারিত পড়ুন

নতুন সরকারের শপথ ১০-১৪ জানুয়ারির মধ্যে

বিএনপিবিহীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পেয়েছে। ফলে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১০ থেকে ১৪ জানুয়ারির মধ্যে নির্বাচনে জয়ী সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জানা যায়, সংসদ সদস্যদের নির্বাচনের বিষয়টি নিশ্চিত করে গেজেট প্রকাশের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে শপথ পড়াতে হবে। নির্বাচিত সংসদ সদস্যদেরবিস্তারিত পড়ুন

এই বিজয় জনগণের বিজয়: শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন, জনপ্রতিনিধি নির্বাচন করেছেন, এই বিজয় জনগণের বিজয়। সোমবার (৮ জানুয়ারি) বিকেলে গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময়কালে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, আটবার নির্বাচন করেছি।, এবার আবার। এবার জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বাংলাদেশের ৮০ শতাংশ মানুষ দরিদ্র ছিল। বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল দেশের মানুষ উন্নত জীবনেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ৪টি আসনের ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ২৩ প্রার্থী

সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বি ৩০ প্রার্থীর মধ্যে ২৩ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে জাতীয় পার্টির তিন প্রার্থীসহ দুইজন বর্তমান ও সাবেক সংসদ সদস্যও রয়েছেন। যদিও তারা দুইজন (সাবেক ও বর্তমান সাংসদ) মনোনয়নপত্র প্রত্যাহারের কয়েকদিন পর নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দেন। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই রোববার (৭ জানুয়ারি) শান্তিপূর্ণভাবে জেলার চারটি অসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনভর ভোট কেন্দ্রের বাইরে কর্মীসমর্থকদের বেশ ভিড়বিস্তারিত পড়ুন

সংসদ নির্বাচনে ভোটযুদ্ধে তারকাদের জয়-পরাজয়

হয়ে গেলো দ্বাদশ জাতীয় সংসদ। এ নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহের পাশাপাশি সাধারণ মানুষের চোখ ছিল তারকাপ্রার্থীদের দিকে। আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন শোবিজ অঙ্গনের কয়েকজন তারকা। এরমধ্যে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণী অভিনেতা আসাদুজ্জামান নূর, সংগীতশিল্পী মমতাজ বেগম এবং চিত্রনায়ক ফেরদৌস। এছাড়া চিত্রনায়িকা মাহিয়া মাহি অংশ নিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে, নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর হয়ে সংগীতশিল্পী ডলি সায়ন্তনী, কৃষক শ্রমিক জনতা লীগের হয়ে অংশ নেন নকুলবিস্তারিত পড়ুন