সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

যশোর-৫ (মনিরামপুর) আসনে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের মনোনয়ন দাখিল

হেলাল উদ্দিন, মনিরামপুর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৯, যশোর-৫ (মনিরামপুর) সংসদীয় আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে মনোনয়ন দাখিল করেছেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১২ টায় দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের নিকট তিনি মনোনয়নপত্র দাখিল করেন ও বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দেন। মনোনয়ন দাখিলেরবিস্তারিত পড়ুন

যশোর-১ (শার্শা) আসনে ৬জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

এম ওসমান, বেনাপোল: মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে ৮৫ যশোর-১ (শার্শা) আসনে ৬জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন যশোর-১ (শার্শা) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বেনাপোলের সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটন, আওয়ামীলীগের স্বতন্ত্র হিসেবে সোহরাব হোসেন, স্বতন্ত্র হিসেবে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নাজমুল হাসান, জাকের পার্টির সবুর খান ও জাতীয় পার্টির আক্তারুজ্জামান। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া এসিল্যান্ড অফিসে রহস্যজনক চুরি, খোয়া যায়নি কিছুই

মোস্তফা হোসেন বাবলু ও দেলোয়ার হোসেন: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা এসিল্যান্ড (ভূমি) অফিসে রহস্যজনক চুরির ঘটনা ঘটছে, তবে এতে খোয়া যায়নি কিছুই। বুধবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কার্যালয়ে ওই চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ওই কার্যালয়ের নতুন ভবনের পিছন দিক থেকে জানালার দুইটি রড কাটা। চোর বা চোরের দল সেখান দিয়ে হয়তো ভিতরে প্রবেশ করে। কেটে ফেলেছে জানালা ও রডের দরজা।বিস্তারিত পড়ুন

শাহজাহান ওমরকে চাপ দেয়া নিয়ে দু’দিন আগে যা বলেছিলেন বিএনপি নেত্রী

কারামুক্ত হয়েই ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম। মনোনয়ন দাখিলের শেষ দিন বৃহস্পতিবার অনলাইনে মনোনয়নপত্র জমা দেন তিনি। এর আগে গত মঙ্গলবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। ওইদিন ‘রাজবন্দিদের স্বজন’ ব্যানারে এক মানববন্ধনে তিনি বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরকে সরকারের তৈরি করা কিংস পার্টিতে যোগ দিতে চাপ দেয়া হচ্ছে। সেদিন সেলিমা রহমান বলেন,বিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে দুটি ইসলামিক দলের নেতাদের বৈঠক

খেলাফত রব্বানী বাংলাদেশ ও নেজামে ইসলামী পার্টির নেতারা বুধবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এ বৈঠকে মুফতি ফয়জুল হক জালালাবাদী ও মাওলানা আনোয়ারুল হক নিজ নিজ দলের নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কেএম শাখাওয়াত মুন জানান, বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় নির্বাচনের সার্বিক বিষয়ে আলোচনা করেন নেতারা। এবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্র সরকার বললেই পণ্য রপ্তানি বন্ধ হয় না: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের বেসরকারি খাত তাদের দেশের সরকারকে পাত্তা দেয় না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মার্কিন শ্রম বিষয়ক নতুন নীতি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল মিনিস্টারের পাঠানো চিঠির বিষয়ে জানতে চাইলে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি বলেন এখন কী হবে না হবে আমি জানি না। তবে আমাদের বেসরকারি খাতের ওপর আমার বিশ্বাস আছে। আমি এও বিশ্বাস করি, যুক্তরাষ্ট্রে সরকার বললেই পণ্য যাওয়া (রপ্তানি) বন্ধ হয়বিস্তারিত পড়ুন

‘দেখা হতেই পারে’: প্রধানমন্ত্রীর সাক্ষাত প্রসঙ্গে বিএনপির শাহজাহান ওমর

কারামুক্ত হয়েই ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম। মনোনয়ন দাখিলের শেষ দিন বৃহস্পতিবার অনলাইনে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ বিষয়ে রাজধানীর পান্থপথের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন শাহজাহান ওমর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ দেখা হয়েছে কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেখা হতেই পারে।’ আপনি কি জয়ের নিশ্চয়তা পেয়ে নির্বাচন করছেন? জানতে চাইলে শাহজাহান ওমর বলেন, আমাকেবিস্তারিত পড়ুন

পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের বৈঠক, যা বললো মার্কিন দূতাবাস

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠকে ঢাকায় অবস্থানরত ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদ উল আলম উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যান্ত রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে গণমাধ্যমে কেউ কোনো বক্তব্য দেননি। তবে ঢাকায় মার্কিন দূতাবাস একটি টুইট (এক্স) করেছে। সেখানে বৈঠকের একটি ছবি দিয়ে বলা হয়েছে,বিস্তারিত পড়ুন

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেলো যে ২০ দল

২০২৪ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটের ৯ম আসরে ২০টি দল অংশ নিবে। বৃহস্পতিবার চূড়ান্ত হয়েছে কোন কোন দল আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে। শেষ দল হিসেবে যোগ্যতা অর্জন করেছে আফ্রিকার দেশ উগান্ডা। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সরাসরি সুযোগ পেয়েছে ১২টি দল। বাকি ৮টি দলকে যোগ্যতা অর্জন করতে হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসরের আয়োজক দেশ হিসেবে সরাসরি খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।বিস্তারিত পড়ুন

স্বতন্ত্র ও ডামি প্রার্থীদের দাপট: যেসব আসনে অস্বস্তিতে আ. লীগ ও ১৪ দলের হেভিওয়েট প্রার্থীরা

স্বতন্ত্র ও ডামি প্রার্থীদের তোপের মুখে বেশ কিছু আসনে অস্বস্তিতে রয়েছেন আওয়ামী লীগ ও ১৪ দলের হেভিওয়েট প্রার্থীরা। ওই আসনগুলোতে স্বতন্ত্র ও ডামি প্রার্থীদের দাপটে কোণঠাসা ক্ষমতাসীন জোটের বাঘা বাঘা নেতারা। কেন্দ্র থেকে ডামি প্রার্থীদের লাগাম টেনে না ধরলে ৭ জানুয়ারি তাদেরকে সত্যিকারের জনপ্রিয়তার পরীক্ষার মুখোমুখি হতে হবে। স্বতন্ত্র বা ডামি প্রার্থীর বিষয়ে কেন্দ্রের নমনীয় মনোভাবের কারণে অনড় অবস্থানে তারা। ইতোমধ্যে মনোনয়নপত্র তুলেছেন এবং জমাও দিয়েছেন অনেকে। একইভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতেবিস্তারিত পড়ুন