Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আশাশুনিতে ডা. রুহুল হকের নির্বাচনী শোডাউন, গুনাকরকাটি মাজার শরীফ জিয়ারত

জিএম আল ফারুক আশাশুনি: আশাশুনিতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক-এমপির নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে আশাশুনি সদরে একটি বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যায় বুধহাটা বাজার করিম সুপার মার্কেটে বুধহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটিএম আখতারুজ্জামানের সভাপতিতে ও বুধহাটা ইউপি চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুল হক ডাবলু সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী বর্তমান দ্বাদশ সংসদের সাতক্ষীরা-০৩ আসনের নৌকার মাঝি ডাঃ আফম রুহুল হক এমপি। এসময় উপস্থিতবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর সমাধিতে খুলনা-৬ নৌকার মাঝি রশীদুজ্জামানের শ্রদ্ধা নিবেদন

মো: ইকবাল হোসেন: খুলনা ৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: রশীদুজ্জামান মোড়ল টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পবিত্র ফাতেমা ও দুরুদ পাঠ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টে ও মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ওবিস্তারিত পড়ুন
দুর্নীতির দায়ে সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ আবু সাঈদ কারাগারে

ফারুক রহমান, সাতক্ষীরা: জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রতারণা, জালিয়াতি ও তথ্য গোপনের মাধ্যমে কনিষ্ঠ শিক্ষকদের এমপিও ভুক্তকরণসহ মোটা অংকের টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত মামলায় সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ আবু সাঈদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে সাতক্ষীরা বিশেষ আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক জেলা ও দায়রা জজ চাঁদ মো. আব্দুল আলীম আল রাজী শুনানী শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগেবিস্তারিত পড়ুন
৪ লাখ কৃষকের সেবা প্রদানের লক্ষ
সাতক্ষীরার উপকূলে অর্ধশতাধিক কর্মকর্তার প্রশিক্ষণ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার সুন্দরবন নদীসহ প্রান্তিক উপকূলের চাষীদের জন্য সরকারের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে অর্ধশতাধিক কর্মকর্তার প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার বিনা সাতক্ষীরা উপ কেন্দ্রর প্রশিক্ষণ মিলনায়তনে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার উপ সহকারী কৃষি কর্মকর্তাদের দুইদিন ব্যাপী আবাসিক প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগের অতিরিক্ত পরিচালকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ফিরলেন সদরের জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামান আশু

নিজস্ব প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশুকে সাতক্ষীরা-২ আসনে মনোনীত করায় জেলা জাতীয় পার্টির সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সাতক্ষীরা-২ আসনের জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে বীরের বেশে এলাকার ফিরলেন আশরাফুজ্জামান আশু ঢাকা থেকে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হলে বিনেরপোতা এলাকা থেকে জাতীয় পার্টির হাজার হাজার নেতাকর্মীরা পুষ্প বৃষ্টিতে বরণ করে নেয়। মোটরসাইকেল বহর নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণবিস্তারিত পড়ুন
আশাশুনির প্রতাপনগরে আশ্রায়ন-২ প্রকল্পের চাবি ও দলিলের টোকেন হস্তান্তর

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার প্রতাপনগরে আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় ১২১ টি ঘরের চাবি ও জমির দলিলের টোকেন হস্তান্তর করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচিত গৃহের মালিকদের হাতে চাবি ও টোকেন হস্তান্তর করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছায় ভূমিহীন ও গৃহহীন অসহায় পরিবারের বাসস্থান নিশ্চিত করা কার্যক্রমের আওতায় প্রতাপনগরের ১২১ টি পরিবারের জন্য জমি ক্রয় করে সেখানে গৃহ নির্মান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সাথে দেশের বিভিন্ন জেলার আশ্রায়ন-২বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় এমপি রবির বাসভবনে নেতাকর্মীদের ভীড়

মাহফিজুল ইসলাম আককাজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে বিভিন্ন ষড়যন্ত্রের কারণে দলীয় মনোনয়ন বঞ্চিত বারবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সাতক্ষীরায় পৌছালে আশাহত দলীয় নেতাকর্মী-সমর্থকরা মঙ্গলবার (২৮ নভেম্বর) শহরের মুনজিতপুরস্থ মীর মহলে তার বাসভবনে কান্নায় ভেঙে পড়েন। সাতক্ষীরা-২আসনে আওয়ামী লীগের নৌকার বিজয় নিয়ে হতাশাগ্রস্থ হয়ে কষ্ট ও ক্ষোভ প্রকাশ করেন। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী, সমর্থক এসময় দলীয় নেতাকর্মীরা সাতক্ষীরারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সাংবাদিকপুত্র সোহেলের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী ২৯ নভেম্বর

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় সাংবাদিক পুত্র সোহেল রানার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী ২৯ নভেম্বর, বুধবার। সোহেল রানা উপজেলার চেড়াঘাট নিবাসী এবং কলারোয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক যশোর’র কলারোয়া প্রতিনিধি এমএ সাজেদের একমাত্র পুত্র। ২০১৭ সালের ২৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকা হার্ট ফাউন্ডেশনে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন সোহেল রানা (২২)। সাংবাদিক এমএ সাজেদ তাঁর সন্তানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের দোয়া কামনা করেছেন। তিনি জানান, শুক্রবার চেড়াঘাট গ্রামের জামে মসজিদে জুম্মা নামাজ শেষে প্রয়াত সোহেল রানারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ৪টি আসনেই স্বতন্ত্র প্রার্থী হতে পারেন আ.লীগের কয়েকজন নেতা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ৪টি আসনের তিনটিতেই স্বতন্ত্র নির্বাচন করবেন আওয়ামী লীগের দলীয় কয়েকজন নেতা। আসনগুলো হলো- সাতক্ষীরা-১, সাতক্ষীরা-২, সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সভাপতি সরদার মুজিব। তিনি কলারোয়া উপজেলার বাসিন্দা। সরদার মুজিব জানান, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা যেহেতু স্বতন্ত্র প্রার্থী হিসেবেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার সদর উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন আসাদুজ্জামান বাবু

জি.এম আবুল হোসাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু। স্থানীয় সরকার মন্ত্রণালয় আসাদুজ্জামান বাবুর পদত্যাগ পত্র গ্রহণ করে সোমবার একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়। এর আগে রবিবার বিকালে সাতক্ষীরা-২ (সদর) আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পান তিনি। এবারের নির্বাচনে সাতক্ষীরার সদর আসনের জনগণ মনে প্রাণেবিস্তারিত পড়ুন

