বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নকল নিয়ে শিক্ষকদের যে হুঁশিয়ারি দিলেন শিক্ষামন্ত্রী

পরীক্ষায় নকল হলে শুধু সংশ্লিষ্ট শিক্ষার্থীকেই নয়, কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আসন্ন এসএসসি পরীক্ষা হবে সম্পূর্ণ নকলমুক্ত এবং প্রশ্ন ফাঁসমুক্ত। যদি কোনো কেন্দ্রে অনিয়ম প্রমাণিত হয়, তবে কেবল পরীক্ষার্থীর বিরুদ্ধে নয়, কেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধেও আমরা বিভাগীয় কঠোর ব্যবস্থা নেব। এবার খাতায় ‘গ্রেস মার্কে’র সুযোগ নেই জানিয়ে মন্ত্রী বলেন, এবার থেকেবিস্তারিত পড়ুন

যুদ্ধে যোগ দিল হুথি, ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েলে

অবশেষে ইরান যুদ্ধে যোগ দিল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। শনিবার (২৮ মার্চ) সকালে দক্ষিণ ইসরাইলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে লড়াই শুরু করেছে গোষ্ঠীটি। খবর টাইমস অব ইসরাইলের। ইরান যুদ্ধ দ্বিতীয় মাসে পদার্পণ করার পর এই প্রথমবারের মতো ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটল। শনিবার (২৮ মার্চ) ভোরে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তারা ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্তবিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন ডোনাল্ড ট্রাম্প

ইরান যুদ্ধের উত্তপ্ত প্রেক্ষাপটে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে বক্তব্যের এক পর্যায়ে ‘ট্রাম্প প্রণালি’ বলে উল্লেখ করেন তিনি। বার্তা সংস্থা এএফপি জানায়, মিয়ামিতে সৌদি-সমর্থিত একটি বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প এই মন্তব্য করেন। ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির প্রসঙ্গে তিনি বলেন, ‘আন্তর্জাতিক তেল পরিবহনের স্বার্থে হরমুজ প্রণালি খুলে দিতে হবে।’ বক্তৃতার সময় ট্রাম্প বলেন, “তাদের ‘স্ট্রেইট অব ট্রাম্প’- মানে হরমুজ- খুলে দিতে হবে।বিস্তারিত পড়ুন

গণমাধ্যমে মুখ খোলার ‘শাস্তি’ ব্যবসায়ী কামালের ওপর প্রকাশ্যে দ্বিতীয় দফায় নৃশংস হামলা

চাঁদাবাজির তথ্য গণমাধ্যমে তুলে ধরার ‘অপরাধে’ যশোরের শার্শা উপজেলার গোগা বাজারের রড-সিমেন্ট ব্যবসায়ী কামাল হোসেনের ওপর প্রকাশ্যে দ্বিতীয় দফায় বেধড়ক হামলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত কথিত বিএনপি নেতা হজরত আলী ও তার পোষ্য সন্ত্রাসীরা। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে; এমনকি প্রাণনাশের ভয়ে থানায় মামলা দিতেও সাহস পাচ্ছে না বলে জানিয়েছে তারা। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ বুধবার সন্ধ্যায় কামাল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান ‘মেসার্স কামাল ট্রেডার্স’-এবিস্তারিত পড়ুন

নিরাপদ সড়কের আহ্বান: আর কত প্রাণহানি দেখলে আমরা জাগ্রত হবো?

বর্তমান বাংলাদেশে সড়ক যেন নিরাপত্তাহীনতার প্রতীক হয়ে উঠেছে। প্রতিদিন খবরের কাগজ খুললেই চোখে পড়ে মৃত্যুর মিছিল। বিশেষ করে ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চাপ বেড়ে গেলে সড়কে দুর্ঘটনার মাত্রা ভয়াবহ আকার ধারণ করে। গেলো ঈদুল ফিতরের আগে এবং পরে সড়ক দুর্ঘটনায় প্রায় ২৫০ জনেরও বেশি প্রাণহানি। এ সংখ্যা কেবল একটি পরিসংখ্যান নয়, বরং প্রতিটি সংখ্যা একটি পরিবার, একটি স্বপ্ন, একটি আলো নিভে যাওয়ার বেদনাদায়ক গল্প। আমরা সবাই জানি, সড়ক ব্যবস্থার দুর্বলতাবিস্তারিত পড়ুন

ক্যান্সারে আক্রান্ত বন্ধুর জীবন বাঁচাতে পাশে দাঁড়ালেন ২০০৬ ব্যাচের বন্ধুরা

ক্যান্সার আক্রান্ত বন্ধুকে বাঁচাতে বন্ধুর পাশে দাঁড়ালেন বন্ধু মহল। দুই মাস ধরে ক্যান্সারে আক্রান্ত সাদ্দাম হোসেন লিটন (৩৬) চিকিৎসার অভাবে ভুগছেন। তার দরিদ্র পরিবারে রয়েছে দুটি সন্তান। সাদ্দাম হোসেন তালা উপজেলার বড়বিলা গ্রামের কৃষক আকবার হোসেনের পুত্র। এ দিকে তার ক্যান্সারে আক্রান্তের খবর শুনে তার সহকর্মী ২০০৬ বর্ষের কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের বন্ধুরা, শিক্ষার্থী, বিদ্যালয়ের শিক্ষক, সিনিয়র, জুনিয়র ভাই বোনেরা তার চিকিৎসার সাহাযার্থে এগিয়ে এসেছেন। তারা তার চিকিৎসার জন্য নগদ ৭৬বিস্তারিত পড়ুন

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায়: প্রধানমন্ত্রী

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অতীতকে ভুলে যাওয়া চলবে না, তবে অতীত নিয়ে বেশি চর্চা সামনের ভবিষ্যতকে বাধাগ্রস্ত করতে পারে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সরকারপ্রধান তার বক্তব্যের শুরুতে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাসের সকল জাতীয় নেতৃবৃন্দের প্রতিওবিস্তারিত পড়ুন

ক্ষমতায় রাখার প্রস্তাবে কী শর্ত দিয়েছিল ‘ডিপ স্টেট’, জানালেন আসিফ

‘ডিপ স্টেট’ থেকে অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল- অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদের এমন বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন কৌতূহলের জন্ম দিয়েছে। ‘ডিপ স্টেট’ বলতে কাদের বুঝিয়েছেন আসিফ, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে ঢাকার বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে এক বিশেষ আলোচনা সভায় আসিফ এমন বক্তব্য দেন। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে আসিফের কাছে ওইবিস্তারিত পড়ুন

৭১-এর গণহত্যা আজও অস্বীকার করে পাকিস্তান, ন্যায়বিচারে পাশে থাকবে ভারত: রণধীর জয়সওয়াল

১৯৭১ সালে ‘অপারেশন সার্চলাইট’ চলাকালে তৎকালীন পূর্ব পাকিস্তানে সংঘটিত গণহত্যা ও নৃশংসতার বিষয়টি তুলে ধরে ভারত বলছে, পাকিস্তান আজও সেই গণহত্যার দায় অস্বীকার করে চলেছে। এই গণহত্যার ন্যায়বিচারের জন্য বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, ভারত তার প্রতি পূর্ণ সমর্থন জানায়। বৃহস্পতিবার (২৬ মার্চ) নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। রণধীর জয়সওয়াল বলেন, ‘১৯৭১ সালে অপারেশন সার্চলাইট চলাকালে পাকিস্তান কর্তৃক সংঘটিত ভয়াবহ নৃশংসতা সম্পর্কে আমরা সবাই অবগত। এইবিস্তারিত পড়ুন

ক্রসিংয়ে উঠেই বাসের তেল শেষ, ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ নিহত ৫

টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার (২৭ মার্চ) রাতে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে। ঘারিন্দা রেলওয়ের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজান পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রেলক্রসিং পার হওয়ার সময় একটি বাসের তেল শেষ হয়ে যায়। এতে বাসটি রেললাইনেই দাঁড়িয়ে থাকে। এসময় টাঙ্গাইল থেকে ছেড়া আসা সিরাজগঞ্জে এক্সপ্রেসের ট্রেনটি বাসটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এসআই মিজানবিস্তারিত পড়ুন