বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

দাবি ইরানের

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি ধ্বংস!

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ১৭টি সামরিক ঘাঁটির সবগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরান। সফলতার সঙ্গে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনীর এক জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেখারচি। বৃহস্পতিবার (২৬ মার্চ) এক সাক্ষাৎকারে সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেখারচি এ তথ্য নিশ্চিত করেন। খবর মেহের নিউজ সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র তিনি বলেন, ‘পশ্চিম এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্র নিজেদের ১৭টি ঘাঁটি স্থাপনবিস্তারিত পড়ুন

যশোরে চলন্ত বাসে অগ্নিকাণ্ড: অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

যশোর সদরের ফতেপুর ইউনিয়নের দাইতলা এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও চালক ও যাত্রীদের দ্রুত তৎপরতায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার (২৭ মার্চ) বিকেল চারটার দিকে যশোর-নড়াইল মহাসড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যশোর থেকে ঢাকাগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামে একটি বাস যাত্রা শুরুর আগেই গ্যাস পাইপলাইনে লিকেজ শনাক্ত হয়। পরে তা মেরামত করে বাসটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। তবেবিস্তারিত পড়ুন

জ্বালানি নিয়ন্ত্রণে এবার ‘ফুয়েল কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার

দেশে জ্বালানি তেল নিয়ে চলমান অস্থিরতা ও কারসাজি মোকাবিলায় সব ধরনের যানবাহনের জন্য ‘ফুয়েল কার্ড’ চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে প্রাথমিক কাজও শুরু করেছে জ্বালানি বিভাগ। ফুয়েল কার্ড মূলত একটি বিশেষ পেমেন্ট কার্ড, যা পেট্রোল, ডিজেলসহ অন্যান্য জ্বালানি কেনার জন্য ব্যবহৃত হয়। এটি ক্রেডিট বা ডেবিট কার্ডের মতো কাজ করলেও এর মাধ্যমে জ্বালানি ব্যবহারের পরিমাণ নির্ধারণ, খরচ নিয়ন্ত্রণ এবং ডিজিটাল রেকর্ড সংরক্ষণের সুবিধা পাওয়া যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১৬১ জনকে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় দেশের জনপ্রিয় শিশু কিশোর ম্যাগাজিন কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সাতক্ষীরা জেলার উদ্যোগ দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও বৃত্তি প্রদান করা হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কিশোর কণ্ঠের উপদেষ্টা ব্যারিষ্টার আল মামুন রাসেল, প্রভাষক ওমর ফারুক অতিথির বক্তব্য রাখেন। কিশোরকণ্ঠ ফাউন্ডেশের সাতক্ষীরার চেয়ারম্যান জোবায়ের হোসেনের সভাপতিত্বেবিস্তারিত পড়ুন

ঐতিহ্যের সাতক্ষীরায় স্বাধীনতার সুর: পত্রদূতের আয়োজনে বধ্যভূমির স্মৃতি ও আগামীর শপথ

সাতক্ষীরা শহরের বুকে আমতলা মোড় সংলগ্ন সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে দীনেশ কর্মকারের বাড়ির সেই বধ্যভূমি কিংবা ঝাউডাঙ্গা উচ্চবিদ্যালয় মাঠের সেই স্মৃতি আজও মনে করিয়ে দেয় ১৯৭১-এর সেই রক্তঝরা দিনগুলোর কথা। বীরত্ব আর বিষাদের সেই ইতিহাসকে বুকে ধারণ করেই ‘দৈনিক পত্রদূত’ কার্যালয়ে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ​বৃহস্পতিবার সন্ধ্যায় পত্রিকা অফিসে আয়োজিত এই আলোচনা সভায় মূল সুর ছিল—স্মৃতির মিনার বেয়ে একটি জ্ঞানভিত্তিক ও দেশপ্রেমিক সমাজ বিনির্মাণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিকবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। ​এরপর বিদ্যালয় মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম। সহকারী শিক্ষক খালেদা খাতুনের সঞ্চালনায় সভায় বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাবিস্তারিত পড়ুন

এপ্রিল পর্যন্ত জনগণের জ্বালানি চাহিদা নিশ্চিত করা হয়েছে: প্রতিমন্ত্রী অমিত

বতর্মান সরকার আগামী এপ্রিল মাস পর্যন্ত জনগণের জ্বালানি চাহিদা নিশ্চিত করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (২৭ মার্চ) যশোরে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ১৫৩ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী অমিত বলেন, ঈদের আগে গড়ে প্রতিদিন ২৪ হাজার থেকে ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমরা সরবরাহ করেছি। বতর্মানবিস্তারিত পড়ুন

এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিকল্পনা নেই সরকারের: জ্বালানি প্রতিমন্ত্রী

বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, জ্বালানির দাম বাড়লে পরিবহন ও খাদ্যপণ্যের দাম বেড়ে যায়, যা সাধারণ মানুষের জন্য অসহনীয় হয়ে ওঠে। তাই বিশ্বের ৮০টি দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করলেও জনগণের স্বার্থে বাংলাদেশ তা করেনি। আর এ জন্য প্রতিদিন জ্বালানি খাতে ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। শুক্রবার (২৭বিস্তারিত পড়ুন

ঈদের ছুটিতে ১০ দিনে সড়কে নিভে গেলো ২৭৪ প্রাণ

ঈদ মানেই আনন্দ, প্রিয়জনের কাছে ফেরার উচ্ছ্বাস, দীর্ঘ প্রতীক্ষার অবসান। কিন্তু সেই আনন্দযাত্রাই এবার পরিণত হয়েছে শোকের মিছিলে। সড়ক, নৌ ও রেলপথে ঘরমুখো মানুষের ঢলের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দুর্ঘটনা একটি নয়, দুটি নয়, দেশজুড়ে প্রতিদিনই ঘটেছে একের পর এক মর্মান্তিক ঘটনা। পবিত্র ঈদুল ফিতরের আগে ও পরে গত ১০ দিনে দেশে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সংস্থাটির তথ্য অনুযায়ী, ১৭ মার্চ থেকে ২৬ মার্চবিস্তারিত পড়ুন

একদিনের তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশের পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। ইরান যুদ্ধের আগে যে পরিমাণ তেল সরবরাহ করা হতো, এখনো একই পরিমাণ সরবরাহ করা হচ্ছে। আগে পাম্পগুলোতে সরবরাহ করা তেল বিক্রি হতে এক থেকে দেড় দিন সময় লাগত। তবে ইরান যুদ্ধ শুরুর পর হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় এখন সেই তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের সয়দাবাদেবিস্তারিত পড়ুন