বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ঢাকা ও দিল্লির খোলামেলা আলোচনা দরকার: হাইকমিশনার

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের কঠিন ও স্পর্শকাতর বিষয়গুলো আর এড়িয়ে না গিয়ে খোলামেলা এবং আন্তরিক আলোচনার মাধ্যমে সমাধানের ওপর জোর দিয়েছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। বৃহস্পতিবার (২৬ মার্চ) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাইকমিশনার বলেন, দুই দেশের সম্পর্ক কেবল কূটনৈতিক সৌজন্যে সীমাবদ্ধ না রেখে বাণিজ্য, নিরাপত্তা ও প্রাকৃতিক সম্পদের ন্যায্য বণ্টনের মতো বিষয়গুলোতে বাস্তবসম্মত গুরুত্ব দেওয়া প্রয়োজন। আমাদের এমন সম্পর্ক গড়েবিস্তারিত পড়ুন

জনগণের বাইরে চিন্তা করলেই পতিত সরকারের মতো পরিণতি হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন সতর্ক করে বলেছেন, রাষ্ট্র ও সমাজ পরিচালনার দায়িত্বপ্রাপ্তরা যদি জনগণের প্রত্যাশা ও চিন্তা থেকে বিচ্যুত হন, তবে তাদের পরিণতিও বিগত পতিত স্বৈরাচারী সরকারের মতো হবে। তিনি বর্তমান সরকারকে ইতিহাসের শিক্ষাগুলো পাথেয় করে পথ চলার আহ্বান জানান। তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেটে আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন জাতিসংঘ মহাসচিবের

বাংলাদেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে তিনি এই সমর্থন ও সংহতি কথা জানান। বৈঠকে মহাসচিব নবগঠিত বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় প্রদানে বাংলাদেশের ধারাবাহিক মানবিক নেতৃত্ব ও উদারতার ভূয়সী প্রশংসা করেন। আলোচনায় সমসাময়িক বিভিন্ন বৈশ্বিক ইস্যুও উঠে আসে। পররাষ্ট্রমন্ত্রী চলমান বৈশ্বিক তেল সংকট এবং দরিদ্রবিস্তারিত পড়ুন

শার্শায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, প্রতিষ্ঠান ভাংচুর ও নগদ টাকা লুট

যশোরের শার্শায় চাঁদার টাকা না পেয়ে কামাল হোসেন(২৭) নামে এক রড সিমেন্ট ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর জখমসহ ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দুই দফায় উপজেলার গোগা বাজারে এ ঘটনাটি ঘটে।এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। আহত ব্যবসায়ী কামাল হোসেন বর্তমানে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। একই ঘটনায় তার বৃদ্ধ পিতাও মারাত্মকভাবে আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় কলারোয়ায় শ্রমিকদের আয়োজনে স্বাধীনতা দিবসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল ৪টায় মরহুম আছির উদ্দিন শায়েদা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সাংসদ অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এম.পি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কলারোয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মশিউর রহমানেরবিস্তারিত পড়ুন

৬০ বছর ধরে অনন্য স্বাদের মসলা-মুড়ি, বাদাম বিক্রি কলারোয়ার আব্দুল আজিজের

সাতক্ষীরার কলারোয়া উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারে। উপজেলার সবকটি ইউনিয়নের বাজারের মধ্যে সবচেয়ে বৃহৎ বাজার সেটি। ওই বাজারের এক সুপরিচিত নাম আব্দুল আজিজ। প্রায় ছয় দশক ধরে তিনি মসলা মুড়ি ও বাদাম ভাজা বিক্রি করে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছেন। ৭৫ বছর বয়সী এই প্রবীণ ব্যক্তি একটি ছোট দোকানে মুড়ি, চানাচুর, ছোলা ভুনা, বাদাম ভাজা, খাঁটি সরিষার তেল, লবণ, পিঁয়াজ ও কাঁচা মরিচের সমন্বয়ে তৈরিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মোটরসাইকেলের তেল নিতে লাগবে ডিসির স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড

সাতক্ষীরায় জ্বালানি তেলের চলমান সংকট ও অনিয়ম নিয়ন্ত্রণে মোটরসাইকেলের জন্য তেল সরবরাহে নতুন নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার (২৫ মার্চ) রাতে সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম এক জরুরি ঘোষণায় জেলা প্রশাসনের পক্ষে এ তথ্য জানান। তিনি জানান, শুধু মোটরসাইকেলের ক্ষেত্রে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার সব ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংগ্রহ করা যাবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো পাম্প বা ডিলার পয়েন্ট থেকে মোটরসাইকেলে তেল দেওয়া হবেবিস্তারিত পড়ুন

মহান স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে গার্ড অব অনার প্রদান

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরের শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে গার্ড অব অনার প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার (২৬ মার্চ) সকাল ০৯টায় উপজেলার কাশিপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ। এর আগে সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ ছাড়া সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপন করেন বীর মুক্তিযোদ্ধা,বিস্তারিত পড়ুন

সুন্দরবনের বাঘ-বিধবাদের সঙ্গে দেশ টিভির আবেগঘন ব্যতিক্রমী দেড় যুগ উদযাপন

প্রতিষ্ঠা বার্ষিকী মানেই সাধারণত আনন্দ-উৎসব, কেক কাটা আর আনুষ্ঠানিকতা। কিন্তু সেই চেনা ধারার বাইরে গিয়ে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগে দেড় যুগ পূর্তি উদযাপন করল দেশ টিভি যা শুধু একটি অনুষ্ঠান নয়, হয়ে উঠেছে ভালোবাসা, সহমর্মিতা আর দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত। সাতক্ষীরার উপকূলঘেঁষা প্রাকৃতিক বিস্ময় সুন্দরবন যেখানে জীবনের প্রতিটি দিনই সংগ্রামের, সেখানেই আয়োজন করা হয় এই বিশেষ অনুষ্ঠান। প্রকৃতির কঠোর বাস্তবতায় দিন কাটানো বাঘ-বিধবা নারীদের সঙ্গে নিয়ে উদযাপিত হয় দেশ টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন

নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরা জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার ১ হাজার ৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, র‍্যালি, কুচকাওয়াজ, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং ক্রীড়া প্রতিযোগিতা। এসব আয়োজনে অংশ নিয়ে জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল উৎসবমুখর।বিস্তারিত পড়ুন