সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

স্বৈরাচারীর পথে সরকার, বড় পরিবর্তন আসন্ন: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বর্তমান সরকার বিগত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারের দেখানো পথেই হাঁটছে। তিনি বলেছেন, দেশে রাজনৈতিক অসহিষ্ণুতা, দমন-পীড়ন এবং বৈষম্য আরও তীব্র হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যদি দ্রুত অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও প্রাতিষ্ঠানিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে দেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন অনিবার্য হয়ে উঠতে পারে। শনিবার (৪ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জাতীয় আইনজীবী ফেডারেশন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি-২০২৬’ এরবিস্তারিত পড়ুন

আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

রীতিমতো অবিশ্বাস্য, নাটকীয় এবং সম্ভবত বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর খেলা উপহার দিল আর্জেন্টিনা ও কেপ ভার্দে। বিশ্বকাপের নবাগত দেশটি বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে শেষ মিনিট পর্যন্ত হাল ছাড়েনি। ১২০ মিনিটে ৫ গোলের ম্যাচটি শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতে শেষ ষোলোয় উঠেছে আর্জেন্টিনা । কেপ ভার্দেকে কি পরাজিত বলা চলে? বিশ্ব ফুটবলে নিজেদের নামটি স্মরণীয় করে রাখতে যা করা দরকার কেপ ভার্দে সবটুকুই করেছে! ম্যাচের পরতে পরতে টানটান উত্তেজনা, লড়াকু ও আত্মবিশ্বাসের অবিশ্বাস্য মানসিকতা দেখালবিস্তারিত পড়ুন

ষড়যন্ত্রের শিকার সাতক্ষীরার কৃষিবিদ আবু সাঈদ শুভ্র, সিন্ডিকেট সক্রিয়

দুর্নীতি ও অনিয়মের বোঝা মাথায় নিয়ে বদলি হওয়া সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ: মনির হোসেনের বদলির পরেও তার রেখে যাওয়া শাবকেরা সাতক্ষীরা সদর কৃষি অফিসের সদ্য যোগদান করা কৃষি কর্মকর্তা মোঃ আবু সাঈদ শুভ্র’র বিরুদ্ধে হাত ধুয়ে পিছনে লেগেছে। সূত্র জানায়, সাতক্ষীরা প্রায় চার বছর কর্মরত ছিলেন বদলি হওয়া কৃষি কর্মকর্তা মনির হোসেন। পত্রিকায় একাধিক রিপোর্ট হওয়ায় পাহাড়সম দুর্নীতির বোঝা মাথায় নিয়ে শাস্তিমূলক সাতক্ষীরা থেকে চলে যেতে হয় মনিরকে।বিস্তারিত পড়ুন

কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ

কলারোয়া পৌরসভা এলাকার হাসপাতাল সড়কের নজরকাড়া ইউনিব্লক রাস্তা শেষ হতেই শুরু হয়েছে দুর্ভোগের এক নির্মম চিত্র। পশ্চিমমুখী এই রাস্তা কদম আলী মেসের সামনের অংশ থেকে পৌরসভার শেষ প্রান্ত কানিপাড়া পর্যন্ত প্রায় ৪০০ মিটার দীর্ঘ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কটির পূর্ব ও পশ্চিম উভয় পাশেই উন্নত ও চলাচল উপযোগী রাস্তা থাকলেও মাঝখানের এই অংশটি এখন পথচারী ও যানবাহন চলাচলের অন্যতম বড়ো অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। জরুরিভিত্তিতে বেহাল রাস্তাটি নির্মাণের দাবিবিস্তারিত পড়ুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা শাখার সমাবেশ

‎বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা শাখা ও মুক্তিযোদ্ধাদের এক সমাবেশ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে শুক্রবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। উক্ত সভা সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সুযোগ্য সভাপতি এস এম শরিফুজ্জামান শরীফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আবু জাহিদ ডাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি মনিরুজ্জামান নয়ন, সহ-সভাপতি মোহাম্মদ নাজমুলবিস্তারিত পড়ুন

বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : দেশীয় ঐতিহ্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেজুরগাছের বিস্তার ঘটানোর প্রত্যয়ে বেনাপোল থেকে মোংলা পর্যন্ত প্রায় ২০০ কিলোমিটার সরকারি রেলপথের দুই ধারে প্রায় ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে এক নজিরবিহীন সবুজায়ন কর্মসূচি সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ট্রেনে চড়ে পরিচালিত এই ব্যতিক্রমী কর্মযজ্ঞে অংশ নেন প্রায় অর্ধশতাধিক বিভিন্ন বয়সী নারী-পুরুষ। তাদের মধ্যে ছিলেন শিক্ষক, সাংবাদিক, ছোট ছোট শিক্ষার্থী,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় হোমিও চিকিৎসক ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলার হোমিওপ্যাথি চিকিৎসক ও ব্যবসায়ীদের সমসাময়িক নানা সমস্যা, পেশাগত চ্যালেঞ্জ এবং করণীয় নির্ধারণের লক্ষ্যে শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টায় শহরের আল-বারাকা মার্কেটের তৃতীয় তলায় পিজ্জা মিলান পার্টি সেন্টারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মতবিনিময় সভার আহ্বায়ক ডা. সৈয়দ কামরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাতক্ষীরার কর্মকর্তা ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটির সদস্য সচিব মিজানুর রহমান শরীফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিষ্ঠার ২৩ বছরে এনটিভি নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে কখনো পিছপা হয়নি। সাহসী সাংবাদিকতা ও রুচিশীল বিনোদনমূলক অনুষ্ঠানের মাধ্যমে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছে প্রতিষ্ঠানটি। শুক্রবার বিকালে দর্শকনন্দিত স্যাটালাইট চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৪তম বছরে পদার্পণ উপলক্ষে সাতক্ষীর শহরের রয়েল প্লাস কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে অতিথিরা এসব কথা বলেন। এসময় তারা এনটিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনার পাশাপাশি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।বিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি

কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে চন্দনপুর ভাটার সামনের মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগিতার অনুষ্ঠানস্থল থেকে ওই মোটরসাইকেলটি চুরি হয় বলে মোটরসাইকেলের মালিক জানিয়েছেন। চুরি হওয়া মোটরসাইকেলটি Suzuki Gixxer FI ABS মডেলের, যার রং সিলভার–অরেঞ্জ। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর সাতক্ষীরা ল-১৩-৮২৮৪। মোটরসাইকেলের মালিক জানান, এ ঘটনায় ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়া হয়েছে। কেউ মোটরসাইকেলটির অবস্থান বাবিস্তারিত পড়ুন

পর্যটন ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা

বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করেছে ভারত। দীর্ঘ দুই বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গত ২৮ জুন সেবা চালুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ১ লাখ ৪০ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে। এমন পরিস্থিতিতে ভিসা আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। শুক্রবার (০৩ জুলাই) দুপুরে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ভিসা পরিষেবা আরও বিস্তৃত করা এবং আবেদন প্রক্রিয়াকে আরও সাবলীল ওবিস্তারিত পড়ুন