Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করছে সরকার: প্রধানমন্ত্রী

আগামী মাসের বাজেটে বরাদ্দের মাধ্যমে অধিক সংখ্যক নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি সরকার পূরণ করছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলাম। সরকার গঠনের ১ মাসের মধ্যে সেটা শুরু করেছি। তবে যেই বাজেট থেকে এই ফ্যামিলি কার্ড শুরু করেছি,বিস্তারিত পড়ুন
কুমিল্লা বিভাগ করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী

জনগণের দাবি ও প্রয়োজনের ভিত্তিতেই কুমিল্লাকে বিভাগে উন্নীত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন। তিনি বলেন, জনগণের দাবি হয়ে থাকলে কুমিল্লা বিভাগ হবে। দেশ পুনর্গঠনের অঙ্গীকার পুনরায় ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবার আগে দেশ — এবং দেশটা সবার। শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় তিনি বলেন, জনগণের দেওয়া ম্যান্ডেটের ভিত্তিতে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা বাস্তবায়ন করা হবে। সভায়বিস্তারিত পড়ুন
আওয়ামী লীগ ফিরলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের ওপর: পাটওয়ারী

আওয়ামী লীগ দেশে ফিরলে প্রথম গুলি তারা তারেক রহমানের ওপর চালাবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দল থেকে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। নাসীরুদ্দীন বলেন, ‘শেখ হাসিনা উঁকিঝুঁকি মারছে। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল নামাচ্ছে। আমরা সরকারকে হুঁশিয়ার করে বলব, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে, তাহলে তারা প্রথম কোপ, প্রথমেবিস্তারিত পড়ুন
গাজীপুরে আলোচিত ৫ খু*ন : পদ্মায় ভেসে উঠলো আ*সামি ফোরকানের ম*রদে*হ

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন মেয়ে ও শ্যালকসহ পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনার প্রধান অভিযুক্ত ফোরকান মোল্লার মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন লৌহজংয়ের মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ইলিয়াস। তিনি বলেন, পদ্মা সেতু থেকে ৪ কিলোমিটার দূরে লৌহজং উপজেলা ভূমি অফিস সংলগ্ন পদ্মায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশে খবর দেয়। নৌ পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুরের ৫ হত্যা মামলার প্রধানবিস্তারিত পড়ুন
সীমান্তে অনুপ্রবেশের সময় ৭ পাসপোর্টসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার সীমান্তবর্তী দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে দুটি কূটনৈতিক (ডিপ্লোমেটিক) পাসপোর্টসহ মোট সাতটি ভিন্ন ভিন্ন পাসপোর্ট জব্দ করা হয়। লালমনিরহাট জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটক সাবেক এই কূটনীতিকের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন
আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ও বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য ড. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যায় তাকে মোম্মাদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেবিস্তারিত পড়ুন
বিগত স্বৈরাচারের পথেই আপনারা হাঁটছেন—সরকারের উদ্দেশ্যে জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান (এমপি) বলেছেন, ‘আজ যাদের ত্যাগ ও আত্মদানের ফলে দেশে একটি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। স্বপ্নবাজ তরুণদের কোরবানির ফলে অনেকে কারামুক্ত হয়েছেন, কেউ প্রধানমন্ত্রী হয়েছেন, কেউ মন্ত্রী হয়েছেন। কিন্তু আপনারা কৃতজ্ঞ না থেকে বিগত স্বৈরাচার যে পথে হেঁটেছিল, আপনারাও সেই পথেই হাঁটছেন।’ শনিবার (১৬ মে) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগবিস্তারিত পড়ুন
ভারতের দালালদের হাত-পা ভেঙে পুলিশে সোপর্দ করতে হবে: কর্নেল অলি

ভারতের ‘দালালদের’ বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তাদের ‘হাত-পা ভেঙে পুলিশে সোপর্দ’ করার পরামর্শ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)। শনিবার (১৬ মে) বিকেলে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীর মাদরাসা ময়দানে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। অলি আহমদ বলেন, বিদেশি দালালদের কারণে আমরা গত ১৯ বছর অনেক কষ্ট পেয়েছি। এদের চিহ্নিত করতে হবে। তাদের হাত-পা ভেঙেবিস্তারিত পড়ুন
জাতীয়তাবাদী ক্রীড়া দলের পক্ষ থেকে সাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা

জাতীয়তাবাদী ক্রীড়া দল সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে সাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। শনিবার রাত ৮ টায় শহরের তুফান কোম্পানীর মোড়স্থ হোটেল টাইগারে সংবর্ধনা প্রদান করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সাধারন সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন এর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের নেতৃবৃন্দ জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি এস একে এম আবু রায়ন ও সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ খানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

সাতক্ষীরায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম বলেছেন, পেষাদারিত্ব বজায় রেখে পুলিশী সেবা প্রদানে ইতোমধ্যে জেলার ৮ থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। অফিসিয়াল কাজ একটু পরে করে আগে সেবা প্রত্যাশী জনগন থানায় আসলে তার সমস্যা সমাধানে কাজ করতে হবে। শনিবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন নবাগত পুলিশ সুপার। এসময় সাংবাদিকরা জেলার ৭টি উপজেলার ৫টি ভারতের সাথে সংযুক্ত থাকায়বিস্তারিত পড়ুন

