আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকা (সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠানের) আয়োজনে সাতক্ষীরা আশাশুনি উপজেলার ১০নং প্রতাবনগর ইউনিয়নের ইউনিয়ন পরিষদের জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩সেপ্টেম্বর রবিবার বিকাল ৩ টার সময় ২০ জন ইয়ুথদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপস্থিত থেকে দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয় আলোচনা করেন মৃত্তিকা (সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠানেন) নির্বাহী পরিচালক মোঃ আব্দুস সালাম বলেন, পূর্বাভাস ব্যবস্থা: আধুনিক প্রযুক্তির সাহায্যে সময়মতো সতর্কবার্তা পৌঁছে দেওয়া।জনসচেতনতা: সাধারণ মানুষকে দুর্যোগকালীন করণীয় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া।টেকসই অবকাঠামো: বন্যা, সাইক্লোন বা ভূকম্পন সহনশীল ঘরবাড়ি ও বাঁধ নির্মাণ করা স্থানীয় ও জাতীয় পর্যায়ে সঠিক নীতিমালা তৈরি ও বাস্তবায়ন করা।এ ছাড়া উপস্থিত ছিলেন মৃত্তিকা সংস্থার ইয়ুথ সদস্য মো: আব্দুল আহাদ,শিল্পী, সুমাইয়া, সোনালী, জাইদুল, কিরন, রওশানারা, পিপাসা, রাহাত, হযরত আলী, তামান্না, মায়নুনা, সাবরিনা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচলনা করেন ইয়ুথ সদস্য আঃ আহাদ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল
নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ
আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন


