সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

‘কুচি কুচি করে কাটার পরে বলেন—আসুন ঐক্যবদ্ধভাবে দেশ চালাই’ : সংসদে বিরোধীদলীয় নেতা

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীকে নিয়ে সরকারি দলের এমপিদের সমালোচনার জবাব দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, একটা টেনডেনসি (প্রবণতা) আমি লক্ষ করেছি, প্রায় সকল বক্তা কুচি কুচি করে কাটার পরে বলেন, এগুলো ছাড়েন। আসেন ঐক্যবদ্ধভাবে আমরা দেশটা চালাই। ওই কুচি কুচি করার যন্ত্রটা আসুন আমরা ফেলে দিই। আমরা একটা বিউটিফুল, ওয়ানডারফুল কম্বিনেশন নিয়ে চলি। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসববিস্তারিত পড়ুন

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। এর আগে তিনি এনবিআরের সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। এছাড়া বিসিএস পরীক্ষায়ও তিনি তার ব্যাচে প্রথম স্থান অধিকার করেন। কর্মজীবনে তিনি কর অঞ্চল-১৫-এর কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সিআইসির মহাপরিচালক থাকাকালে কর ফাঁকি ও আর্থিক অনিয়মসংক্রান্তবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আগাম উৎপাদন তারিখ দিয়ে পণ্য বিক্রি : বিসমিল্লাহ ফুডকে জরিমানা

সাতক্ষীরার তালতলা এলাকায় অবস্থিত ‘বিসমিল্লাহ ফুড প্রোডাক্টস’ নামের একটি বেকারিতে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বেকারিটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং উৎপাদনের আগেই আগাম তারিখ ব্যবহার করার অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। সোমবার (২৯ জুন) সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে বেকারিটির বিভিন্ন অনিয়ম উঠে আসে। অভিযানে দেখা যায়, বেকারিতে তৈরি কেক-বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্যের গায়ে প্রকৃতবিস্তারিত পড়ুন

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, খুলনার বাস্তবায়নে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে কালেক্টরেট চত্বর হতে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, খুলনার শ্রম পরিদর্শকবিস্তারিত পড়ুন

নতুন রূপে ভবদাহ সুইচ গেট, দর্শনার্থীদের পদচারণা বাড়ছে এলাকায়

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের ভবদাহ। নতুন করে নির্মিতব্য ভবদাহ সুইচ গেট এখন স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্তের মানুষের কাছেও আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত হচ্ছে। আধুনিক নকশায় নির্মাণাধীন এই সুইচ গেটকে ঘিরে প্রতিদিনই বাড়ছে নানা বয়সী দর্শনার্থী। কেউ পরিবার নিয়ে ঘুরতে আসছেন, কেউবা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসে কাটাচ্ছেন অবসর সময়। সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন ভবদাহ সুইচ গেটের চারপাশে মানুষের আনাগোনা বেড়েছে। বিকেলের দিকে এলাকাটি হয়ে ওঠে প্রাণচঞ্চল। দর্শনার্থীরা গেটের নির্মাণকাজ পর্যবেক্ষণবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা প্রশাসককে নিয়ে বিভিন্ন প্রোপাকান্ডার বিরুদ্ধে আইনজীবী ফোরামের প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ এর বিরুদ্ধে বিভিন্ন প্রোপাকান্ডার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিট। রবিবার (২৮ জুন) সকালে আইনজীবী সমিতির শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক এডভোকেট মোঃ আকবর আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব এ্যাড. মোঃ নুরুল আমিন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জজ কোর্টের বিজ্ঞ পিপি এ্যাড শেখ আবদুস সাত্তার। প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্যবিস্তারিত পড়ুন

মায়ের মুখে লাথি মেরে দাঁত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক, গ্রেপ্তারের পর কারাগারে

সাতক্ষীরা প্রতিনিধি: সন্তানের হাতে সবচেয়ে নিরাপদ থাকার কথা যে মায়ের, সেই মায়ের মুখেই লাথি মেরে দাঁত ভেঙে দেওয়ার মতো নির্মম ঘটনায় গ্রেপ্তার হয়েছে সাতক্ষীরার শ্যামনগরের এক মাদ্রাসা শিক্ষক মনিরুল ইসলাম। মানবিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করা এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিবারের বরাতে শ্যামনগর থানার ওসি (তদন্ত) পিয়ার উদ্দীন জানান, গত শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি গ্রামে পারিবারিক কলহের জেরে ৭২ বছর বয়সী মা আনোয়ারা বেগমের মুখেবিস্তারিত পড়ুন

বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের, রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের হাজরাকাটি গ্রামে বাবাকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় উদ্ধার করতে গিয়ে আব্দুল মান্নান (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন ২০২৬) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান পার্শ্ববর্তী ঝিকরগাছা বাজারে একটা ব্যাংকে চাকরি করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুল মান্নানের বাবা কৃষক সাজ্জাদ আলী বাড়ির পাশের একটি বৈদ্যুতিক মোটরে কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবাকে ওই অবস্থায়বিস্তারিত পড়ুন

মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতায় র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: “প্রকৃতি বাঁচলে বাঁচবে দেশ, জলবায়ু সংকটের হবে শেষ” স্লোগানকে সামনে রেখে মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক র‍্যালি, বিতর্ক প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতা অনুষ্ঠান ২০২৬ (সংযুক্ত কারিগরি) অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন ‘২৬) সকালে সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি বিশিষ্ট সমাজসেবক শেখ আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা রিক্স -ভ্যান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর

সাতক্ষীরা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- খুলনা ৬৮৬) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। রোববার (২৮ জুন) বিকালে শহরের কামালনগরে সাতক্ষীরা ফার্ণিচার ও রং শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মো. মিয়ারাজবিস্তারিত পড়ুন