Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নতুন দুই দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে সরকারি ছুটি

প্রতিবছর ৬ জুলাই পল্লী উন্নয়ন দিবস এবং ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এ কথা জানান সচিব নাসিমুল গণি। তিনি বলেন, ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস আগে পালন করা হতো। এখন আবার ফেরত আনা হয়েছে। গত ১৬ বছর এই দিবস পালন করা হয়নি। এদিন সরকারি ছুটি থাকবে।’ এছাড়া ৬ জুলাই থেকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতবিস্তারিত পড়ুন
আল জাজিরার প্রতিবেদন
পশ্চিমবঙ্গে ভোটাধিকার হারা লাখো মুসলিম

গত ৫০ বছর ধরে ভারতের জাতীয়, রাজ্য এবং স্থানীয় প্রতিটি নির্বাচনে ভোট দিয়ে আসছেন ৭৩ বছর বয়সী নবীজান মণ্ডল। কিন্তু হঠাৎ করেই তিনি দেখলেন, ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) প্রকাশিত ভোটার তালিকায় তার নাম নেই। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ এবং ৪ মে ফল প্রকাশের তোড়জোড় যখন তুঙ্গে, তখন এই খবর তাকে দিশেহারা করে দিয়েছে। নির্বাচনের ঠিক আগমুহূর্তে ইসিআই ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) বা বিশেষ নিবিড় সংশোধনীরবিস্তারিত পড়ুন
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত

তিন দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার। শনিবার (১৮ এপ্রিল) ঢাকায় এসে তিনি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং শিক্ষা খাতের বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করবেন। ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, সফরকালে বিশেষ দূত হার্ডার শিশুদের কল্যাণে বাস্তবসম্মত ও টেকসই উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবেন। চার্লস জে. হার্ডার বর্তমানে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট বা পররাষ্ট্র দপ্তরে ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূতবিস্তারিত পড়ুন
হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পক্ষ থেকে প্রেরিত উপহারসামগ্রী ইতোমধ্যে ঢাকা হজ অফিসে পৌঁছেছে। শুক্রবার (১৭ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেনের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর পক্ষ হতে আল্লাহর মেহমানদের জন্য কয়েক ধরনের উপহারসামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে এক লাখ বোতল মিনারেল ওয়াটার, যা হজক্যাম্পে আগত হজযাত্রীদেরকে সরবরাহবিস্তারিত পড়ুন
সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল

প্রকৃতির অমোঘ নিয়মে ঋতু বদলায়, বদলায় দৃশ্যপট। কিন্তু কিছু বিদায় শুধু নিয়মের বেড়াজালে আটকে থাকে না, তা হয়ে ওঠে এক পশলা বিষণ্ণতার নাম। সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আঙিনায় বৃহস্পতিবার তেমনই এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছিল। দীর্ঘ ২৭ বছরের বর্ণাঢ্য কর্মজীবন শেষে অবসরে গেলেন বিদ্যালয়ের প্রিয় শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল। বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই প্রবীণ শিক্ষকের বিদায় সংবর্ধনা, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় হাম-রুবেলা টিকা ক্যাম্পেইনের অ্যাডভোকেসি সভা

কলারোয়ায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান অভিযানের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় হাম-রুবেলার প্রতিষেধক টিকা প্রদান অভিযানের বিষয়ে সকলকে অবগত করানো হয়। ডা. শফিকুল ইসলাম আরও জানান, হাম-রুবেলার প্রতিষেধক এমআর টিকা ক্যাম্পেইন সারা দেশের ন্যায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলবে। ৬ মাস থেকেবিস্তারিত পড়ুন
খুলনায় প্রাথমিক বৃত্তি ও ৫০তম বিসিএস পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

প্রাথমিক বৃত্তি পরীক্ষা এবং ৫০তম বিসিএস লিখিত পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ হুরে জান্নাত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তিনি প্রথমে নগরীর রেভারেন্ড পলস হাই স্কুল কেন্দ্র পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫০তম বিসিএস লিখিত পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের উপপরিচালক রফিকুল ইসলাম এবং সংশ্লিষ্টবিস্তারিত পড়ুন
কালিগঞ্জ উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল ) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ত্রৈমাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নার্গিস সুলতানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গ্রাম আদালতের মাধ্যমে সাধারন মানুষের আইনী অধিকার নিশ্চিতবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ডি.বি প্রি-ক্যাডেট স্কুলের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় ডি.বি ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ডি.বি ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে স্কুল পরিচালনা কমিটির সেক্রেটারী ডা. মো. জাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আর আমাদের এই শিশুবিস্তারিত পড়ুন
আশাশুনি উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ত্রৈমাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শেখ মুরাদুল হকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলার সকল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সকল ইউনিয়নে নিয়মিত গ্রাম আদালত পরিচালনাবিস্তারিত পড়ুন

