মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন : সভাপতি গফুর, সম্পাদক গণেশ

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়ন (রেজিঃ নং ১৯৪৭) এর দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ ব্যাপক অংশগ্রহণ ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সাতক্ষীরা পৌরসভা চত্বরে সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। মোট ভোটার ১০৬ জন এর মধ্যে ১০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ভোটে দুটি প্যানেল সহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৯টি পদে ১৮ জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে। পৌরসভার সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাচনের পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্টা ও পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী ও সাবেক পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক ভিপি ও পৌর কাউন্সিলর শেখ শফিক উদ-দ্দৌলা- সাগর, নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ রবিউল আলম, মীর নাছের আলী ও মোঃ ইদ্রিস আলী। ভোট গ্রহণ শেষে বিকালে নির্বাচনী অংশগ্রহণকারী প্রার্থীদের সামনে ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার শেখ শফিক উদ-দ্দৌলা- সাগর। সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আব্দুল গফুর চেয়ার প্রতীকে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আবুল কালাম ছাতা প্রতীক পেয়েছেন ৪৭ ভোট। সহ-সভাপতি পদে ইদ্রিস আলী বিশ্বাস উড়োজাহাজ প্রতীকে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রহমত আলী ফুল প্রতীকে পেয়েছেন ৪০ ভোট। সাধারণ সম্পাদক পদে (স্বতন্ত্র প্রার্থী) গনেশ চন্দ্র দাস হরিণ প্রতীকে ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব রহমান আনারস প্রতীকে পেয়েছেন ৪১ ভোট। সহ সাধারণ সম্পাদক পদে তরুণ মন্ডল হাতি প্রতীকে ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল কাদের মোল্লা বাঘ প্রতিকে পেয়েছেন ৩৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদের মানিক হেলা পাখি প্রতীকে ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ সরদার বাইসাইকেল প্রতীকে পেয়েছেন ৪২ ভোট। কোষাধ্যক্ষ পদে জনি হেলা মাছ প্রতিকে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাসুদ রানা ফুটবল প্রতিকে পেয়েছেন ৪৩ ভোট। দপ্তর সম্পাদক পদে বিষু কুমার টেলিভিশন প্রতীকে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমজাদ আলী রিক্সা প্রতীকে পেয়েছেন ৪৫ ভোট। এছাড়াও কার্যকরী সদস্য পদে বিজয়ী হয়েছেন- কুদ্দুস মোল্লা, মোঃ সাজু কারিগর প্রমূখ। এর মধ্যে মহিলা কার্যকরী সদস্য পদে কুলসুম খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। উক্ত নির্বাচনে মামা ভাগ্নে পরিষদের পুরা প্যানেল নিরঙ্কুশ ভাবে জয়লাভ করেছেন। দীর্ঘদিন পরে সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় ভোটাররা বেজায় খুশি হয়েছেন এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জমি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৬ বছরের বৃদ্ধ

সাতক্ষীরায় জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং জমিতে থাকা পাকা ধান কেটে নেওয়ারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানাল ডি.বি. ইউনাইটেড হাইস্কুল

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করায় মো. নাজমুল হুসাইনকেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় সমাজসেবা কার্যালয় পরিদর্শনে উপ-পরিচালক
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন
  • সাতক্ষীরা আদালত চত্বরে বোমা সদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে সাধারণ মানুষ
  • কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জেলা শ্রমিক দলের আনন্দ মিছিল
  • সাতক্ষীরা আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধী ক্যালেন্ডার বিক্রেতার টাকা নিয়ে প্রতারণার অভিযোগ
  • সাতক্ষীরা সদরের নতুন ইউএনও’কে ডিবি গার্লস স্কুলের শুভেচ্ছা, শিক্ষার মানোন্নয়নে আশাবাদ
  • হঠাৎ সাতক্ষীরার ডি.বি. হাইস্কুল পরিদর্শনে যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব, সম্পাদক সিরাজুম মুনির
  • সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপন
  • সাতক্ষীরা সরকারি পলিটেকনিকে নবীনদের বরণ, ১৪ শিক্ষার্থী পেল সম্মাননা