কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব


কামরুল হাসান।। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ ৩টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বেত্রবতী হাইস্কুলের হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন-দীর্ঘবছর ধরে অবহেলিত কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবন নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়ন ও একমাত্র খেলার মাঠ উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম মাহফুজুর রহমান।
প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল এঁর সঞ্চালনায় গাছের চারা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, শিক্ষার্থীদের পক্ষে জেরিন তাবাচ্ছুম মেধা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, প্রভাষক সালাহউদ্দীন পারভেজ, মাসটার মনিরুজ্জামান, এসএমসি সদস্য শিক্ষক দিলিপ কুমার পাল, বিএনপি নেতা আমান উল্লাহ আমান শেখ, রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবুবকর ছিদ্দিক, মশিউর রহমান, নাছরিন সুলতানা, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, দেবাশীষ সরদার, শেখ মহিরুল ইসলাম, পপি মন্ডল, হাফেজ মাওলানা আজহারুল ইসলাম, সাবেক যুবদল নেতা মামুন কবির, সামিউল আজম চঞ্চল, হাবিবুর রহমান হাবিব, মাসুম বিল্লাহ, আলি হাসান, বেত্রবতী হাইস্কুলের অফিস সহায়ক ফারুক হোসেন, এরশাদ আলী প্রমুখ।

আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এসএম মাহফুজুর রহমানসহ অতিথিবৃন্দ স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে নানা প্রজাতির একটি করে গাছের চারা তুলে দেন।
অনুরূপভাবে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ কলারোয়া পৌর সদরের মডেল মাধ্যমিক বিদ্যালয় ও জালালাবাদ ইউনিয়নের বাঁটরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।
এসময় ঐ দুটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অবসরপ্রাপ্ত ব্যাংকার সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক রুহুল আমিন, উপজেলা জামায়াতের আমীর সহকারী শিক্ষক মাওলানা কামারুজ্জামান, মোস্তফা বাকী বিল্লাহ শাহী, বাঁটরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, স্থানীয় বিএনপি নেতা নুরুল ইসলাম,শরিফুর রহমান আপেল, সহকারী শিক্ষক কামরুজ্জামান, শাহাদাত হোসেন প্রমুখ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
জুলফিকার আলী : সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ভোররাতে ফজরের নামাজ পড়তে বের হওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
কলারোয়ার কেঁড়াগাছি প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন


