Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
হাতের মুঠোয় দুর্যোগ পরিষেবা
সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা

দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে এবং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দুর্যোগ ঝুঁকি হ্রাস করার লক্ষ্যে সাতক্ষীরায় এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘প্র্যাকটিক্যাল অ্যাকশন’-এর যৌথ উদ্যোগে ‘বাংলাদেশ ডিজাস্টার অ্যালার্ট’ মোবাইল অ্যাপের ব্যবহারিক কার্যকারিতা বিষয়ে এই ওরিয়েন্টেশন সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৩টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘর সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এই ‘ডিজাস্টারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম (ক্যাফ)-এর জেলা পর্ষদ গঠন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা শহরের পানসি হোটেলের সম্মেলন কক্ষে ক্লাইমেট অ্যাকশন ফোরামের গঠন ও অর্ধবার্ষিক সমন্বয় সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন। সভায় জলবায়ু সংকট ও উপকূলীয় এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাপাসিটিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল

সংগঠনিক সপ্তাহ উপলক্ষে অপপ্রচার শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকালে শহরের মাওয়া মাওয়া চায়নিজ রেস্টুরেন্টের সামনে থেকে সাতক্ষীরা জেলা, সদর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে একটি প্রতিবাদ মিছিল বের হয়। প্রতিবাদ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চায়না বাংলার সামনে গিয়ে সমাবেশ করে। সমাবেশে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে প্রতিবাদ মিছিল ও সমাবেশে বক্তব্যবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২৮জুন ২০২৬ সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকালে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন ডা. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২৮জুন ২০২৬ সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি তুলে ধরেন। আগামী ২৮ জুন ১ হাজার ৯শ ৩৮টি কেন্দ্রে সাতক্ষীরা জেলায় ২ লক্ষ ৫৩ হাজার ৭২৩ জন শিশুকে ৬ থেকেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ

সাতক্ষীরা সদর উপজেলায় যুব-নেতৃত্বে দুর্যোগের উপর স্থায়ী আদেশাবলী (এসওডি) ও আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন-২০২৬) সকাল ১০ টায় সদর উপজেলা উপজেলা পরিষদ হলরুমে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর প্রকল্পবিস্তারিত পড়ুন
বিআরটিএ’র উদ্যোগে
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সাতক্ষীরায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মাঝে ৪৭ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, সাতক্ষীরা জেলায় বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ৯ জনের পরিবার এবং আহত ২ জনের পরিবারের সদস্যদের অনুকূলে বিআরটিএ ট্রাস্টি বোর্ডবিস্তারিত পড়ুন
আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায় ১৮ ঘণ্টার মালয়েশিয়ার সফর শেষে তিনি চীন সফরে গেছেন। মালয়েশিয়া সরকারকে এক বার্তায় তিনি এই কৃতজ্ঞতা জানান। মঙ্গলবার (২৩ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, “আমার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী ড. ওয়ান আজিজা বিনতি ওয়ান ইসমাইলকে তাদের অবিশ্বাস্য উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য আন্তরিকবিস্তারিত পড়ুন
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চেয়েছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি দাবি করেন, তাদের এই পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (২৩ জুন) সকালে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় এক ব্রিফিংয়ে এ কথা বলেন ডিএমপি কমিশনার। ডিএমপি কমিশনার বলেন, আজ কার্যক্রম নিষিদ্ধ একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মিছিল, সমাবেশ বা জমায়েত হওয়ার বিষয়েবিস্তারিত পড়ুন
ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ফ্যাসিবাদের যেকোনো ধরণের ইঙ্গিত বা অশুভ কর্মকাণ্ড প্রতিহত করতে হবে। মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিছিলটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়বিস্তারিত পড়ুন
বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি

জুলাই হত্যাকাণ্ড ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিসহ বিভিন্ন আলোচিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারলে এই সরকার কোনোভাবে পাঁচ বছরের মেয়াদ সম্পূর্ণ করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ডসহ সকল গুম-খুন এবং শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার অবিলম্বে নিশ্চিত করতে হবে। বিচার যদি নিশ্চিত না করা হয়, এই সরকারবিস্তারিত পড়ুন

