সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে পাঁচজনের মধ্যে ভ্যান বিতরণ করা হয়েছে। ‘উপকূল অঞ্চল নিরাপত্তা’ প্রকল্পের আওতায় এলজি বাংলাদেশের উদ্যোগে এ ভ্যান বিতরণ করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সাতক্ষীরার ২৪ নম্বর মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আটজন অসচ্ছল ও কর্মসংস্থান প্রত্যাশী মানুষের হাতে ভ্যান তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে এলজি ইলেকট্রনিক্স সিঙ্গাপুর (বাংলাদেশ ব্রাঞ্চ)-এর হেড অব মার্কেটিং বেনজির রাকিবুল হাসান ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড ট্যাক্স) রেহানউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ফয়সাল আলম।

আয়োজকেরা বলেন, উপকূলীয় এলাকার দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের উদ্দেশ্য। ভ্যান ব্যবহারের মাধ্যমে উপকারভোগীরা আয় করতে পারবেন এবং পরিবারের আর্থিক চাহিদা পূরণে ভূমিকা রাখতে পারবেন।

বাস্তবায়নকারীদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ উপকূলীয় মানুষের অর্থনৈতিক নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি তাঁদের স্বাবলম্বী হতে সহায়তা করবে।

প্রসঙ্গত, এলজি অ্যাম্বাসেডর ২০২৬ হিসেবে শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন মনোনীত হয়েছেন। তাঁর উদ্যোগের অংশ হিসেবে ‘উপকূল অঞ্চল নিরাপত্তা’ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

সুন্দরবনে দুবলার চরে ঘুরতে আসা পর্যটক রিয়াজ আহমেদের মরদেহ উদ্ধার

সুন্দরবনের দুবলার চরে ঘুরতে এসে নিখোঁজ হওয়া ময়মনসিংহের পর্যটক রিয়াজ আহমেদের মরদেহবিস্তারিত পড়ুন

শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী এ. করিম মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিস্তারিত পড়ুন

শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় গাবুরা ইউনিয়নে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের আওতায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ
  • ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা
  • শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন
  • সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ
  • বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি
  • শ্যামনগরে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
  • সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধে জাল পুড়িয়ে জেলেদের বিক্ষোভ
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • শ্যামনগরে জীবন-জীবিকা উন্নয়নে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ