Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আমরাই দেশের জনগণের কল্যাণে কাজ করি : প্রধানমন্ত্রী

একমাত্র আওয়ামী লীগই ক্ষমতায় এসে দেশের উন্নয়ন করে, মানুষের কল্যাণের কাজ করে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরাই দেশের জনগণের কল্যাণে কাজ করি। কিন্তু বিএনপি কী করে? ‘তারা (বিএনপি) ২০০১ সালে ক্ষমতায় এসে কত মেয়েকে নির্যাতন করেছে? বাংলাদেশের এমন কোনো জায়গা নেই তারা অত্যাচার করেনি। পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে নির্যাতন করেছিল, বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে ঠিক একইভাবে অত্যাচার করেছিল।’ শনিবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের ৬ষ্ঠ জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যেবিস্তারিত পড়ুন
১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে নয়, নয়া পল্টনে হবে : মির্জা ফখরুল

আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নয়, নয়া পল্টনে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকালে কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের সভানেত্রী, যারা তাকে বলে প্রধানমন্ত্রী। আমরা বলি অবৈধ প্রধানমন্ত্রী। জোর করে দুইবার নির্বাচন করেছে। ২০১৪ আর ২০১৮। ২০১৪ তে কেউ ভোট দিতে যায়নি। ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে। আরবিস্তারিত পড়ুন
মহিলা আ.লীগের সভাপতি চুমকি, সম্পাদক শিলা

আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পেয়েছেন মেহের আফরোজ চুমকি এবং সাধারণ সম্পাদক হয়েছেন শবনম জাহান শিলা। শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ ত্রি-বার্ষিক সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে এ ঘোষণা দেওয়ার কথা জানান তিনি। প্রসঙ্গত, মহিলা আওয়ামী লীগের ৫ম জাতীয় জাতীয় সম্মেলন হয়েছিল ২০১৭ সালের ৪ মার্চ। সেই সময় সংগঠনটির সভাপতির দায়িত্ব পানবিস্তারিত পড়ুন
বুবলীর প্রতিটি বক্তব্যই আমার কাছে হাস্যকর মনে হয়: অপু বিশ্বাস

জন্মদিন উপলক্ষে শাকিব খানের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পাওয়ার কথা সংবাদমাধ্যমে জানানোর পরই যেন বিপাকে পড়েন অভিনেত্রী শবনম বুবলী। কেননা অভিনেত্রী অপু বিশ্বাস সংবাদের লিংকটি ব্যক্তিগত ফেসবুকে শেয়ার করে কারো নাম উল্লেখ না করে একটি স্ট্যাটাস দেন। তারপর ধারাবাহিকভাবে যেন বাগযুদ্ধে জড়িয়ে পড়েন দুই অভিনেত্রী। তবে তারা কেউ কারো নাম উল্লেখ করেননি তাদের পোস্টে। সম্প্রতি বুবলী বলেছেন, শাকিব খান এবং তার মাঝে তৃতীয় একজন হঠাৎ করেই ঢুকে গেছেন। এমন জবাবেরবিস্তারিত পড়ুন
ডিজিএফআই কর্মকর্তা নিহতের ঘটনায় ৩১ জনের নামে মামলা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্তে র্যাবের ওপর হামলা ও ডিজিএফআইয়ের কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা হয়েছে। তাতে ৩১ জনকে নাম উল্লেখ্য করে ৩০-৩৫ কে আসামি করা হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে মামলা লিপিবদ্ধ করার কথাটি জানান নাইক্ষ্যংছড়ি থানার ওসি তদন্ত মোহাম্মদ শাহজাহান। তিনি জানান, ৪৮ ঘন্টা আগে ডিজিএফআইয়ের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৩১ জনের নামীয় আসামি করা হয়েছে। অজ্ঞাত আরও ৩০-৩৫ কেউ আসামি হিসেবে লিপিবদ্ধ রয়েছে। গেলবিস্তারিত পড়ুন
দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কা, নিহত ৩
চট্টগ্রামের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা পিকআপের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পিকআপচালক মাদারীপুরের শিবচর থানার ভদ্রাসন এলাকার আব্দুর রব বেপারির ছেলে মো. খোরশেদ আলম (৩৮), ফিরোজপুরের স্বরূপকাঠি থানার বলদিয়া এলাকার মো. হাসান (৪২), বরিশালের বানারিপাড়া থানার বিশার কান্দি এলাকার মোহাম্মদ হায়দার আলীর ছেলে মো. সোহেল (৩৮)। আহত আরিফ (৩০) ও মো.বিস্তারিত পড়ুন
সরকারের পতন বেশি দূরে নয়: নোমান

বর্তমান সরকারের পতন খুব বেশি দূরে নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেছেন, আজকে ক্ষমতাসীন সরকারের ব্যর্থতার কারণে মানুষ জেগে উঠেছে। জিনিসপত্রের দাম বেড়েছে। দেশে চরম সংকট দেখা দিয়েছে। আমরা এ সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবো না। এ সরকার দিনের ভোট রাতে করেছে। নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে। ইনশাআল্লাহ্, আমরা আন্দোলনে জয়ী হবো। নোমান বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ হবে। সেখানে সরকারের পরিবর্তন ঘটাবে সেটা আমরাবিস্তারিত পড়ুন
যশোরে গণমানুষের ঢল সরকারের প্রতি আস্থার প্রমাণ দিয়েছে: ওবায়দুল কাদের

যশোরের জনসভায় গণমানুষের ঢল বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকারের প্রতি দেশবাসীর আস্থা আবারও প্রমাণ করেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির সমালোচনা করে তিনি বলেছেন, বিএনপি প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে নির্বিঘ্নে সভা-সমাবেশ করছে। আবার সরকার কর্তৃক তাতে বাধাদানের মিথ্যা অভিযোগ তুলে তাদের বিদেশি প্রভুদের কাছে রাজনৈতিক অনুকম্পা প্রার্থনা করছে। দেশে মুক্ত গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই বিএনপি সমাবেশের নামে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করতে পারছে।বিস্তারিত পড়ুন
কুমিল্লার সমাবেশস্থলেই জুমার নামাজ পড়লেন বিএনপি নেতাকর্মীরা

কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশস্থলেই জুমার নামাজ আদায় করেছেন বিএনপির নেতাকর্মীরা। এসময় কেন্দ্রীয় একাধিক নেতাও তাদের সঙ্গে ছিলেন। শুক্রবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে হাজী ইয়াছিন ও সাক্কু গ্রুপ পৃথকভাবে টাউনহল মাঠে নামাজ আদায় করে। মাঠের পশ্চিম পাশে ইয়াছিন গ্রুপ আর পূর্ব পাশে ছিল সাবেক মেয়র সাক্কু গ্রুপ। ইয়াছিন গ্রুপের নামাজে ইমামতি করেন কেন্দ্রীয় ওলামাদলের আহ্বায়ক মাওলানা নেছার আহমেদ। নামাজে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড.বিস্তারিত পড়ুন
কলারোয়ায় দুস্থ মহিলাকে ছাগল উপহার দিলো আশার আলো সংগঠন

সাতক্ষীরার কলারোয়ার সামাজিক স্বেচ্ছাসেবি সংগঠন আশার আলো’র পক্ষ থেকে ছাগল বিতরণ করা হয়েছে। উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের গোয়ালচাতর গ্রামের মৃত আব্দুল আজিজের স্ত্রী মোমেনা খাতুনকে ছাগল প্রদান করে সংগঠনটি। শুক্রবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে সংগঠনটির কার্যালয়ে ছাগল বিতরণকালে উপস্থিত ছিলেন আশার আলোর প্রধান উপদেষ্টা সাবেক প্রধান শিক্ষক আনিছুর রহমান, শিক্ষক বদরুজ্জামান বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কবিরুজ্জামান, আশার আলোর সভাপতি প্রভাষক আবু সাঈদ সরদার, সহ.সভাপতি শাহিনুজ্জামান, সাধারণ সম্পাদক আশিকুজ্জামানবিস্তারিত পড়ুন

