শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ার কয়লায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে মাটিকুমরা একাদশ চ্যাম্পিয়ন

কলারোয়ার কয়লায় বঙ্গবন্ধু নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঝিকরগাছার মাটিকুমরা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। আর রানার্সআপ হয়েছে জালালাবাদ পল্লী উন্নয়ন যুব সংঘ একাদশ। শনিবার বিকেলে উপজেলার কয়লা প্রগতি সংঘ (কেপিএস) স্থানীয় কয়লা হাইস্কুল ফুটবল মাঠে ওই খেলার আয়োজন করে। খেলায় মাটিকামরা একাদশ ৩-১ গোলে জালালাবাদ পল্লী উন্নয়ন যুব সংঘ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ২০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফেনসিডিলসহ সাবেক জেলা পরিষদ সদস্য আটক

সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদস্য আল ফেরদাউস আলফাকে মাদকসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৬ নভেম্বর) ভোর রাতে সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের কাশেমপুর এলাকা থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে ডিবি। আলফাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। তিনি বলেন, বিস্তারিত পরে জানানো হবে। আলফা সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদস্য। তিনি দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। উল্লেখ্য, আল ফেরদৌস আলফা মাদক মামলায় ইতোপূর্বেবিস্তারিত পড়ুন

মনিরামপুরের চালুয়াহাটি ইউনিয়নের মেম্বার আতিয়ারের ইন্তেকাল

যশোরের মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের আতিয়ার রহমান (৪৫) নামের এক মেম্বার ইন্তেকাল করেছেন (ইন্নিলিল্লাহী…রাজেউন)। শুক্রবার (২৫ নভেম্বর-২০২২) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে তিনি হঠাৎ অসুস্থ্য হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্যা আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুম আতিয়ার রহমান উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত মেম্বার। তিনি চালুয়াহাটি গ্রামের জোব্বার আলী দফাদারের ছেলে। শনিবার (২৬ নভেম্বার-২০২২) সকাল সাড়ে ১০টায় স্থানীয়ভাবে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের নির্বাচনী তপশীল ঘোষণা উপলক্ষে আলোচনা সভা

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নির্বাচনীয় তপশীল ঘোষণা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম এর প্রধান নির্বাচন কমিশনার এ্যাডঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ফোরামের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার এ্যাডঃ শ্রী সম্ভু নাথ সিংহ ও এ্যাডঃ আল মাহমুদ পলাশ, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক তৃতীয়বিস্তারিত পড়ুন

বিদেশিদের হস্তক্ষেপে কোনো রাষ্ট্রের কল্যাণ হয় না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বিএনপির দিকে ইঙ্গিত করে বলেছেন, বিদেশিদের হস্তক্ষেপে কোনো রাষ্ট্রের কল্যাণ হয় না। কিছু কিছু লোক বিদেশিদের কাছে গিয়ে চান, তারা একটা চাপ দিক। এটা খুবই দুঃখজনক। তারা হস্তক্ষেপ করলে কোথাও ভালো ফল আসে না। বিদেশিরা কখনই মঙ্গলের কাজে আসে না। শনিবার ঢাকায় বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশনের (ফোসা) উদ্যোগে দিনব্যাপীবিস্তারিত পড়ুন

বেতন নেবেন না মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার ১০তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আনোয়ার ইব্রাহিম। প্রধানমন্ত্রী হিসেবে কোনো বেতন না নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দিয়েছেন। এতে তিনি মন্ত্রীদের কম বেতন দেওয়ার পাশাপাশি ছোট আকারের মন্ত্রিসভা গঠন করা হবে বলে জানিয়েছেন। খবর দ্য স্টার মালয়েশিয়ার। আনোয়ার ইব্রাহিম বলেন, মন্ত্রীদের আগের চেয়ে কম বেতন দেওয়া ও ছোট মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনা চলছে। তিনি বলেন, তার মূল অগ্রাধিকার হচ্ছে, মানুষের জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় কমানো।বিস্তারিত পড়ুন

কর্ণফুলী টানেল

খাওয়ার টেবিলেই চীনের প্রধানমন্ত্রী সেই প্রস্তাবে রাজি হয়ে যান: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সঙ্গে অবকাঠামো ও আর্থিকভাবে যুক্ত রয়েছে চীন। তবে শুরুতে এই টানেল অর্থায়নে রাজি ছিল না তারা। এমনকি প্রধানমন্ত্রীর চীন সফরে কূটনৈতিকভাবে প্রচেষ্টার পরও রাজি হয়নি তারা। চীনের কাছে চট্টগ্রামের কর্ণফুলী টানেল নির্মাণের ঋণ প্রস্তাবের সেই গল্প জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, প্রস্তাবটা তারা প্রথম দিকে গ্রহণ করতে চায়নি। একটু সমস্যা ছিল। চীন সফরে গিয়ে আমি খাবার টেবিলে খেতে খেতে চীনেরবিস্তারিত পড়ুন

মিছিল-মিটিং করেন আপত্তি নেই কিন্তু মানুষকে অত্যাচার করলে ছাড়বো না : প্রধানমন্ত্রী

সহ্য করাকে দুর্বলতা মনে না করতে বিএনপিকে সতর্ক করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আন্দোলনের নামে বোমা মারলে, মানুষকে অত্যাচার করলে একটাকেও ছাড়ব না। শনিবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের ৬ষ্ঠ জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। শেখ হাসিনা বলেন, ‘আমরা হুঁশিয়ার করে বলেছি- আপনারা আন্দোলন করেন, সংগ্রাম করেন, মিছিল করেন, মিটিং করেন কোনো আপত্তি নেই। কিন্তু যদি কোনো মানুষকে পুড়িয়ে মারারবিস্তারিত পড়ুন

আমরাই দেশের জনগণের কল্যাণে কাজ করি : প্রধানমন্ত্রী

একমাত্র আওয়ামী লীগই ক্ষমতায় এসে দেশের উন্নয়ন করে, মানুষের কল্যাণের কাজ করে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরাই দেশের জনগণের কল্যাণে কাজ করি। কিন্তু বিএনপি কী করে? ‘তারা (বিএনপি) ২০০১ সালে ক্ষমতায় এসে কত মেয়েকে নির্যাতন করেছে? বাংলাদেশের এমন কোনো জায়গা নেই তারা অত্যাচার করেনি। পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে নির্যাতন করেছিল, বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে ঠিক একইভাবে অত্যাচার করেছিল।’ শনিবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের ৬ষ্ঠ জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যেবিস্তারিত পড়ুন

১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে নয়, নয়া পল্টনে হবে : মির্জা ফখরুল

আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নয়, নয়া পল্টনে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকালে কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের সভানেত্রী, যারা তাকে বলে প্রধানমন্ত্রী। আমরা বলি অবৈধ প্রধানমন্ত্রী। জোর করে দুইবার নির্বাচন করেছে। ২০১৪ আর ২০১৮। ২০১৪ তে কেউ ভোট দিতে যায়নি। ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে। আরবিস্তারিত পড়ুন