Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বিয়ের দু’-তিন দিনের মধ্যেই যে গ্রাম থেকে পালান বেশির ভাগ নববধূ!

ভারতের মহারাষ্ট্রের ঘটনাটি এটি। সেখানকার প্রাচীন নগরী নাসিক। সেখান থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে সুরগানা তালুকের ছোট গ্রাম দান্ডিচি বারি। গোটা গ্রামে মোট ৩০০ জনের বসবাস। কিন্তু এই গ্রামে কোনও পুরুষের বিয়ে হলে আনন্দ করার বদলে শঙ্কায় থাকে সেই পরিবার এবং গ্রামের বাকিরা। বিয়ে হওয়া সত্ত্বেও সুখী সাংসারিক জীবন কেমন হয় তা এই গ্রামের অনেক পুরুষই জানেন না। কারণ এই গ্রামে বেশির ভাগ নারীই বিয়ের পর বাড়ি ছেড়ে পালিয়ে যান। কিন্তুবিস্তারিত পড়ুন
দুর্ধর্ষ ডাকাতি, মাত্র ৯ মিনিটেই খোয়া গেল ১৭ কোটি টাকা!

দুর্ধর্ষ এক ডাকাতির ঘটনা ঘটেছে জার্মানিতে। সম্প্রতি দেশটির মানচিং বাভারিয়ার জাদুঘরে এই ডাকাতির ঘটনা ঘটে। এতে মাত্র ৯ মিনিটে ১.৬ মিলিয়ন ইউরো খোয়া যায়, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৬ কোটি ৯৬ লাখ ৪৮ হাজার টাকারও বেশি। জানা গেছে, ডাকাতিতে ওই জাদুঘর থেকে খোয়া দুষ্প্রাপ্য সেল্টিক স্বর্ণমুদ্রাসহ একাধিক মূল্যবান বস্তু। কিন্তু কীভাবে ঘটল এই ডাকাতির ঘটনা? ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডাকাতরা হাইটেক নিরাপত্তা ব্যবস্থাকেও অকার্যকর করে দিয়েছিল। এ সময়বিস্তারিত পড়ুন
রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় মো. বদরুল আলম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় রেলক্রসিং পারাপারের সময় এ ঘটনা ঘটে। নিহত বদরুল আলম নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন গ্রামের আবদুস সবুরের ছেলে। জানা গেছে, রেলক্রসিং দিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত বদরুল আলমকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্যবিস্তারিত পড়ুন
মহিষের লাথি-গুঁতোয় আহত সাবেক এমপি বদি

মহিষের গুঁতোয় ও লাথিতে আহত হয়েছেন কক্সবাজার-৪ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি। রবিবার বিকেলে টেকনাফ সদরের সমুদ্র সৈকত এলাকায় এ ঘটনা ঘটে। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাবেদ ইকবাল। এ সংক্রান্ত একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযাগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জানা যায়, রবিবার বিকেলে সমুদ্র সৈকত এলাকায় মহিষের লড়াইয়ের আয়োজন করা হয়। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদি। লড়াই চলাকালীন একটি মহিষের শিংয়ের গুঁতোয়বিস্তারিত পড়ুন
আদালতের ভার্চুয়াল শুনানিকালে বিছানায় অর্ধনগ্ন নারী বিচারক খাচ্চেন সিগারেট!

ঘটনাটি কলম্বিয়ার। সেখানে জুম কলে আদালতের শুনানি চলার সময় অর্ধনগ্ন অবস্থায় বিছানায় শুয়ে সিগারেটের মাধ্যমে মাদক নেওয়ার অভিযোগ উঠেছে এক নারী বিচারকের বিরুদ্ধে। এর জেরে বরখাস্ত করা হয়েছে তাকে। ৩৩ বছর বয়সী ওই নারী বিচারকের নাম ভিভিয়ান পোলানিয়া। তার এমন কাণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। খবর ডেইলি মেইলের। জানা গেছে, পেশার বাইরে তিনি ফ্যাশন, ট্যাটুতে মগ্ন থাকেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন নগ্ন-অর্ধনগ্ন ছবি। ব্যক্তি জীবনে একজন মানুষ তার পছন্দের যেকোনোবিস্তারিত পড়ুন
এসএসসির ফল জানা যাবে যেভাবে

চলতি বছরের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের ২০ লাখের বেশি পরীক্ষার্থীর ফল আজ সোমবার প্রকাশ করা হবে। সকালে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ফলাফলের বিস্তারিত জানানো হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় এসএসসি পরীক্ষার ফল নিজ নিজ প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগেবিস্তারিত পড়ুন
‘৬৬ শতাংশ ফেসবুক অ্যাকাউন্টের তথ্য পেয়েছে সরকার, ‘টিকটকও দিতে আগ্রহী’

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, ফেসবুক এখন কেবল ট্যাক্স আর ভ্যাট দেয় না। তারা নিজেরা এখন বলছে আমরা বাংলাদেশ সরকারকে তাদের চাহিদার ৬৬ শতাংশ অ্যাকাউন্টের তথ্য সরবরাহ করেছি। টিকটকও আমাদের কাছে তাদের তথ্য দিতে আগ্রহী। ‘৬৬ শতাংশ ফেসবুক অ্যাকাউন্টের তথ্য পেয়েছে সরকার’ রোববার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা মনে করি প্রত্যেকটি সামাজিক মাধ্যম বাংলাদেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আমাদেরবিস্তারিত পড়ুন
হিন্দু শাস্ত্রীয় সংগীত ইংরেজিতে অনুবাদের উদ্যোগ

ইংরেজি ভাষায় কীর্তন, শ্যামা ও ভজনের মতো হিন্দু শাস্ত্রীয় সংগীতগুলো অনুবাদ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। নজরুল ইনস্টিটিউট এ বিষয়ে একটি প্রকল্প নিতে যাচ্ছে। রবিবার (২৭ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিষয়টি অবহিত করা হয়। কমিটি এর আগের বৈঠকে এ বিষয়ে একটি সুপারিশ করেছিল। কমিটির সভাপতি সিমিন হোসেনের (রিমি) সভাপতিত্বে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, কাজী কেরামত আলী, অসীম কুমার উকিল, সুবর্ণা মুস্তাফা এবং শেরীফা কাদেরবিস্তারিত পড়ুন
বিশ্বকাপে টিকে থাকতে মেসি ম্যাজিকে জিতলো আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে জয় পেয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে মেসিরা। বিশ্বসেরা খেলোয়াড় তো তাদেরই বলে যারা দলের প্রয়োজনে জ্বলে উঠবেন। মেসিকে কেন তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার বলা হয় তা যেন আরো একবার প্রমাণ করলেন তিনি। বিশ্বকাপে টিকে থাকতে হলে জয় পেতেই হবে মেক্সিকোর বিপক্ষে। এমন কঠিন মুহূর্তে দল যখন ৬০ মিনিটেও গোল পাচ্ছিল না ঠিক তখনই যেন আলোকবর্তিকাবিস্তারিত পড়ুন
এবার ১ ডিসেম্বর থেকে রাজশাহীর আট জেলায় পরিবহন ধর্মঘট

সড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ ১১ দফা দাবিতে ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে সড়ক পরিবহন মালিক-শ্রমিক পরিষদ। শনিবার (২৬ নভেম্বর) বিকেল নাটোরে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের বিভাগীয় যৌথ সভা শেষে এ তথ্য জানানো হয়। বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক পরিষদের সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব জানান, সড়কে থ্রি-হুইলার, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধসহ ১১ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়। ৩০ নভেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহনবিস্তারিত পড়ুন

