শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুর্ধর্ষ ডাকাতি, মাত্র ৯ মিনিটেই খোয়া গেল ১৭ কোটি টাকা!

দুর্ধর্ষ এক ডাকাতির ঘটনা ঘটেছে জার্মানিতে। সম্প্রতি দেশটির মানচিং বাভারিয়ার জাদুঘরে এই ডাকাতির ঘটনা ঘটে। এতে মাত্র ৯ মিনিটে ১.৬ মিলিয়ন ইউরো খোয়া যায়, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৬ কোটি ৯৬ লাখ ৪৮ হাজার টাকারও বেশি।

জানা গেছে, ডাকাতিতে ওই জাদুঘর থেকে খোয়া দুষ্প্রাপ্য সেল্টিক স্বর্ণমুদ্রাসহ একাধিক মূল্যবান বস্তু। কিন্তু কীভাবে ঘটল এই ডাকাতির ঘটনা?

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডাকাতরা হাইটেক নিরাপত্তা ব্যবস্থাকেও অকার্যকর করে দিয়েছিল। এ সময় সেখানে থাকা বাজেনি সতর্কীকরণ ঘণ্টাও।

কিন্তু কাদের হাত রয়েছে এই ডাকাতির পিছনে? তা নিয়ে চিন্তা পড়েছে গেছে স্থানীয় পুলিশ প্রশাসন। আন্তজার্তিক কোনও সংযোগ কাজ করছে কি না তা তদন্ত শুরু করে দেখছে জার্মান পুলিশ।

ডাকাতির ঘটনার বর্ণনা দিয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তা লিমার জানিয়েছেন, দু’দিন আগে দুপুরে ম্যানচিংয়ের সেল্টিক ও রোমান মিউজিয়ামের এলাকাতে টেলিকম হাবের তার কাটা হয়। তারপরই আচমকা ওই এলাকার ইন্টারনেট বন্ধ হয়ে যায়। ওই জাদুঘরের সিসিটিভি ফুটেজে দেখা গেছে ডাকাত দল স্থানীয় সময় ঠিক দুপুর ১.২৬ মিনিট নাগাদ জাদুঘরে প্রবেশ করে এবং ৯ মিনিট পর বেড়িয়ে যায়। কিন্তু এ সময় কোনও অ্যালার্ম বাজেনি।
সূত্র: বিবিসি

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম

মালয়েশিয়ায় এখন থেকে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারেবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে মশক নিধন শেখার দরকার নেই, ডোবার পাশে বসলেই উপায় বের হবে : প্রধানমন্ত্রী
  • বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেও খোঁজ নেয়নি কেউ
  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’
  • ভাইরাল সেই ভিডিওতে ট্রাম্প কি সত্যিই চীনা প্রেসিডেন্টের নোটবুকে উঁকি দিয়েছিলেন?
  • ৬ হাজার বছর পুরোনো পাহাড়ের গুহায় তামার কারখানা!
  • কারাগারে বন্দীর সঙ্গে বিয়ে হলো ভুক্তভোগীর
  • ছদ্মবেশে মাঝরাতে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব
  • ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম কারাগারে, ডিএনএ টেস্টে মিলল চাঞ্চল্যকর তথ্য
  • সচিবালয় থেকে নিজেই গাড়ি চালিয়ে সস্ত্রীক চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে গেলেন প্রধানমন্ত্রী