বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

টিপু হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন

১৫ লাখ টাকার বাজেটে দুবাই থেকে কিলিং মিশন পরিচালনা

বহুল আলোচিত ও চাঞ্চল্যকর আ.লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হয়েছে। এ হত্যার সঙ্গে জড়িত মাস্টারমাইন্ডসহ গ্রেফতার চারজন জানিয়েছেন, ২০১৩ সালে মতিঝিলে যুবলীগ নেতা মিল্কী হত্যার প্রতিশোধ নিতেই টিপুকে হত্যা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা মিল্কীর সহযোগী ছিলেন। পরিকল্পনাকারীরা আরও জানায়, টিপুকে হত্যার জন্য ১৫ লাখ টাকা বাজেট করেন তারা। আন্ডার ওয়ার্ল্ড ডন মুসার তত্ত্বাবধানে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। দুবাই থেকে এ কিলিং মিশন পরিচালনাবিস্তারিত পড়ুন

নির্বাচন বিএনপির জন্য অপেক্ষা করবে না : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেছেন, এদিক ওদিক না ঘুরে নির্বাচনের প্রস্তুতি নিন, অনেক ষড়যন্ত্র করেও গত এক যুগেরও বেশি সময় ধরে কোনো লাভ হয়নি। বাকি সময়েও লাভ হওয়ার সম্ভাবনা নেই। তিনি শনিবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়নের লক্ষ্যে আওয়ামী লীগের সাংগঠনিক ইউনিটগুলোর মাঝে সদস্য সংগ্রহ বই বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সময় ও স্রোত যেমন কারে জন্য অপেক্ষা করে না।বিস্তারিত পড়ুন

দেশে-বিদেশ অটিজমের গুরুত্ব, সচেতনতা বেড়েছে পুতুলের অক্লান্ত প্রচেষ্টায় : প্রধানমন্ত্রী

মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের অক্লান্ত প্রচেষ্টায় দেশে ও বিদেশ অটিজমের গুরুত্ব, সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মূলত তার (পুতুল) কাছ থেকেই অটিজম বিষয়ে শিখেছি এবং জেনেছি। সে যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত, তখন আমি যেতাম এবং সেই সময় থেকেই এই সম্পর্কে কিছু ধারণা পাই। শনিবার বিশ্ব অটিজম সচেতনতা দিবসে সকালে গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে বঙ্গবন্ধুবিস্তারিত পড়ুন

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে : মীর্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের ওপর এদেশের মানুষের আর কোনো আস্থা নেই। তাদেরকে সরে যেতে হবে। আর একটি নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচনের মাধ্যমে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই আন্দোলন আমাদের শুরু করতে হবে। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে’ এক প্রতীকী অনশন কর্মসূচিতে এ মন্তব্যবিস্তারিত পড়ুন

ইমরান খানকে ‘হত্যার হুমকি’! বাড়ানো হলো নিরাপত্তা

‘হত্যার হুমকির’ মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম ডন ও জিও নিউজ এ তথ্য জানায়। শুক্রবার এক টুইটে ফাওয়াদ বলেন, নিরাপত্তা সংস্থাগুলোও জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার একটি পরিকল্পনা সামনে এসেছে। এ প্রতিবেদন পাওয়ার পর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাড়ানো হয়েছে। এর আগে পিটিআই নেতা ফয়সাল ভাওদাও দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের জীবন হুমকির মধ্যে রয়েছেবিস্তারিত পড়ুন

কলকাতা মজেছে ‘খেলা হবে’র শামীম ওসমানে

বাংলাদেশের আলোচিত রাজনীতিক শামীম ওসমানের ‘খেলা হবে’ স্লোগান পাল্টে দিয়েছিল পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনি হালচাল। এই একটি মাত্র স্লোগান বাংলাদেশের এই রাজনীতিককে কলকাতা শহরে ঠিক কতটা জনপ্রিয় করে তুলেছে তার সাক্ষী হয়ে রইলেন খোদ শামীম ওসমানই। কলকাতা শহরে যেখানেই যাচ্ছেন, সেখানেই তাকে ঘিরে সেলফি তুলতে তরুণ-তরুণীরা ছুটে আসছেন দলে দলে। বাদ যায়নি সেখানকার গণমাধ্যমের চোখও। ইতোমধ্যে টাইমস অব ইন্ডিয়া শামীম ওসমানকে নিয়ে প্রকাশ করেছে প্রতিবেদনও। চিকিৎসা ও রুটিন চেকআপের জন্যবিস্তারিত পড়ুন

পুলিশ-র্যাবকে সরিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহবান বিএনপি নেতা সালামের

অস্বাভাবিক নয়, ভোটের মাধ্যমেই বিএনপি ক্ষমতার পরিবর্তন চায় বলে জানিয়েছেন দলটির ঢাকা দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম। শুক্রবার (১ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা জানান। সালাম বলেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যে আন্দোলন করেছিল, বিএনপিও সেই দাবি পূরণে তাই করবে। মামলা হওয়ার ভয়েই সরকার ক্ষমতা ছাড়তে চায় না। তিনি বলেন,বিস্তারিত পড়ুন

বাংলাদেশটাই একটা কারাগার : আলাল

বর্তমানে দেশে ডিজিটাল লঙ্গরখানা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, ১৯৭৪ সালে ছিল আওয়ামী লীগের অ্যানালগ লঙ্গরখানা আর বর্তমানে চলছে ডিজিটাল লঙ্গরখানা। এটা দিয়ে দেশ চলতে পারে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে আলাল বলেন, তারা থাকবে ভিআইপিখানায় আর সাধারণ জনগন থাকবে লঙ্গরখানায়। তারা করবে বেগমপাড়া আর সাধারণ জনগণ খাবার পাবে না। সামনে রমজান আসছে একমুঠো চালের জন্য হাহাকার করে সাধারণ মানুষ। এভাবে দেশ চলতেবিস্তারিত পড়ুন

বিশ্বব্যাংক ২১২৫ কোটি টাকা ঋণ দেবে বাংলাদেশকে

করোনা-পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশকে অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচি বাস্তবায়নে ২৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। দেশের অর্থনীতি ও আর্থিক খাত শক্তিশালীকরণ এবং করোনায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের কর্মসংস্থান অটুট রাখার ক্ষেত্রে এ অর্থায়ন সহায়ক ভূমিকা রাখবে। এতে করোনার ধকল সামলে দেশের প্রবৃদ্ধির ধারাও থাকবে অব্যাহত। বর্তমান বাজারদর অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এ ঋণের পরিমাণ প্রায় ২ হাজার ১২৫ কোটি টাকা। বাংলাদেশকে ফাস্ট রিকভারি অ্যান্ড রেজিলেন্স ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিটের আওতায় বিশাল অংকের এ অর্থ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।বিস্তারিত পড়ুন

বিএনপির ঐক্যজোট এখন জটে পরিণত : শিক্ষামন্ত্রী

বিএনপির ঐক্যজোট এখন জটে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘যারা অগ্নি সন্ত্রাস ও নাশকতা করে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে সেই বিএনপির মুখে গণতন্ত্র মানায় না। তাদের এই ঐক্যজোট এখন জটে পরিণত হয়েছে। আর সেই জট থেকে তারা নিজেরাই বের হতে পারছে না।’ শুক্রবার সকালে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।বিস্তারিত পড়ুন