Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
পাটকেলঘাটায় নির্বাচনি জনসভা
হিন্দু-খ্রিষ্টান ভাই-বোনদের নিরাপদে রাখবে জামায়াত: মুহা. ইজ্জত উল্লাহ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরায় এক আসনের জামায়াত দলীয় প্রার্থী অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ বলেন, বিগত ১৫ বছর সাতক্ষীরা তালা- কলারোয়াশ কোন উন্নয়ন হয়নি। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যদি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আগামী পাঁচ বছরে তালাকে পৌরসভা এবং পাটকেলঘাটাকে উপজেলা করার ব্যাপারে আমরা আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাব। একই সাথে তালা- কলারোয়া উপজেলাকে চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসমুক্ত করার ব্যাপারে সর্বপ্রথম প্রচেষ্টা চালানো হবে। তালাবিস্তারিত পড়ুন
তালায় কলেজ শিক্ষক ও তার উপর কন্যার হামলা, হাসপাতালে ছুটে গেলেন হাবিব

সাতক্ষীরার তালা উপজেলায় চাঁদার দাবিতে কলেজ শিক্ষক ও তার শিশু কন্যার উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কলেজ শিক্ষক ও তার পাঁচ বছর বয়সী কন্যা গুরুতর আহত হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তালা উপজেলার কৃষ্ণনগর ব্রিজের উপর এ ঘটনা ঘটে। মাগুরা আইডিয়াল মহিলা কলেজের অধ্যাপক হিরন্ময় মণ্ডলের শিশু কন্যা নাতাশা মণ্ডলও (৫) আহত হয়েছেন। ভুক্তভোগী অধ্যাপক হিরন্ময় মণ্ডল জানান, তার কন্যা দীর্ঘদিন ধরে অসুস্থ এবং চিকিৎসার জন্য নিয়মিতবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ধানের শীষ প্রার্থীর নির্বাচনী জনসভায় জনশ্রোত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের ধানেরবিস্তারিত পড়ুন
ভোটাধিকার প্রতিষ্ঠা ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পূর্বশর্ত: জামায়াত প্রার্থী মাওলানা আজীজুর

যশোরের শার্শায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আজীজুর রহমান বলেছেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ছাড়া ন্যায় ও সুশাসনভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব নয়। সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমেই দেশ ও জাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা যায়। সোমবার বিকেলে শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় গণমিছিলের আগে সাতমাইল পশুহাটে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় মাওলানা আজিজুর রহমান আরো বলেন, আমরা নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, কৃষকের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। জামায়াতবিস্তারিত পড়ুন
লাঙ্গল প্রতীক বিজয়ী হলে প্রতিটি ঘর হবে এমপির ঘর: সাতক্ষীরার সাবেক এমপি আশু

লাঙ্গল প্রতীক বিজয়ী হলে সাতক্ষীরা সদর ও দেবহাটার প্রতিটি ঘর হবে এমপির ঘর। আমি নির্বাচিত হলে একক কোনো সিদ্ধান্ত নেব না, আপনাদের অধিকার রক্ষা এবং এলাকার উন্নয়নে প্রতিটি নাগরিকের মতামতকে আমি সর্বোচ্চ গুরুত্ব দেব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ কর্মীসভায় এসব কথা বলেন জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কাটিয়ায় সদর ও দেবহাটা উপজেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকাটিবিস্তারিত পড়ুন
আশাশুনিতে বিএনপির নির্বাচনী জনসভায় ধানের শীষকে বিজয়ী করার আহবান

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীন বলেছেন, সাহাবীদের পরে আর কেউ নিশ্চিতভাবে নির্দিষ্ট ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিতে পারে না। অথচ জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য এ দেশের সরল-সোজা মা-বোনদের মিথ্যা প্রবঞ্চনা দিয়ে বেহেশতের টিকিটের লোভ দেখিয়ে ভোট চাচ্ছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে আশাশুনি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কাজীবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় লুটপাটকারী এবং দুর্নীতিবাজদের বয়কট করুন : জাসদ প্রার্থী অধ্যাপক ইদ্রিস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিনে বাংলাদেশ জাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইদ্রিস আলীর নির্বাচনী পথসভা এবং গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী গণসংযোগ এবং পথসভায় আরো উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সাতক্ষীরা জেলা শাখার মুখপাত্র নিত্যনন্দ সরকার, জাসদ নেতা আব্দুল্লাহ বিশ্বাস, অধ্যাপক ইদ্রিস আলীর সহধর্মিণী লাভলী পারভীন, এবং নারী নেত্রী রওশন আরা,রোজা খাতুন শ্রমিক নেতা শামসুল হক প্রমুখ। উক্ত নির্বাচনী পথসভায় মোটর গাড়ি প্রতীকের সংসদ সদস্যবিস্তারিত পড়ুন
শ্যামনগরে ব্যতিক্রমী দৃশ্য: জামায়াত সমাবেশের বর্জ্য সরালো বিএনপি

নির্বাচনী উত্তাপের মাঝেই শ্যামনগরে দেখা গেল ভিন্ন এক রাজনৈতিক চিত্র। প্রতিদ্বন্দ্বী দল জামায়াতে ইসলামীর জনসভা শেষে সাতক্ষীরা-৪ এর প্রার্থী ড. মনিরুজ্জামানের নেতৃত্বে মাঠজুড়ে পড়ে থাকা পলিথিন, খাবারের প্যাকেট ও কাগজের বর্জ্য পরিষ্কার করতে মাঠে নামলেন বিএনপি নেতাকর্মীরা। এমন ব্যতিক্রমী উদ্যোগ ঘিরে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক আলোচনা রাজনীতির প্রতিযোগিতার মাঝেও উঠে এসেছে দায়িত্বশীলতার এক নতুন বার্তা। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপি মনোনীত প্রার্থীবিস্তারিত পড়ুন
বেনাপোল বন্দরের শ্রমিকদের দোয়া ও সমর্থন চাইলেন ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর–১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (নং–৯২৫) এর নেতাকর্মী ও শ্রমিকদের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন। রোববার সকালে ইউনিয়নের মিটিং কক্ষে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক সহিদ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন। মতবিনিময়ে নুরুজ্জামানবিস্তারিত পড়ুন
ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে দুইটার দিকে রংপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা–বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘খুব শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে।বিস্তারিত পড়ুন

