Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
১১৯ আসনে প্রার্থী দিলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৯টি সংসদীয় আসনে ১৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি (একাংশ) ও জেপির নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক জোট ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে সংবাদ সম্মেলনে জোটের প্রার্থীদের নাম ঘোষণা করেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু। এ সময় বক্তব্য দেন- জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টির মহাসচিববিস্তারিত পড়ুন
লাইসেন্স ও গানম্যান পাচ্ছেন ওসমান হাদির বোন

ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী আন্দোলনে সক্রিয় শহীদ ওসমান হাদির পরিবারের নিরাপত্তা জোরদারে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, হাদির এক বোনকে ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স ও একজন গানম্যান দেওয়া হবে। পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের জন্য সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের উচ্চপর্যায়ের সূত্র জানায়, জুলাই আন্দোলনের যোদ্ধা, সমন্বয়ক, সংসদ সদস্য প্রার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে আন্দোলনের সম্মুখসারিতেবিস্তারিত পড়ুন
তারেক রহমানের সংবর্ধনায় অর্ধকোটি মানুষ উপস্থিত হবে : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনায় মানুষের মহামিলন হবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে সংবর্ধনা মঞ্চের কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে রুহুল কবীর রিজভী এ মন্তব্য করেন। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের বিরতির পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেদিন তারেক রহমানের সংবর্ধনায় মানুষের মহামিলন হবে। অর্ধকোটি মানুষের উপস্থিতি আশা করছেন তিনি। তিনি আরও বলেন, অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার সকল উপজেলা ও পৌর ওলামা দলের কমিটি বিলুপ্তি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, সাতক্ষীরা জেলা শাখার অধিনস্থ সকল উপজেলা ও পৌর শাখার কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় অদ্য ২৩/১২/২০২৫ খ্রি. তারিখ হতে সকল কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। ২৩ ডিসেম্বর মঙ্গলবার জাতীয়তাবাদী ওলামাদল সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক হাফেজ মাওঃ মো. আনিছুর রহমান আজাদী ও সদস্য সচিব হাফেজ মোঃ সাইফুল্লাহ আল-কাফি এর স্বাক্ষরিত এক পত্রে উক্ত উপজেলা ও পৌর কমিটি বিলুপ্তি ঘোষণা করেন। এবং বিজ্ঞপ্তিতে আরো বলা হয়। সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন
বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপিদের সঙ্গে ইসির বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপারসহ (এসপি) মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ১০টায় নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে এ বৈঠক শুরু হয়। এর আগে গত ২১ ডিসেম্বর নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনবিস্তারিত পড়ুন
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ভারতীয় দূতকে তলব করেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে যান। কূটনৈতিক সূত্রে জানা যায়, দিল্লি, কলকাতাসহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশি মিশন এবংবিস্তারিত পড়ুন
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাংলাদেশে এক হিন্দু যুবক হত্যার ঘটনার প্রতিবাদে ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দল এই বিক্ষোভের নেতৃত্ব দেয়। বিক্ষোভকারীরা বাংলাদেশের ময়মনসিংহে নিহত দীপু চন্দ্র দাসের হত্যার বিচার দাবি করে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দেন। একপর্যায়ে তারা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। প্রতিবাদকারীরা সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতবিস্তারিত পড়ুন
গানম্যানের জন্য আরো যাদের আবেদন

ওসমান হাদির হত্যাকাণ্ডের পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিতে থাকা ২০ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গানম্যান দিয়েছে সরকার। এই তালিকায় এনসিপির শীর্ষ নেতারাসহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তি ও বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, এখন পর্যন্ত ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে। শুধু রাজনৈতিক ব্যক্তিরা গানম্যান পাচ্ছেন কি না, এমন প্রশ্নে তিনি কারও তথ্য দেননি। ডিজিএফআই, এনএসআই,বিস্তারিত পড়ুন
রদবদল হতে পারে উপদেষ্টা পরিষদে

অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হচ্ছে। রদবদলে একজন উপদেষ্টার দায়িত্ব কমানো হতে পারে; সেইসঙ্গে নতুন করে একজনকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে। সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে পরিবর্তন আসতে পারে। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. অব. জাহাঙ্গীর আলম চৌধুরীর স্থলে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হতে পারে। জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে যাবেন। এদিকে,বিস্তারিত পড়ুন
ওদের হাত থেকে দিল্লিও কেড়ে নেবো : মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, বিধানসভা নির্বাচনে বাংলায় জয় পেলে বিজেপিকে শূন্য করে দেবেন এবং তাদের হাত থেকে দিল্লিও কেড়ে নেবেন। সোমবার (২২ ডিসেম্বর) কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের কর্মীদের নিয়ে এক সভায় তিনি এ কথা বলেন। মমতা ব্যানার্জি বলেন, বিজেপি ভোটার তালিকা সংশোধনের নামে ষড়যন্ত্র করছে। কার নাম তালিকা থেকে বাদ যাবে, তা নাকি বিজেপির পার্টি অফিসে ঠিক করা হচ্ছে। তিনি অভিযোগ করেন,বিস্তারিত পড়ুন

