শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতি দিয়েছে। দেশটির সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রিয়াদের নিরাপত্তার প্রতি ইসলামাদের এই অঙ্গীকার সম্পূর্ণ ‘শর্তহীন’। বৃহস্পতিবার আরবি সংবাদমাধ্যম ‘আরব নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘পাকিস্তান কূটনৈতিক ও কৌশলগত—উভয় দিক থেকেই সৌদি আরবের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।’ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধের ফলে বৈশ্বিক তেল সরবরাহে নতুন তৈরিবিস্তারিত পড়ুন

‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী মো. নজরুল ইসলাম জানিয়েছেন, তিনি এখনো খাতা কলমে সব জায়গায় জামায়াতের সদস্য হিসেবে আছেন। জামায়াত কি বলছে না বলছে এটা তার জানা নেই। গণমাধ্যমকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য জানান এই নেতা। গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দেয় জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তার এমপি পদ বহাল আছে এর ফলে প্রশ্ন উঠেছে গাজী নজরুল এখন কোনোবিস্তারিত পড়ুন

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা

থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী ড্রুক এয়ারের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আব্দুল মঈন খান। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। প্রায় দুই মাসের মধ্যে ভুটানের শীর্ষ নেতৃত্বের দ্বিতীয়বারের মতো ঢাকায় যাত্রাবিরতি এটি। এর আগেবিস্তারিত পড়ুন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামে ৪ একর ৪৩ শতক জমি দখলের পাঁয়তারার অভিযোগ প্রভাবশালী আবু তালেব গংদের বিরুদ্ধে। প্রতিকার চেয়ে মানববন্ধন করেছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ফটিকখালী মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জমির মালিক দাবিদার ফটিকখালী গ্রামের মৃত অশ্বিনী সানার ছেলে ভূপতি সানা ও তাঁর পক্ষের লোকজন অভিযোগ করেন, গেজেটে দাগ নম্বরের ভুল থাকায় কাপসণ্ডা মৌজায় ৫৬ খতিয়ানে ৪ একর ৪৩ শতক জমি নিয়েবিস্তারিত পড়ুন

ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে

সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে আপত্তিকর ও বিতর্কিত মন্তব্য সম্বলিত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দেওয়া পুলিশ কর্মকর্তা মো. রাকিবুল হাসানকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি একটি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, ছড়িয়ে পড়া অডিওটির বিষয়ে চলমান অনুসন্ধানের অংশ হিসেবেই তাকে ডিবি কার্যালয়েবিস্তারিত পড়ুন

স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (প্রকিউরমেন্ট) কে, এম আশরাফুজ্জামান পলাশ এর পিতা আফজাল করিমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্কুলের শিক্ষক-কর্মচারীবৃন্দ। শোক জ্ঞাপনকারীগণ হলেন-স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, অভিভাবক সদস্য শিক্ষক দিলিপ কুমার পাল, সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবুবকর ছিদ্দিক, আনারুল ইসলাম, মশিউর রহমান, নাছরিন সুলতানা, তজিবুর রহমান, সাইফুল ইসলাম, জাকিয়া পারভীন, সমীর কুমার সরকার,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল পরিচালনা কমিটির নব নির্বাচিত সভাপতি- এসএসসিতে এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় স্কুলের হলরুমে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত সভাপতি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সবুর। স্কুলের সিনিয়র শিক্ষক জহুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ আমানুল্লাহ আমান, প্রধানবিস্তারিত পড়ুন

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক)” কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে “গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। অনুষ্ঠান সঞ্চালনা করেন তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেটসবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট। বুধবার‌ বিকালে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের খেলায় মুখোমুখি হয় কেঁড়াগাছি ফুটবল দল ও এসএম ফুটবল একাদশ সাতক্ষীরা ফুটবল দল। উত্তেজনাপূর্ণ খেলায় কেঁড়াগাছিকে পরাজিত করে সাতক্ষীরা। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল আক্রমণ-পাল্টা আক্রমণের প্রতিযোগিতা। খেলার‌ প্রথম‌‌ অধ্যায়ে‌‌ একটি গোল‌ করে বিরতিতে যায় সাতক্ষীরা। শেষ পর্যন্ত কেঁড়াগাছির খেলোয়াড়দের নৈপুণ্যে গোল সমতায় খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার মৌতলা ইউনিয়নের জেলে পাড়া থেকে সাপখালী ব্রিজ হয়ে মৌতলা বাজারমুখী সাপখালী খালের দুই পাশে এসব চারা রোপণ করা হয়। উপজেলা বন বিভাগের উদ্যোগে রোপণ করা চারার মধ্যে রয়েছে বাবলা, তেঁতুল, কদবেল, আমলকি, রেইনট্রি, জারুল, অর্জুন ও ঝাউগাছসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ। সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে এসব চারা রোপণের ফলেবিস্তারিত পড়ুন